দক্ষিণ কোরিয়ার মাটিতে ভারতের দাপট অব্যাহত। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত চতুর্থ দিনে তুলে নিল তিনটে সোনা। মেয়েদের হাইজাম্পে সোনা পেলেন পূজা। তাছাড়া আরও দুটো সোনা এসেছে যথাক্রমে গুলবীর সিং ও নন্দিনী আগাসারার হাত ধরে। গুলবীর পুরুষদের ৫০০০ মিটার দৌড়ে ও হেপ্টাথেলনে নন্দিনী সোনা এনে দেন। তবে নজরকাড়া পারফরম্যান্স করেও রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে পারুল চৌধুরিকে। তিনি ৩০০০ মিটার স্টিপলচেজে জাতীয় রেকর্ড ভেঙেও সোনা পেলেন না।
দক্ষিণ কোরিয়ার গুমিতে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথেলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের হাইজাম্পে সোনা পেলেন পূজা। তিনি মরশুমের সেরা ১.৮৯ মিটার লাফান। এশিয়ান চ্যাম্পিয়নশিপে এই প্রথম পদক জিতলেন পূজা। মেয়েদের হাইজাম্পে ববি অ্যালোসিয়াসের পর তিনি পেলেন সোনা। ২০০০ সালে অ্যালোসিয়াস সোনা পেয়েছিলেন। তাছাড়া আগে কোন ভারতীয় মহিলা এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে সোনা পাননি। তারপরের মিটে ২০০২ সালে ববি অ্যালোসিয়াস রুপো পেয়েছিলেন। পূজা অনূর্ধ্ব-২০ বিভাগে নিজের করা রেকর্ড ভেঙে দিয়েছেন। ১৮ বছরের তরুণী চেষ্টা করছিলেন যাতে জাতীয় রেকর্ড ভেঙে দিতে পারেন। যা করেছিলেন ২০১২ সালে সাহানা কুমারী (১.৯২ মিটার)। সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি।

বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন শুভমন গিল
Shareখারাপ ফর্মের জন্য দল থেকে বাদ পড়েছিলেন। তবুও বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন শুভমন গিল(Shubman Gill)। টি টোয়েন্টিতে ভালো পারফরম্যান্স






