মনীষার গোলেও শেষরক্ষা হল না, ছিটকেই গেল ভারত

মনীষার গোলেও শেষরক্ষা হল না ভারতের। বহু সুযোগ নষ্ট। বেশীরভাগ সময় ম্যাচের দখল ভারতের নিজেদের হাতে রাখলেও শেষপর্যন্ত চাইনিস তাইপেয়ের কাছে ১-৩ গোলে হেরে এএফসি এশিয়ান কাপ(AFC Asian Cup) থেকে ছিটকে গেল ভারতীয় মহিলা দল(India Womens Team)। ম্যাচের পরই হাসপাতালে ভারতীয় দলের অধিনায়ক এবং গোলরক্ষক। যদিও গুরুতর কিছু নয়। কয়েকটি টেস্ট করার পরই অবশ্য তাদের ছেড়েও দেওয়া হয়েছে। প্রতিযোগিতায় টিকে থাকার আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচে অন্তত ২ গোলের ব্যবধানে জিততেই হত ভারতীয় মহিলা ফুটবল দলকে। যদিও ম্যাচের ১২ মিনিটের মধ্যেই সাঞ্জুর ভুল ব্যাকপাসের খেসারত দিতে হয় ভারতকে। কার্যত ফাঁকা গোলেই বল জড়ান ওয়াই এইচ সু। যদিও ৩৯ মিনিটে মনীষা ভারতকে সমতায় ফেরান। কিন্তু প্রথমার্ধের শেষ মুহূর্তে ওয়াই ওয়াই সুয়ের গোল। এগিয়ে যায় চাইনিজ তাইপেই। কিন্তু বিরতির পর আর ফিরতে পারেনি ভারত। যদিও এই অর্ধেও বহু সুযোগই পেয়েছিল ভারতীয় মহিলা বাহিনী। বরং ৭৭ মিনিটে ইউ চিন চেনের গোলে ভারতের কফিনে শেষ পেড়েকটি পুঁতে দেয়।
বিশ্বকাপের স্বপ্ন শেষ, জাপানের কাছে বিশ্রী হার ভারতের মেয়েদের

ভারতীয় মহিলা দলের সামনে বিশ্বকাপে পৌঁছনোর একটা বড় সুযোগ ছিল। কিন্তু ভিয়েতনামের পর জাপানের কাছে বিশ্রী হার। আর তাতেই ভারতের সমস্ত স্বপ্ন শেষ। ০-১১ গোলে জাপানের কাছে দ্বিতীয় ম্যাচে হারের ফলে ফিফা বিশ্বকাপ সহ লস অ্যাঞ্জেলসে হতে চলা অলিম্পিকের সুযোগও হাতছাড়া করল ভারত। আর সেইসঙ্গেই ফেডারেশনের বেশ কিছু সিদ্ধান্ত নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিল। প্রথম ম্যাচে ভারত লড়াই করেছিল। কিন্তু জাপানের বিরুদ্ধে তো দাঁড়াতেই পারল না। ১১ গোল হজম করতে হল ভারতীয় মহিলা ফুটবল দলকে। এরপরই ফেডারেশনের নতুন কোচ নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠাটাই কিন্তু স্বাভাবিক। যে ক্রিসপিন ছেত্রী ভারতকে এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় করিয়েছিলেন। কেন তাঁকে রাতারাতি সরিয়ে ভালভার্দিকে আনা হল। এতে দলের ওপর প্রভাব পড়েনি তো। মাত্র আড়াই মাসে কী একজন কোচ দলকে প্রস্তুত করতে পারেন। এই প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক।
এশিয়ান কাপের আগে ছিটকে গেলেন অঞ্জু তামাঙ

মহিলাদের এএফসি এশিয়ান কাপে(AFC Asian Cup) নামার আগে বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন তাদের অন্যতম প্রধান ভরসা অঞ্জু তামাঙ(Anju Tamang)। এশিয়ান কাপের মঞ্চে নামার আগে এটা যে ভারতীয় শিবিরের চিন্তা বেশ খানিকটা বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে ভারতের সামনে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ খেলার হাতছানি রয়েছে। কিন্তু সেখানেই অঞ্জুকে(Anju Tamang) না পাওয়াটা যে চিন্তা বাড়াচ্ছে তা বলাই যায়। ভারতীয় দলের এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের জন্যও অঞ্জুর অবদান প্রচূর। কিন্তু বেশ কয়েকদিন আগেই অনুশীলনে চোট পেয়েছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার অঞ্জু তামাঙ। সেই থেকেই আশঙ্কাটা বাড়তে শুরু করেছিল। এরপর সেটাই সত্যি হল। চোটের কারণে ছিটকেই গেলেন অঞ্জু। ভারতীয় দলের হয়ে ৭০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে অঞ্জু তামাঙয়ের(Anju Tamang)। কিন্তু শেষরক্ষা হল না। আগামী ৪ মার্চ এশিয়ান কাপের প্রথম ম্যাচে নামবে ভারতীয় মহিলা ফুটবল দল। তার আগে অঞ্জুর ছিটকে যাওয়াটা বেশ সমস্যায় ফেলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। এই প্রতিযোগিতায় প্রথম ছয়ের মধ্যে থাকতে পারলেই ফিফা মহিলা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে ভারত। ২০২২ সালেও অবশ্য এশিয়ান কাপ খেলার সুযোগ হাতছাড়া হয়েছিস অঞ্জু তামাঙয়ের। কারণ সেবার কোভিডে আক্রান্ত হয়েছিল বহু ফুটবলার। সেই কারণেই শেষপর্যন্ত প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় দল। এবার চোটের কারণে নেই ইস্টবেঙ্গলের হয়ে শেষবার আইডব্লুএল চ্যাম্পিয়ন অঞ্জু। তাঁর পরিবর্তে ভারতীয় দলে সুযোগ পেলেন করিশ্মা শিরভাইকার।
সুনীলের প্রত্যাবর্তন ভুল সিদ্ধান্ত, সাফ বার্তা বাইচুংয়ের

