নাইট শিবিরে অভিষেকের ডেপুটি অজি তারকা ওয়াটসন

ঘর গোছাতে শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। প্রধান কোচ হিসাবে অভিষেক নায়ারের(Abhishek Nayar) নাম ঘোষণা করার কয়েকদিনের মধ্যেই সহকারী কোচের নামও ঘোষণা করে দিল শাহরুখের নাইট রাইডার্স(KKR) শিবির। তারকা প্রাক্তন অজি ক্রিকেটার শেন ওয়াটসনই(Shane Watson) এবার কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ। নাইট শিবিরের সঙ্গে যুক্ত হতে পেরে আপ্লুত ওয়াটসনও(Shane Watson)। নাইটদের হাতে নতুন করে ট্রফি দেখতে চান তিনিও। আইপিএলের(IPL) মঞ্চে বরাবরই সাফল্যের সঙ্গে ব্যাটিং করেছেন শেন ওয়াটসন(Shane Watson)। আইপিএলের প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন হয়েছিলেন। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে বিধ্বস্ত হয়েছিল প্রতিটা দলের বোলাররা। ২০০৮ সালের আইপিএলের(IPL) সেরা ক্রিকেটারও হয়েছিলেন তিনি। এছাড়া চেন্নাই সুপার কিংসের হয়েও জিতেছেল আইপিএল। ফাইনালের মঞ্চে ওয়াটসনের(Shane Watson) দুর্ধর্ষ সেঞ্চুরিটা আজও সকলের স্মৃতিতে টাটকা। এবার সেই শেন ওয়াটসনকেই(Shane Watson) দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের(KKR) ডাগ আউটে। সহকারী কোচ হিসাবে অভিষেক নায়ারের সঙ্গে নাইটদের তৈরি করার কাজটা শুরু করবেন তিনিও। নাইট শিবিরে এসে উচ্ছ্বসিত শেন ওয়াটসন। তিনি জানিয়েছেন, “কলকাতা নাইট রাইডার্সের মতো আইকনিক একটা ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারাটা সত্যিই একটা বড় ব্যাপার। সাফল্যের পথে এগোতে নাইট রাইডার্সের দলের প্রচেষ্টা এবং তাদের সমর্থকরা সবসময়ই আমাকে অনুপ্রানিত করে। কোচিং স্টাফ থেকে ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে রয়েছি। সেইসঙ্গে তাদের ট্রফি পাওয়ার পথে এগিয়ে যেতেও সাহায্য করার প্রচেষ্টা করে যাব”। গত মরসুমে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। সেই কথা মাথায় রেখে এবার প্রথম থেকেই দল গোছাতে শুরু করেছে নাইট ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই অধিনায়কের খোঁজ শুরু করে দিয়েছে নাইট রাইডার্স। সেইসঙ্গে দলের কোচিং স্টাফ গড়ার কাজটাও চালিয়ে যাচ্ছে তারা। চন্দ্রকান্ত পণ্ডিতের বিদায়ের পরই অভিষেক নায়ারকে দলের প্রধান কোচ করার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স। তার এক সপ্তাহের মধ্যেই আরও এক এক হেভিওয়েট কোচ নাইট শিবিরে। শেষপর্যন্ত নাইট শিবির সাফল্যের পথে হাঁটতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।
নাইটদের দায়িত্ব এবার অভিষেকের কাঁধে

নানান নাম ঘোরাফেরা করলেও শেষপর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের(KKR) কোচের আসনে বসলেন অভিষেক নায়ারই(Abhishek Nayar)। চন্দ্রকান্ত পণ্ডিত কলকাতা নাইট রাইডার্সের কোচের পদ থেকে সরার পরই শুরু হয়ে গিয়েছিল নতুন জল্পনা। বিশেষ করে কে হবেন নাইট(KKR) শিবিরের প্রধান কোচ। সেই তালিকায় রাহুল দ্রাবিড়ের নামও ঘোরাফেরা করছিল। কিন্তু শেষপর্যন্ত ঘরের ছেলের ওপরই ভরসা রাখল নাইট রাইডার্স শিবির। অভিষেক নায়ারের কাঁধেই দায়িত্ব দিল তারা। রাহুল দ্রাবিড়ের(Rahul Dravid) নামটা বেশ কয়েকদিন ধরে ঘুরছিল। তাঁর সঙ্গে নাকি যোগাযোগও করা হয়েছিল। যদিও শেষপর্যন্ত আর সেটা হয়নি। এরপর অভিষেক নায়ারকেই(Abhishek Nayar) কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বেশ কয়েকবছর ধরেই নাইট শিবির দেশীয় কোচের নীতিতেই চলছে। সেখানে নায়ারের সঙ্গে নাইটদের সম্পর্কও দীর্ঘদিনের। তাঁর ওপরই ভরসা রেখেছে কেকেআর। ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সম্পর্ক অভিষেক নায়ারের(Abhishek Nayar)। গৌতম গম্ভীরের পর চন্দ্রকান্ত পণ্ডিতেরও সহকারী কোচের ভূমিকা পালন করেছেন তিনি। তাঁর হাত ধরেই ঘরোয়া ক্রিকেটের ক্রিকেটাররা উঠে এসেছে নাইট শিবিরে। সাফল্যও পেয়েছেন তারা। গৌতম গম্ভীরের কোচিংয়ে নাইট রাইডার্স যখন চ্যাম্পিয়ন হয়েছিল, সেই সময়ও সহকারী কোচ ছিলেন এই অভিষেক নায়ার। সেই সমস্ত কথা বিচার করেই নাকি অভিষেককে প্রধান কোচ করার সিদ্ধান্ত। ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, “সেই ২০১৮ সাল থেকে অভিষেক নায়ারের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের সম্পর্ক। শুধুমাত্র মাঠের ভেতর নয়, মাঠের বাইরেও ক্রিকেটারদের সামলেছেন তিনি। ক্রিকেটারদের সঙ্গে তাঁর বোঝাপড়া এবং ম্যাচ রিডিংয়ের দক্ষতাই আমাদের শক্তিশালী হয়ে ওঠার প্রধান স্তম্ভ। নাইট রাইডার্সের কোচ হওয়ায় আমরা আপ্লুত”। শেষবার আইপিএলে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। মরসুম শেষের পর থেকেই বহু বদলের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কয়েকদিনের মধ্যেই যেমন কোচ বদল হয়ে গিয়েছিল। তেমনই বহু ক্রিকেটার নিয়েও ভাবছে নাইট শিবির। এবার অভিষেক নায়ারের হাত ধরে নাইট রাইডার্স সাফল্যের রাস্তায় এগোতে পারে কিনা সেটাই দেখার।