কেকেআরের লড়াইটা বেশ কঠিন, বিশেষ করে পঞ্জাব কিংসের ব্যাটিং বেশ বড় চ্যালেঞ্জ কেকেআর বোলারদের কাছে। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে প্রীতি জিন্টার দলের বিরুদ্ধ নামছে কিং খানের নাইট ব্রিগেড। তার আগে নাইট রমনদীপ সিং জানিয়ে গেলেন, প্রতিপক্ষ দল নয়, তাঁরা শুধু নিজেদের খেলা নিয়েই ভাবছেন। আর তিনি তাঁর নিজের ভূমিকাটা নিয়ে ভাবছেন।
এই ম্যাচেও বড় ভূমিকা নিতে পারেন কেকেআরের দুই তারকা স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন। সাংবাদিক সম্মেলনেও রমনদীপ জানিয়ে গেলেন, তাঁদের এই দুই স্পিনারের ওপর গোটা দলের অগাধ আস্থা।
গতবার যে শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে ট্রফি জিতেছিল কেকেআর। এবার সেই তিনিই পঞ্জাবের নেতৃত্বে। কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে ও অধিনায়ক শ্রেয়স আইয়ারের মধ্যে তুলনা করতে বললে রমনদীপ জানিয়ে গেলেন. দু্জ্রেনেই ভাল অধিনায়ক, তবে দৃষ্টিভঙ্গির তফাৎ।
গৌতম গম্ভীরকে মনে পড়ে? সাংবাদিক সম্মলনে উঠে এল এই প্রশ্ন। রমনদীপের সোজাসাপ্টা জবাব, গম্ভীরকে অবশ্যই মনে পড়ে। তবে তাঁদের দলের মধ্যে একই রকম খুনে মানসিকতা নিয়ে এসেছেন বর্তমান মেন্টর ডোয়েন ব্র্যাভো। তিনি আরও বলেন, গম্ভীর এমন একটা চরিত্র, যাঁকে সব দলই মিস করবে, তবে পাশাপাশি ব্র্যাভোও একজন সত্যিকারের চ্যাম্পিয়ন।
পঞ্জাবের ছেলে রমনদীপ। তাই তাঁর নিজের মাঠে নামবেন। নিজের পরিচিত মানুষদের সামনে নামার আগে বেশ উত্তেজিত পঞ্জাব তনয়। পরিচিত পরিবেশে যেমন দলের জয় চাইছেন, তেমনি চাইছেন নিজেও স্মরণীয় পারফরম্যান্স করতে।

জাদেজার পরিপুরক অক্ষর, মনে করছেন গাভাসকর
Share২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরই এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা(Ravindra Jadeja)। তাঁর পরিপূরক কে






