এশিয়া কাপ হকিতে ভারতে যোগদান নিয়ে সংশয় প্রকাশ করল পাকিস্তান। তাই এশিয়া মহাদেশের কাছে আগে বিষয়টা চূড়ান্ত করে ফেলতে আগ্রহী পাকিস্তান হকি ফেডারেশন। তারপর তারা এশিয়া কাপে যোগদানের ব্যাপারে নিশ্চয়তার দিকে এগোবে।
২৭ আগস্ট থেকে এশিয়া হকি কাপ শুরু হওয়ার কথা। চলবে ৭ আগস্ট পর্যন্ত। প্রতিযোগিতা হওয়ার কথা বিহারের রাজগীরে। পাহেলগামে সন্ত্রাসবাদীদের আক্রমণের পর থেকে দু-দেশের সীমানায় উত্তেজনা চরমে পৌছয়। বর্তমান যা পরিস্থিতি তাতে পাকিস্তান দলকে ভিসা দেবে কিনা ভারত তা নিয়ে সন্দেহ রয়েছে পাকিস্তানিদের। ইতিমধ্যে হকি ইন্ডিয়া জানিয়েছে, তারা সরকারের সঙ্গে কথা বলছে। সরকার যা সিদ্ধান্ত নেবে তাই মেনে চলবে হকি ইন্ডিয়া। “এত তাড়াতাড়ি কিছু বলা ঠিক হবে না। তবে আমরা সরকারের নির্দেশ মেনে চলবো। যেমন অতীতে ঘটেছে। তাই এখন থেকে ভবিষ্যদ্বানী করা ঠিক হবে না। আসলে পাহেলগামে বর্বরোচিত ঘটনা ঘটার পর ভারত অপারেশন সিঁদুর চালায় পাকিস্তানে। তাই অনেক কিছু ঘটনা সম্প্রতি ঘটে গিয়েছে। ফলে সরকারের সিদ্ধান্তকে আমাদের মাথা পেতে নেওয়া ছাড়া উপায় নেই।” হকি ইন্ডিয়ার মহাসচিব ভোলানাথ সিং সংবাদ সংস্থাকে একথা জানিয়েছেন।
পাকিস্তান হকি ফেডারেশনের কাছে এশিয়া কাপের গুরুত্ব অপরিসীম। আগামী বছর নেদারল্যান্ডস-বেলজিয়ামে হকি বিশ্বকাপ হবে। সেই বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেতে এশিয়া কাপে ভাল কিছু করা পাকিস্তানের কাছে খুব জরুরী। তাই পাকিস্তান হকি ফেডারেশনের এককর্তা বলছিলেন,“আমরা এশিয়া কাপে খেলার জন্য মুখিয়ে আছি। কোনওভাবে সেই সুযোগ হারাতে চাই না। সেইজন্য এখন থেকে ভারতে খেলার ব্যাপারটা নিশ্চয়তা করা হোক। যদি আমাদের ভিসা না দেওয়া হয় তাহলে এশিয়ান হকি ফেডারেশন অন্যত্র প্রতিযোগিতা করার ব্যবস্থা করুক।” এশিয়া কাপে ব্যর্থ হলেই যে বিশ্বকাপে খেলা থেকে কোনও দল ছিটকে যাবে তা নয়। তারপরও সুযোগ থাকবে ২০২৬ সালের শুরুর দিকে। যখন বিশ্বকাপ বাছাইপর্বের ইভেন্টগুলি হবে। ২০২৩ সালে বিশ্বকাপে খেলতে পারেনি পাকিস্তাান। সেবার ভারতেই বাছাইপর্বের খেলাগুলি হয়েছিল। সেই খেলায় পাকিস্তান ৬টা দলের মধ্যে পঞ্চম স্থান পায়। এবারও পাকিস্তানের সামনে সেই ভারতে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ। যেখানে যোগ্যতা নির্নয় করার একটা সুযোগ থাকবে।
এবারের এশিয়া কাপে সংগঠক ভারত ছাড়া যোগদানকারী দলগুলো হল, পাকিস্তান, জাপান, কোরিয়া, চিন, মালয়েশিয়া, ওমান ও চাইনিজ তাইপে। যদি পাকিস্তান শেষমেশ যোগ দেওয়ার সুযোগ না পায় তখন পাকিস্তানের বদলে অন্যকোনও দল যোগদান করবে কিনা তা ঠিক করবে এশিয়ান হকি ফেডারেশন। “যদি সরকার স্পষ্ট নির্দেশ কিছু না দেয় তাহলে পাকিস্তানের পক্ষে ভারতে আসা সম্ভব নয়। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে কী হবে তখন জানা যাবে। এমন কী ছয় দলের হবে না সাত দলের টুর্নামেন্ট হবে তাও ঠিক করবে এশিয়ান হকি ফেডারেশন।” হকি ইন্ডিয়ার এককর্তা একথা বলেন। অতীতে এমন ঘটনা আগেও ঘটেছে। সেবার অবশ্য জুনিয়র বিশ্বকাপ ছিল। ২০১৬ সালে পাঠানকোট বিমান ঘঁাটিতে সন্ত্রাসবাদীদের হামলার দরুন জুনিয়র বিশ্বকাপে পাকিস্তানকে খেলতে দেয়নি ভারত। মালয়েশিয়া এসেছিল পাকিস্তানের জায়গায় খেলতে। তাই এখন থেকে কিছু বলতে চাইছে না ভারত। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হয়না এশিয়া কাপে পাকিস্তান হকি দল ভারতে খেলতে আসার ছাড়পত্র পাবে।

জিম্বাবোয়ের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত, বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার
Shareশেষ আশাটাকুও শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার(Australia)। এবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শেষ অজিদের। শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেই






