রোনাল্ডোর আল নাসেরের বিরুদ্ধে খেলার অপেক্ষায় সন্দেশ ঝিঙ্গান

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(Cristiano Ronaldo) খেলবেন কিনা তা এখনও প্রযন্ত নিশ্চিত নয়। কিন্তু আল নাসেরের(AL Naser) বিরুদ্ধে খেলার জন্য এখন থেকেই মুখিয়ে রয়েছেন ভারতীয় দলের অন্যতম সেরা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান(Sandesh Jhingan)। আল নাসেরের সঙ্গে এক গ্রুপে রয়েছে এফসি গোয়া। আগামী ২২ অক্টোবর ঘরের মাঠে আল নাসেরের বিরুদ্ধে নামবে এফসি গোয়া(FC Goa)। সেই ম্যাচটাই যেন ক্রমশ উত্তেজনা বাড়াচ্ছে সন্দেশ ঝিঙ্গানের(Sandesh Jhingan)। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই(Cristiano Ronaldo) শুধু নয়। সেই দলে রয়েছে সাদিও মানে(Sadio Mane), জোয়াও ফেলিক্সদের মতো তারকা ফুটবলাররা। এমন এক ঝাঁক তারকাদের বিরুদ্ধে খেলতে পারার লোভটা সামলাতে পারছেন না সন্দেশ ঝিঙ্গান(Sandesh Jhingan)। হোম ম্যাচের পাশাপাশি অ্যাওয়ে ম্যাচেও আল নাসেরের( AL Naser) বিরুদ্ধে খেলবে এফসি গোয়া। সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলার সম্ভাবনাও রয়েছে। আল নাসেরের বিরুদ্ধে নামার অপেক্ষাতেই এখন রয়েছেন সন্দেশ ঝিঙ্গান। সন্দেশ ঝিঙ্গান(Sandesh Jhingan) জানিয়েছেন, “সবার প্রথম বলব যে এটা এফসি গোয়ার জন্য অত্যন্ত ভালো। বিশেষ করে এমন সেরা ক্লাবেদের সঙ্গে এক গ্রুপে পড়াটা আরও ভালো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জোয়াও ফেলিক্স এবং সাদিও মানেদের মতো তারকা ফুটবলারদের সঙ্গে খেলতে পারলে দলেরও অনেক বেশি উপকার হবে। আর আমার কাছে এটা সবচেয়ে বেশি আকর্ষণীয় কারণ এমন কিছু তারকাদের বিরুদ্ধে খেলব যাদের বিরুদ্ধে খেলার জন্য সবসময় সুযোগ পাওয়া যায় না”। আগামী ২২ অক্টোবর ঘরের মাঠে আল নাসেরের বিরুদ্ধে নামবে এফসি গোয়া। সেখানে রোনাল্ডো খেললে এটাই হবে ভারতের মাটিতে রোনাল্ডোর খেলা প্রথম ম্যাচ।
ভারতের আসছেন রোনাল্ডো!

