স্বমহিমায় ফিরল ইন্টার মায়ামি। ক্রমাগত ব্যর্থতা আর গোল খরা চলছিল মেসি এন্ড কোংদের। অবশেষে যাবতীয় ব্যর্থতাকে ভুলে ফের জয়ের সরণীতে ফিরে এল মায়ামি। এমন কী গোল করেছেন মেসিও। এমএলএস বা মেজর িলগ সকারে নিউইয়র্কের রেডবুলসয়ের বিরুদ্ধে ৪-১ গোলে জিতেছে মায়ামি। গোলগুলি করেন যথাক্রমে পিকাল্ট, ভেইগান্ট, সুয়ারেজ ও মেসি। বিরতির আগে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিলেন মেসি, সুয়ারেজরা।
একটা দুঃসময় চলছিল ইন্টার মায়ামির। একদিকে মেসি গোল পাচ্ছিলেন না, অন্যদিকে জিততে পারছিল না ইন্টার মায়ামিও। দুয়ে মিলিয়ে হতাশ হয়ে পড়ছিলেন মায়ামি সমর্থকরা। গত তিনটে ম্যাচে হেরে বসেছিলেন সুয়ারেজরা। মেসি তো গত চারটে ম্যাচে গোল করতে পারেননি। সব মিলিয়ে হতাশায় প্রায় ডুবেই গিয়েছিল মায়ামি। অবশেষে দল ঘুরে দঁাড়ালো। মেসিও গোল পেয়ে গেলেন। যাকে বলে মধুরেণসমাপয়েত।
খেলা শুরুর ৯ মিনিটের মাথায় গোল দিয়ে দলকে এগিয়ে দেন পিকাল্ট। ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ইন্টার মায়ামি এগিয়ে যেতেই হইচই ফেলে দেন মায়ামি সমর্থকরা। ৩০ মিনিটের মাথায় গোল করে দলের ব্যবধান বাড়ান ভেইগান্ট। ৯ মিনিট পরে আরও একটা গোল করে যায় মায়ামি। এবার করেন সুয়ারেজ। মেসি তবুও গোলের মধ্যে ছিলেন। কিন্তু উরুগুয়েন তারকার সময়টা মোটেই ভাল যাচ্ছিল না। তিনি ৯ ম্যাচ পরে গোল পেলেন। অবশেষে মেসি গোল করলেন ৬৭ মিনিটে। দ্বিতীয়ার্ধে একটাই গোল করে মায়ামি। আর তা আসে মেসির দ্বারাই। বক্সের বাইরে থেকে তালেসকো সেগোভিয়ার সঙ্গে দুবার পাশ খেলে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ফঁাকি দিয়ে যে বাঁ পায়ে শট নেন তা জালে জড়াতে বেশি সময় নেয়নি। চলতি মরশুমে মেসি ১৩ ম্যাচ খেলে গোল করলেন ৮। যদিও ফুটবল জীবনে তঁার গোলসংখ্যা গিয়ে দঁাড়াল ৮৫৯।
খেলার পর দলের প্রশংসা করে কোচ মাসচেরানো জানিয়ে দিলেন, দল যে ভাবে ঘুরে দঁাড়াল তাতে তিনি খুশি। “ঘুরে দঁাড়ানো আমাদের কাছে খুব প্রয়োজন ছিল। প্রথমার্ধে দল যেভাবে খেলেছে তাতে আমি সত্যি উচ্ছ্বসিত। গোল করার ক্ষেত্রে প্রতিটি ছেলে দক্ষতায় কোনও খামতি রাখেনি। যা আগের ম্যাচগুলোতে ঠিকমতো হচ্ছিল না। বিরতির পর ছেলেরা আরও বেশি ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখতে চাইছিল। যদিও সেই পরিস্থিতি আর ধরে রাখতে পারেনি।” মিডফিল্ডার ইয়ান্নিক ব্রাইটের প্রশংসা করে মাসচেরানো বলেন, “নিঃসন্দেহে ভাল খেলেছে ব্রাইট। প্রচুর দৌড়েছে। ফলে মাঝমাঠের নিয়ন্ত্রণ বরাবর আমরা রাখতে পারছিলাম।” চ্যাম্পিয়ন্স কাপে মায়ামি হেরে বসেছে ভ্যাঙ্কুভারের কাছে। দুটো ম্যাচ মিলিয়ে ৫-১ গোলে। সমর্থকদের মতোই রেজাল্টটা মানতে পারেননি মায়ামি কোচ মাসচেরানো। পুরোপুরি ভেঙে না পড়ে মাসচেরানো চেষ্টা করেছেন, হারার পেছনে প্রধান কারণ খুঁজে বেড়াতে। সেই সঙ্গে মাসচেরানো এও বুঝেছেন, ভ্যাঙ্কুভার দ্বিতীয় লেগের খেলায় দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে। তবে সুয়ারেজ গোল পাওয়ায় এখন অনেকটা স্বস্তি বোধ করছেন মায়ামি কোচ।

সঞ্জুর সাফল্যে উচ্ছ্বসিত রাহুল দ্রাবিড়
Shareসঞ্জু স্যামসন বরাবরই রাহুল দ্রাবিড়ের খুব প্রিয় ক্রিকেটার। সেই সঞ্জুরই(Sanju Samson) এমন সাফল্য দেখার পর উচ্ছ্বসিত প্রাক্তন টি টোয়েন্টি বিশ্বকাপ






