ফের শুরু হওয়া আইপিএলে কি খেলবেন না জস বাটলার, ফিল সল্টরা? ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বা ইসিবি-র নেওয়া সিদ্ধান্ত থেকেই এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। আইসিসি প্রতিযোগিতায় চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ইংল্যান্ড। তাই হ্যারি ব্রুককে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। ২২ মে ট্রেন্টব্রিজে জিম্বাবোয়ের বিরুদ্ধে একটা মাত্র টেস্ট ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটে করে একদিন ও টি-২০ ম্যাচ খেলার কথা। অথচ ১৭ মে শুরু হচ্ছে বন্ধ হয়ে যাওয়া আইপিএল। কিন্তু সমস্যাটা দঁাড়িয়েছে অন্য জায়গায়। ইংল্যান্ড দলে এবার এমন চারজনকে নেওয়া হয়েছে যঁারা আইপিএল খেলা ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে যুক্ত। এঁরা হলেন জস বাটলার (গুজরাট টাইটান্স), জোফ্রা আর্চার (রাজস্থান রয়্যালস), উইল জ্যাকস (মুম্বই ইন্ডিয়ান্স), জ্যাকব বেথেল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)। এই চারজন উভয় দলেই রয়েছেন। টি-২০ সিরিজে কেবলমাত্র খেলবেন ফিল সল্ট। সল্টের খেলার সম্ভাবনা ক্ষীণ হলেও একটা সুযোগ আছে। যদি তঁার দল আইপিএল ফাইনালে না ওঠে তাহলে তিনি ইংল্যান্ড দলে যোগ দিতে পারবেন। উল্টোটা হলে খেলতে পারবেন না। যেহেতু আইপিএল ফাইনাল হবে ৩ জুন। এই নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো সমস্যায় জর্জরিত। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের ফিরিয়ে এনে আইপিএলে খেলানো যে ক্রমশ কঠিন হয়ে উঠছে তা সকলে উপলব্ধি করতে পারছেন। এখন প্রশ্ন হল, তাহলে কি সিদ্ধান্ত বদল করবে বোর্ড? নাকি আন্তর্জাতিক আঙীনায় নিজেদের ভাবমূর্তি ফিরিয়ে আনার সঙ্গে ব্যাপক ক্ষতি সামলাতে কোনওভাবে আইপিএল শেষ করতে চাইছেন বোর্ড কর্তারা? যাইহোক না কেন, এই নিয়ে দারুন সমস্যায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কীভাবে যে এই সমস্যা সমাধান হয়ে সেটাই এখন দেখার বিষয় হয়ে রইল।

বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন শুভমন গিল
Shareখারাপ ফর্মের জন্য দল থেকে বাদ পড়েছিলেন। তবুও বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন শুভমন গিল(Shubman Gill)। টি টোয়েন্টিতে ভালো পারফরম্যান্স






