এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করে নিলেন নীরজ চোপড়া। দক্ষিণ কোরিয়ার গুমিতে এই প্রতিযোগিতা হবে। ২৭-৩১ মে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা। তঁার যোগ না দেওয়ার পেছনে কারণ হল-দোহা ডায়মন্ড লিগ ও নীরজ চোপড়া ক্লাসিক। এই দুটো প্রতিযোগিতা হওয়ার কথা যথাক্রমে ১৬ মে ও ২৪ মে। এনসি ক্লাসিক হওয়ার তিন দিন পর ২৭ মে গুমিতে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হবে। তাই এই দুটো প্রতিযোগিতাকে গুরুত্ব দিতে গিয়ে দক্ষিণ কোরিয়া না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নীরজ। ইতিমধ্যে নীরজ ২ কেজি ওজন কমিয়েছেন। নিজেকে রেখেছেন নিবিড় অনুশীলনের মধ্যে। তঁার বদলে দলে নেওয়া হয়েছে শচীন যাদব ও যশ বীর সিংকে। শচীন ৮৩.৮৬ মিটার থ্রো করে ফেডারেশন কাপে সোনা পেয়েছেন। ধারাবাহিকতার তুঙ্গে রয়েছেন শচীন। তার আগেও ৩৮তম জাতীয় গেমসে রেকর্ড সহ সোনা পেয়েছিলেন। ৮৪.৩৯ মিটার থ্রো করে হরিয়ানার রাজেন্দ্র সিংয়ের পুরোন রেকর্ড ৮২.২৩ মিটার ভেঙে দিয়েছেন। এদিকে যশ ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্স ২০২৫ চ্যাম্পিয়ন হয়েছিলেন। এশিয়ান গেমসে রুপো জয়ী কিশোর জেনাকে পেছনে ফেলে যশ সোনা জিতে নেন। তাই এই দুই প্রতিযোগিকে জ্যাভলিন থ্রো-বিভাগে রাখা হয়েছে।

দিমি-ম্যাকলরেনদের বহু সুযোগ হাতছাড়া, প্রথম পয়েন্ট নষ্ট বাগানের
Shareআইএসএলের মঞ্চে প্রথম পয়েন্ট খোয়ালো মোহনবাগান সুপাজায়ান্ট(MBSG)। অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসির(BFC) সঙ্গে গোলশূন্য ড্র। ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত ম্যাকলরেন(Jamie Maclaren),






