রাসেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন, মোহভঙ্গ ভেঙ্কটেশেও

গত মরসুমে খারাপ পারফরম্যান্সের পর থেকেই কেকেআরের(KKR) দল গঠন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন বিশেষজ্ঞ থেকে প্রাক্তনরা। বিশেষ করে ভেঙ্কটেশ আইয়ারের(Venkatesh Iyer) ২৩ কোটি দাম নিয়েও নানান সমালোচনায় পড়তে হয়েছিল তাদের। নতুন মরসুমের আগেই ২৩ কোটির ক্রিকেটারকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। একইসঙ্গে আন্দ্রে রাসেলের(Andre Russell) সঙ্গে ১২ বছরের সম্পর্কও ভাঙল কলকাতা নাইট রাইডার্স(KKR)। আর তাতেই বেশ হতবাক সকলে। আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম। সেখানে যে বেশ কিছু ক্রিকেটারদের কেকেআর(KKR) টার্গেট করে রেখেছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভালো ক্রিকেটারকে দলে নিতে গেলে প্রয়োজন পর্যাপ্ত অর্থের। আর সেই কারণেই যে ভেঙ্কটেশ আইয়ারকে(Venkatesh Iyer) ছাড়ার সিদ্ধান্ত তারা নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শেষবার ভেঙ্কটেশকে ২৩ কোটি টাকা দিয়ে নেওয়ার পর, বেশ কিছু ক্রিকেটারটকে টার্গেট করার পরও কিনতে পারেনি তারা। কারণ একটাই তাদের পার্সে সই পরিমাণ অর্থ ছিল না। সবদিক বিচার করেই এবার ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে সকলকে চমকে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আন্দ্রে রাসেলকে(Andre Russell)। দীর্ঘ ১২ বছর এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে রয়েছেন তিনি। তবে রাসেলকে নতুন নিলাম থেকে নেওয়ার একটা সুযোগ রয়েছে নাইট রাইডার্সের(KKR) কাছে। শনিবার রিটেন ক্রিকেটারদার তালিকা ঘোষণা করে দিয়েছে নাইট রাইডার্স। দলে রাখা হয়েছে অজিঙ্ক রাহানেকে। এই মরমুমে অধিনায়কের জন্য রোহিত এবং কেএল রাহুলের জন্য ঝাপালেও শেষপর্যন্ত তা হয়নি। সেই দিক বিচার করেই শেষপর্যন্ত রাহানেকে না ছাড়ার পথেই গিয়েছে তারা। নতুন মরসুমের জন্য কেকেআরের এখন ১৩টি স্লট ফাঁকা রয়েছে। নাইট রাইডার্স রিটেন করল যাদের অজিঙ্ক রাহানে, অঙ্গক্রিশ রঘুবংশী, অনুকূল রয়, হর্ষিত রানা, মনীশ পান্ডে, রমনদীপ সিং, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারাইন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী আগামী ১৬ ডিসেম্বর আগামী মরসুমের জন্য মিনি নিলাম। সেখানেই কলকাতা নাইট রাইডার্স অংশ নেবে ৬৪কোট টাকা নিয়ে। আসন্ন মরসুমের আহে নাইট শিবির কেমন দল গঠন করে সেটাই দেখার।
রাসেলদের নিয়ে চিন্তায় নেই কেকেআর, নিশ্চিন্তে গুজরাটও