এশিয়ান কাপে(Asian Cup) ভারতীয় দলের খেলার আশা প্রায় শেষ। এই মুহূর্তে চলছে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া। খারাপ পারফর্ম্যান্সের জন্য সুনীল ছেত্রীর(Sunil Chetri) বিরুদ্ধেও শুরু হয়েছে সমালোচনা। এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় তারকা ফুটবলার বাইচুং ভূটিয়া(Bhaichung Bhutia)। সুনীল ছেত্রীর(Sunil Chetri) অবসর ভেঙে ফিরে আসাটা ভুল সিদ্ধান্ত বলেই মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেই নিয়েই এখন চর্চা তুঙ্গে। একইসঙ্গে গুরপ্রীত সিং সান্ধুকেও(Gurpreet Singh Sandhu) ভারতীয় দল থেকে অবসরের বার্তা দিচ্ছেন বাইচুং ভূটিয়া(Baichung Bhutia)। শেষম্যাচে সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে বিশ্রীভাবে হেরেছে ভারতীয় দল। আর তাতেই ভারতের এবারের মতো কার্যত এশিয়ান কাপে(Asian Cup) খেলার আশাও শেষ। সুনীল ছেত্রী(Sunil Chetri) ফিরলেও দেশের জার্সিতে তাঁর পুরনো ফর্মে ফিরতে পারেননি ছেত্রী। চলতি বছরের মার্চ মাসে শেষবার গোল পেয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ফুটবলার সুনীল ছেত্রী(Sunil Chetri)। এরপর থেকে তাঁর ঝুলি ফাঁকা। এমন পরিস্থিতিতে বাইচুং ভূটিয়ার পরামর্শ ভারতীয় দল থেকে তাঁর সরে যাওয়ারই। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বাইচুং ভূটিয়া(Bhaichung Bhutia) জানিয়েছেন, “সুনীল ছেত্রীর এবার ভাবা উচিৎ। তাঁর কেরিয়ার সত্যিই অসাধারণ ছিল। সেইসঙ্গে তাঁর পারফরম্যান্সও ভালো ছিল। কিন্তু অবসর ভেঙে ফের ফিরে আসাটাই আমার মতে সুনীলের সবচেয়ে বড় ভুল হয়েছে। এই কথাটা আমি আগেও একবার বলেছিলাম। আমার মতে এবার সুনীল, গুরপ্রীতদের মতো সিনিয়র ফুটবলারদের সরে যাওয়াটাই উচিৎ। ভারতীয় ফুটবলকে তারা যথেষ্ট সেবা করেছেন। এবার পরবর্তী প্রজন্মকে সুযোগ দেওয়া উচিৎ”। মানোলো মার্কুয়েজ ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পরই সুনীল ছেত্রীকে অবসর ভেঙে ফেরানোর কাজটা শুরু করেছিলেন। ফেডারেশনের সঙ্গে কথাবার্তা বলার পরই ফের সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে ফিরিয়ে আনে ভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু এই প্রত্যবর্তনটা একেবারেই মধুর হয়নি। সময় যত এগিয়েছে সুনীল ছেত্রীকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তাঁর পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একইসঙ্গে গুরপ্রীত সিং সান্ধুকে নিয়েও উঠছে নানান প্রশ্ন। সম্প্রতি একেবারেই ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না তিনি। বরং বারবারই তাঁর ভুলের খেসারত দিতে দেখা গিয়েছে মেন ইন ব্লুজ ব্রিগেডকে। এবার সেই দুই তারকার জন্যই প্রাক্তন ভারতীয় অধিনায়কের বিশেষ বার্তা। তাদের সময় এখন শেষ হয়েছে। এবার তাদের নিজেদের জায়গা ছেড়ে দেওয়া উচিৎ বলেই মনে করছেন বাইচুং ভূটিয়া।
হৃদয়ে ৫ জুলাই গঁাথা হয়ে থাকবে

বাবা শেখর ও মা ফুলঝুরি বাসফোরের সঙ্গে ভারতীয় মহিলা ফুটবলের গর্ব সঙ্গীতা বাসফোর।
ভারতকে এশিয়ান কাপে তুললেন সঙ্গীতা

২০২৬ অস্ট্রেলিয়ায় এএফসি এশিয়ান কাপের খেলার যোগ্যতা অর্জন করতে নামছে ভারতীয় দল। শনিবার থাইল্যান্ডে।
ইরাককে গুঁড়িয়ে দিল ভারত

ইরাকের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতীয় দল।