রোহিত শর্মাকে কেন টেস্ট ক্রিকেটে ওপেনিংয়ে খেলানো উচিত ছিল তার ব্যাখ্যা দিলেন রবি শাস্ত্রী। রোহিত কিছুদিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। রোহিত সরে দঁাড়ানোর কিছুদিনের মধ্যে বিরাট কোহলিও টেস্ট থেকে অবসরের কথা ঘোষণা করে দেন। রবি শাস্ত্রী সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়ে ছিলেন, রোহিতের মতো ব্যাটসম্যানকে কোনওভাবে শেষ অস্ট্রেলিয়া সফরের সিডনি টেস্টে বসানো উচিত হয়নি। তিনি যদি কোচ থাকতেন তাহলে রোহিতকে শুধু খেলাতেন তাই নয়, ওপেনিং করতে পাঠাতেন। তাছাড়া তঁার হাতে নেতৃত্বের ভার তুলে দিতে বিন্দুমাত্র কুন্ঠাবোধ করতেন না। রবিবার শাস্ত্রী সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে বলেন, ভারতের কোচ থাকাকালীন তিনি রোহিতকে টেস্ট ক্রিকেটে নিয়ে এসেছিলেন ওপেন করতে। কেন নিয়ে এসেছিলেন তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি।
২০১৭-২১ সাল অব্দি ভারতীয় ক্রিকেট দলের কোচ ছিলেন রবি শাস্ত্রী। সেই সময় রোহিতকে তিনি নিয়ে আসেন ইনিংস ওপেন করতে। ২০১৯ সালের আগে টেস্ট ক্রিকেটে রোহিত মিডলঅর্ডারে খেলতে নামতেন। “চার-পঁাচ নম্বরে তখন ব্যাট করতো। দেখলাম সেই সময় ব্যাট করতে অপছন্দ করছে। চোখে মুখে ফুটে উঠতো বিরক্ত ভাব।” বলছিলেন শাস্ত্রী। পরমুহূর্তে ভারতীয় দলের প্রধান কোচ চিন্তা করতে বসেন। ভাবেন কেন একদিনের ক্রিকেটে ও ওপেনিংয়ে সফল। সেইদিকটা ভাবতে বসে তিনি তখন রোহিতকে নিয়ে আসেন ইনিংস ওপেন করতে। “একদিন ভাবলাম, সীমিত ওভারের ক্রিকেটে কেন রোহিত সফল হয়। আমার মনে হয়েছিল প্যাড-গ্লাভস পরে বসে থাকতে পছন্দ করতো না। তখন ঠিক করি রোহিতকে ওপেনার হিসেবে ব্যবহার করলে মন্দ হয়না। তখন তাকে ডেকে কথা বলি। বোঝাই যদি তোমাকে ইনিংস ওপেন করতে পাঠানো হয় তাহলে তুমি যথেষ্ট সময় পাবে। ফাস্ট বোলারদের মোকাবিলা করতে অসুবিধে হবে না। ফাস্ট বোলারদের খেলার মতো শট তোমার হাতে আছে। তাই তাকে ইনিংস ওপেন করাতে শুরু করি। দেখি যা ভাবছিলাম তার সঙ্গে মিলে গিয়েছে।”
রবি শাস্ত্রী আইসিসি ওয়েবসাইটে নিজস্ব অভিমত তুলে ধরতে গিয়ে বুঝিয়েছেন, কবে থেকে তিনি রোহিতকে টেস্ট ক্রিকেটের শুরুতে ব্যাট করতে পাঠান। শাস্ত্রী তাই বলছিলেন, “টেস্ট ক্রিকেটে দেখছিলাম বারবার ব্যর্থ হচ্ছে। ঠিক সুবিধে করতে পারছে না। সেই সময় বিশ্বকাপ ছিল। সেবার বিশ্বকাপে রোহিত দুরন্ত পারফরম্যান্স দেখায়। তারপর ছিল ওয়েস্ট ইন্ডিজ সফর। সেই সফরের শুরুতে তাকে বলি, তোমাকে দিয়ে আমি ইনিংস ওপেন করাতে চাই। দেখলাম কিছুক্ষণ সময় নিল ভাববার। তারপর জানাল আমার প্রস্তাবে সে রাজি। খুব ভুল যদি না করি তাহলে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস ওপেন করতে গিয়ে সেঞ্চুরি করে ফেললো। তারপর থেকে আর পিছন ফিরে তাকায়নি।” আসলে শাস্ত্রী চাইছিলেন, শুরু থেকে প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে। সেই কারণেই তিনি রোহিতকে নিয়ে আসেন ইনিংস ওপেন করতে। একটা সিদ্ধান্তে তিনি এক ঢিলে দুই পাখি মেরে দেন। যেমন ভারতীয় দল শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে দেয়। অন্যদিকে ওপেনার হিসেবে রোহিতকে পেয়ে যায় ভারত। তাই রবি শাস্ত্রী মনে করেন, রোহিতের মধ্যে যে খেলা ছিল তাকে সঠিকভাবে তিনি প্রয়োগ করাতে পেরেছিলেন। তাতে লাভবান হয়েছিল ভারতীয় ক্রিকেট।

বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন শুভমন গিল
Shareখারাপ ফর্মের জন্য দল থেকে বাদ পড়েছিলেন। তবুও বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন শুভমন গিল(Shubman Gill)। টি টোয়েন্টিতে ভালো পারফরম্যান্স