শনিবার থেকে আবার শুরু হয়ে যাচ্ছে আইপিএল। এক সপ্তাহ বন্ধ থাকার পর ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে ১৭মে থেকে আইপিএল শুরু হবে। সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন দশ দলের কর্তারা নিজেদের আবার গোছাতে শুরু করেছে। ভারতীয় ক্রিকেটারদের নিয়ে তাঁদের মাথাব্যথা নেই। তাঁরা তাকিয়ে বিদেশি ক্রিকেটারদের দিকে। কারন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য অনেক বিদেশি ক্রিকেটার আইপিএলে আসতে রাজি হচ্ছে না। তবে সেদিক থেকে কেকেআরের চিন্তা নেই। নিশ্চিন্তে গুজরাট টাইটান্সও। কেকেআর ইতিমধ্যে ভারতীয় ক্রিকেটরদের নিয়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। বিদেশি বলতে রাসেল, নারাইন, পাওয়েল, গুরবাজরা নেই। তবে তাঁদের দলে পেতে খুব একটা অসুবিধা হবে না। তাঁদের সঙ্গে যোগাযোগ আছে কেকেআর কর্তাদের। তিন ক্যারিবিয়ান ক্রিকেটার ভারত ছেড়ে গেলেও তাঁরা দেশে যাননি। এই মুহূর্তে দুবাইয়ে আছেন। শোনা যাচ্ছে বুধবার তাঁরা দলের সঙ্গে যোগ দেবেন। গুরবাজ এখন কাবুলে। তিনিও কাবুল থেকে দুবাই এসে রাসেলদের সঙ্গে ভারতে আসার ব্যাপারে কথা বলে নিয়েছেন। এবারের আইপিএলে গতবারের চ্যাম্পিয়নদের অবস্থান ভাল নয়। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলে ছয় নম্বরে। এখন প্লে অফের কথা ভাবতে হলে পরের দুটি ম্যাচ জেতা ছাড়াও অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে। সেখানেও মনে হয় না তারা কিছু করতে পারবে। কারন বাকি দুটি ম্যাচ জিতলে কেকেআর ১৫ পয়েন্টে দাঁড়াবে। এই পয়েন্টে প্লে অফে জায়গা পাওয়া কঠিন। তবু কেকেআর হাল ছাড়তে নারাজ। তারা মনে করছে আগে ১৫ পয়েন্টে পা দেওয়া য়াক। তারপর দেখা যাবে। এদিকে গুজরাট টাইটান্স আইপিএলে বা জায়গায়। তারা এক নম্বরে আছে। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফ খেলার দিকে এগিয়ে গিয়েছে। লিগে তাদের আরও তিনটি ম্যাচ খেলতে হবে। মনে হয় শেষপর্যন্ত টেবিলে এক বা দুয়ে জায়গা করে প্লে অফে যাবে। তাদের দলের দুই ক্রিকেটার জস বাটলার ও কোয়েতজার ভারত ছেড়ে চলে গিয়েছেন। তবে গুজরাট কর্তাদের টেনশনে রাখছেন না বাটলাররা। তাঁরা জানিয়ে দিয়েছেন, খুব তাড়াতাড়ি ভারতে এসে দলের সঙ্গে যোগ দেবেন। তাই নিশ্চিন্তে গুজরাট টাইটান্স।
এখনও বয়স ২৭ বছর মনে হয়, প্রত্যাবর্তনের মঞ্চে জানালেন রাসেল

বয়স একটা সংখ্যা মাত্র। এই কথাটা বলেন সব তারকাই। করেও দেখিয়েছেন তাঁরা। তা সে লিয়েন্ডার পেজই হোন বা সচিন তেন্ডুলকর, কিংবা মহেন্দ্র সিং ধোনি। রবিবার ইডেনে করেও দেখালেন, মুখেও বললেন আন্দ্রে রাসেল। অবশেষে রানে ফিরলেন, ফর্মে ফিরলেন রাসেল। ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৫ বলে ৫৭ রান করে কেকেআরকে ইনিংসকে ২০০ পার করে দেন। ৬টি ছক্কা ও চারটি বাউন্ডারিতে সাজানো মারকাটারি ব্যাটিংয়ে আবার নিজের ছন্দে ফিরলেন। কয়েক দিন আগে ৩৭-এ পা দিয়েছেন। কিন্তু এখনো যে নিজেকে ২৭ বছরের যুবক বলেই মনে করেন!রবিবারের ইডেনে প্রত্যাবর্তনের মঞ্চে দাঁড়িয়ে দ্রে রাস জানিয়ে দিলেন, “বয়স একটা সংখ্যা মাত্র। এখনও নিজের বয়স ২৭ বছর মনে হয়। শুরুতে থিকসেনার বিরুদ্ধে ঝুঁকি নিতে চাইনি। উইকেট স্লো ছিল। নিজের ভূমিকাটা উপভোগ করছি।“ এখন প্লে অফে যেতে গেলে বাকি সব কটি ম্যাচেই জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে। এই পরিস্থিতিতে ম্যাচ জেতানো ইনিংস খেলতে পেরে দারুন খুশি রাসেল। একেবারেই রান পাচ্ছিলেন না। তাঁকে নিয়ে উদ্বেগ বাড়ছিল কেকেআর শিবিরে। এমনকী তাঁকে বসিয়ে রভমন পাওয়েলকে খেলানোর দাবিও উঠছিল। কিন্তু তিনি আন্দ্রে রাসেল। তাই তাঁর ওপর ভরসা রেখেছে নাইট ম্যানেজমেন্ট। রবিবার সেই ভরসার মর্যাদা দিলেন ক্যারিবিয়ান তারকা। এদিন নজিরও গড়ে ফেললেন। প্রথম বিদেশি ক্রিকেটার হিসাবে ইডেনে ১০০০ রান করলেন। তিনি আছেন গৌতম গম্ভীর ও রবীন উথাপ্পার পরেই। গম্ভীর ইডেনে করেছেন ১৪০৭ রান এবং উথাপ্পা করেছেন ১১৫৯ রান। কেকেআরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে তিনি রানে ফিরলেন। রাসেলের ব্যাট এভাবে চলতে থাকলে বাকি ম্যাচগুলি জিতে প্লে অফে যাওয়ার স্বপ্ন দেখতেই পারে কেকেআর।