ভারতে আসবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(Cristiano Ronaldo)! এসিএল চ্যাম্পিয়ন্স লিগ-২(ACL Champions League 2) তে আল নাসেরের সঙ্গে এক গ্রুপে পড়েছে এফসি গোয়া(FC Goa)। সেখানেই গোয়ার হোম ম্যাচ পড়বে আল নাসেরের বিরুদ্ধে। আর সেই দলেই রয়েছেন সিআরসেভেন। জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই শুরু হয়েছিল। এবার আল নাসের(Al naser) রোনাল্ডোকে(Cristiano Ronaldo) এসিএল-টুয়ের জন্য রেজিস্টার করাতেই শুরু হয়ে গিয়েছে হৈচৈ। তবে কী সত্যিই রোনাল্ডোকে প্রথমবার ভারতের মাটিতে খেলতে দেখা যেতে চলেছে। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। প্রথমে শোনা গিয়েছিল রোনাল্ডোর(Cristiano Ronaldo) সঙ্গে নাকি এসিএল চ্যাম্পিয়ন্স লিগে বিদেশের মাটিতে অ্যাওয়ে ম্যাচে খেলার চুক্তি নেই আল নাসেরের। যদিও তেমনটা সরকারীভাবে জানানো হয়নি। তবে রোনাল্ডোকে রেজিস্টার করানোর পর থেকেই জল্পনা এখন তুঙ্গে। শুধুমাত্র রোনাল্ডোই নন, এসিএল চ্যাম্পিয়ন্স লিগ-২ এর জন্য সাদিও মানে(Sadio Mane), জোয়াও ফেলিক্স(Joao Felix)), কিংসলে কোম্যানদের মতো তারকা ফুটবলারদের সই করানো হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের জন্য। অর্থাৎ তারা যদি আসেন, রোনাল্ডোও(Cristiano Ronaldo) যে সেই দলের আসতে পারেন, এমনি একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। লিওনেল মেসি ভারতের মাটিতে খেললেও, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কিন্তু এখনও পর্যন্ত ভারতের মাটিতে খেলতে দেখা যায়নি। কিন্তু এসিএল চ্যাম্পিয়ন্স লিগ-২ তে এফসি গোয়া এবং আল নাসের এক গ্রুপে পড়ার পর থেকেই কিন্তু ভারতীয় ফুটবল মহলে রোনাল্ডোর আসা ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। রোনাল্ডো সহ ১২ জন বিদেশি ফুটবলারদের সই করিয়েছে আল নাসের। আগামী ২২ অক্টোবর ঘরের মাঠে আল নাসেরের বিরুদ্ধে খেলতে নামবে এফসি গোয়া(FC Goa)। তবে প্রশ্ন হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজে আসবেন কিনা ভারতের মাটিতে খেলতে। কারণ এর আগে এসিএল চ্যাম্পিয়ন্স লিগ-২ এর বহু ম্যাচ থেকেই কিন্তু নিজের নাম সরিয়ে নিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কারণ তাঁর চুক্তি অনুযায়ী বিদেশের মাটিতে খেলতে যাওয়ার ব্যাপারটা নাকি পুরোপুরি রোনাল্ডোর ওপরই নির্ভরশীল। গত মরসুমে মাত্র একটি ম্যাচই বিদেশির মাটিতে খেলতে দেখা গিয়েছি সিআর সেভেনকে। তবে রোনাল্ডো ছাড়াও ইউরোপের তাবড় তাবড় তারকা ফুটবলারদের এসিএল চ্যাম্পিয়ন্স লিগ-২ এর জন্য সই করানো হয়েছে। তাদেরও যে ভারতের মাটিতে ভক্ত সংখ্যা কম নেই তা বলাই যায়। তবে ভারতীয় ফুটবল সমর্থকরা কিন্তু এখন থেকেই রোনাল্ডোর আসার স্বপ্ন দেখতে শুরু করেছে। এফসি গোয়ার বিরুদ্ধে নেহেরু স্টেডিয়ামে রোনাল্ডো নামেন কিনা সেটাই দেখার।
২০৩৪ পর্যন্ত সৌদিতে থাকতে চান রোনাল্ডো

আল নাসেরের সঙ্গে রোনাল্ডো চুক্তিবদ্ধ হলেন ২০২৭ অব্দি।
শুধু খেলা নয়, দলগঠনেও থাকবেন রোনাল্ডো

আল নাসেরে শুধু খেলবেন না, এবার দলগঠনেও তঁার সক্রিয় ভূমিকা থাকবে।
রোনাল্ডোকে নিয়ে সৌদিদে জোর গুঞ্জন
আল নাসেরে রোনাল্ডোর মান নিয়ে টানাটানিতে সাদিও মানে!
মনের অজান্তে হাসলেন রোনাল্ডো

হতাশ রোনাল্ডোর পাশে গোল উদযাপন বেনজেমার।
বিশ্ব ফুটবলে নক্ষত্র পতন
দুই তারকা। মেসি ও রোনাল্ডো দুজনেই আন্ত মহাদেশীয় প্রতিযোগিতায় নিজ নিজ দলকে জেতাতে ব্যর্থ হলেন।