মাঝে আর একটা দিন। এরপরই এশিয়া কাপের(Asia Cup) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। সেই ম্যাচেই আবার সহ অধিনায়কের দায়িত্ব রয়েছে শুভমন গিলের(Shubman Gill) কাঁধে। দায়িত্ব যে তাঁর কাঁধে অনেকটাই বেশি তা বলার অপেক্ষা রাখে না। সেই পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে গিলের মুখে তাঁর দুই অনুপ্রেরণার কথা। সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar) এবং বিরাট কোহলির(Virat Kohli) কথা মাথায় রেখেই নাকি পাক বধের ছক কষছেন শুভমন গিল(Shubman Gill)।
পহেলগাম(Pahelgam) ঘটনার পর এই প্রথমবার ক্রিকেটের বাইশগজে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান(INDvPAK)। ম্যাচ ঘিরে যে উত্তেজনার পারদ তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। মাঠের বাইরের পর এবার বাইশ গজেও ভারতীয় দল অপারেশন সিঁদুর করতে পারে কিনা সেটা তো সময়ই বলবে। তবে তার আগে শুভমন গিল(Shubman Gill) দুজনের কথা মাথায় রেখেই নিজেকে প্রস্তুত করছেন।
সচিন তেন্ডুলকর ছোট থেকেই শুভমন গিলের(Shubman Gill) কাছে অনুপ্রেরণা। ট্যাকটিকাল জিনিস এবং মানসিক পরিকল্পনায় যেমন সচিন তেন্ডুলকরের খেলা তাঁকে সাহায্য করেছেন। তেমনই আবার ক্রিকেটের বাইশগজে রান পাওয়ার যে খিদেটা রয়েছে, সেটা বিরাট কোহলির থেকেই শিখেছেন তিনি।
একটি পডকাস্ট শো-এ শুভমন গিল(Shubman Gill) জানিয়েছেন, “আমার অনুপ্রেরণা দুজন। প্রথম জন হলেন সচিন তেন্ডুলকর। তিনি আমার বাবার প্রিয় ক্রিকেটার। তাঁকে দেখেই কার্যত আমার ক্রিকেট খেলতে আসা। সচিন তেন্ডুলকরের থেকে যতটা শিখেছি সেটা হল মানসিক শক্তি এবং নানান ট্যাকটিকাল জিনিস”।
তিনি আরও জানান, “বিরাট কোহলিকে যখন দেখতে শুরু করেছিলাম, সেই সময় থেকেই তাঁর মধ্যে খেলার যে খিদে, দৃড়তা সেগুলোই শিখতে শুরু করেছিলাম”।
এই এশিয়া কাপে(Asia Cup), বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং লাইনআপে যে ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র শুভমন গিল তা বলার অপেক্ষা রাখে না। কার্যত তাঁর কাঁধেই থাকছে রান করার গুরু দায়িত্ব। গ্রুপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে নামার আগে সেই শুভমন গিলের মুখে বারবারই সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলির কথা। তাদের কথা মাথায় রেখেই হয়ত পাক বধের ছক কষছেন তিনি।
১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। সেখানেই অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে থাকছেন শুভমন গিল। পহেলগাম ঘটনার পর এই ম্যাচের গুরুত্ব যে অনেকটাই বেড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে ম্যাচ বয়কটের ডাক দিতে শুরু করেছেন অনেকে। ভারত মাঠে পাকিস্তানকে এবার কড়া জবাবটা দিতে পারে কিনা সেটাই দেখার।







