প্রত্যাশা মতো আসন্ন সন্তোষেও বাংলার কোচ সঞ্জয় সেন

প্রত্যাশিত ছিল। সেটাই হল। আসন্ন সন্তোষ ট্রফির(Santosh Trophy) জন্যও বাংলার কোচ হলেন সঞ্জয় সেন(Sanjay Sen)। বৃহস্পতিবারই আইএফএ-র(IFA) কোচেস কমিটির বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়ে গেল। আগে থেকেই এক প্রকার সঞ্জয় সেনের(Sanjay Sen) নাম ঠিক হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল কোচেস কমিটির সম্মতি। বৃহস্পতিবার আইএফএ-র দফতরে বসেছিল সেই বৈঠক। সেখানেই সর্ব সম্মতিক্রমে বাংলা দলের কোচের পদে বসলেন সঞ্জয় সেন(Sanjay Sen)। গতবার সঞ্জয় সেনের(Sanjay Sen) কোচিংয়েই দীর্ঘদিন পর ফের একবার সন্তোষ ট্রফি(Santosh Trophy) চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা দল। সঞ্জয় সেনকে নিয়ে সেই সময় থেকেই উচ্ছ্বাসে মেতেছিল সকলে। সঞ্জয় সেনের জয়ী বাংলা দল থেকে আইএএসএলের জন্য ইস্টবেঙ্গলেও সুযোগ পেয়েছিলেন ফুটবলাররা। সেই সঞ্জয় সেনের ওপর এবারও ভরসা রাখল আইএফএ। এই মরসুমের কলকাতা লিগের ম্যাসকট উন্মোচনের সময়ই আইএফএ-র কাছে ফের একবার সঞ্জয় সেনকে বাংলার কোচ করার প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস(Arup Biswas)। মঞ্চে উপস্থিত থাকা সচিব অনির্বাণ দত্ত(Anirban Dutta) এবং অজিত বন্দ্যোপাধ্যায়কে(Ajit Banerjee) এই বিষয়টি দেখার অনুরোধও করেছিলেন তিনি। এরপরই অবশ্য আইএফএ সচিব জানিয়েছিলেন এই বিষয়ে শেষপর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইএফএ-র কোচেস কমিটি। এদিনের বৈঠকে সর্ব সম্মতিক্রমে আবারও সঞ্জয় সেনকেই বেছে নেওয়া হল। কোচেস কমিটির সদস্যরা ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত সহ সহ সচিব রাকেশ ঝাঁও।
শিল্ড ফাইনালের টিকিট মূল্য ঘোষণা, উত্তরবঙ্গের পাশে দাঁড়াতে মোহন জনতাকে আহ্বান সচিবের

আইএফএ শিল্ড(IFA Shield) ফাইনালে কী ডার্বি হবে! তা নিয়ে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে ডার্বি(Kolkata Derby) হলে, সেখানে যাতে মোহনবাগান(MBSG) সমর্থকরা আসেন তারই আহ্বান জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত(Anirban Dutta)। শিল্ড ফাইনালের(Ifa Shield Final) টিকিট থেকে প্রাপ্ত অর্থ উত্তরবঙ্গের(North Bengal) বিপর্যয় কবলিত এলাকার মানুষদের সাহায্যার্থে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আইএফএ। দলকে সমর্থন তো বটেই, এমন একটা উদ্যোগ এবং অসহায়দের পাশে দাঁড়ানোর জন্যই মোহনবাগান(MBSG) সমর্থকদের মাঠে আসার আহ্বান জানালেন সচিব অনির্বাণ দত্ত। একইসঙ্গে এদিন ঘোষণা হয়ে গেল আইএফএ শিল্ড ফাইনালের টিকিটের দামও। ১০০ থেকে ১২৫০ টাকা পর্যন্ত রয়েছে টিকিট। সেইসঙ্গে বক্স টিকিট থাকছে ১৫ হাজার টাকার। তবে টিকিট থেকে প্রাপ্ত বেশীরভাগ অংশটাই চলে যাবে উত্তরবঙ্গে বিধ্বস্ত অসহায় মানুষদের পাশে। মোহনবাগানের(MBSG) এএফসি ম্যাচে না খেলা নিয়ে এই মুহূর্তে প্রবল ক্ষুব্ধ মোহনবাগান সমর্থকরা। প্রথম ম্যাচে স্টেডিয়ামের বাইরে বিক্ষোভও দেখিয়েছিল তারা। এমনকি মোহনবাগানের ম্যাচও বয়কট করেছিলেন সমর্থকরা। গত ম্যাচেই ম্যানেজমেন্টের উদ্দেশ্যে একরাশ ক্ষোভ উঘরে দিয়েছিলেন সমর্থকরা। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, মোহনবাগান শিল্ডের(IFA Shield) ফাইনালে উঠলেও কী তারা আসবেন! এমন প্রশ্ন আইএফএ সচিবের কাছেও গিয়েছিল। তবে সচিব অনির্বাণ দত্ত(Anirban Dutta) আশাবাদী। তাঁর মতে ফাইনালর টাকা নিয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছিল তাঁকে সম্মান জানাতে নিশ্চই আসবেন মোহনবাগান সমর্থকরা। আইএফএ সচিব অনির্বাণ দত্ত(Anirban Dutta) জানিয়েছেন, “সেভাবে আমরা ভাবিনি। আমার মনে হয় এটাতো শুধু ম্যাচ নয়, এটা আইএফএ শিল্ডের ফের ফিরে আসার একটা মঞ্চ। শিল্ডটা মোহনবাগান সমর্থকরাই চেয়েছিল যে মোহনবাগান এই প্রতিযোগিতাটা খেলুক। তাদের কথাতেই আমরা দুদিন স্লট বাড়িয়েছিলাম। আর দু নম্বর হল একটা সামাজিক দিকও রয়েছে। যারা অসুবিধার মধ্যে তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমার মনে হয় মোহনবাগান সমর্থকরা মাঠে আসবেন। উত্তরবঙ্গের এই মানুষগুলোর পাশে দাঁড়াবে তারা”। আইএফএ শিল্ড শুরু হওয়ার আগেই ফাইনাল বাদে বাকি সব ম্যাচ বিনা টিকিটে করার সিদ্ধান্ত নিয়েছিল আইএফএ। এদিনই সেই ফাইনালেরই টিকিটের মূল্য ঘোষণা করা হয়ে গেল। ১০০, ১৫০, ২০০, ৩৫০, ৫০০, এবং ১২৫০ টাকায় পাওয়া যাবে টিকিট। এছাড়া বক্স টিকিটের দাম রাখা হচ্ছে ১৫ হাজার টাকা। সেখান থেকে প্রাপ্ত পুরো অর্থটাই চলে যাবে উত্তরবঙ্গে বিপর্যয় কবলিত এলাকার অসহায় মানুষদের জন্য।