বিবাহ বিচ্ছেদের ঘোষণা সাইনা নেহওয়াল আর পারুপল্লি কাশ্যপের

রবিবার বিবাহবিচ্ছেদের কথা জানালেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। পারুপাল্লি কাশ্যপের সঙ্গে তার বিয়ে হয়েছিল। কাশ্যপও ব্যাডমিন্টন খেলোয়াড় এবং দুজনেই পুল্লেলা গোপিচাঁদের অ্যাকাডেমিতে দীর্ঘদিন ধরে একসঙ্গে ট্রেনিং করেছেন। ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের খবর জানিয়ে সাইনা লেখেন, “মাঝে মাঝে জীবন আমাদের ভিন্ন পথে নিয়ে যায়। অনেক কিছু ভেবে পারুপাল্লি কাশ্যপ এবং আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। নিজেদের জন্য এবং পরস্পরের জন্য আমরা শান্তি, বৃদ্ধি এবং নিরাময়কে বেছে নিয়েছি। যে স্মৃতিগুলো রয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আশা করি সামনের দিকে এগিয়ে যাব। এর বেশি কিছু চাই না। আমাদের বোঝার জন্য এবং গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ।” ২০১৮ সালের ১৪ ডিসেম্বর বিয়ে হয়েছিল সাইনা এবং কাশ্যপের। তারও প্রায় তিন বছর আগে থেকে দু’জনের সম্পর্ক ছিল। সাইনার অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক রয়েছে। একটা সময় তিনি বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন। কাশ্যপ কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন।
বাংলার ব্যাডমিন্টনে ‘উদিত সূর্য’ অর্যমা

গোয়ায় অনুষ্ঠিত সারা ভারত প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৫ বিভাগে রানার্স হয়ে মঞ্চে সার্টিফিকেট নিয়ে দঁা়ড়িয়ে অর্যমা।
গোপীচঁাদের প্রভাব পড়া শুরু বাংলায়

সদ্য সমাপ্ত রাজ্য জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতার শেষে সফল হওয়া শাটলারদের সঙ্গে রয়েছেন বাংলার কর্তারা।
ভারতের প্রদীপ নিভে গেল

লড়েও হেরে গেলেন চিরাগরা।
হারলেন সিন্ধু, শেষ আটে চিরাগরা

লড়েও হার মানলেন সিন্ধু।
দুরন্ত জয় সিন্ধুর

দুরন্ত ছন্দে সিন্ধু।
চিরাগ-সাত্ত্বিকসাইরাজরা লড়েও ব্যর্থ

লড়েও শেষ রক্ষা হল না সাত্ত্বিকসাইরাজ-চিরাগদের।
সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি ব্যর্থ

সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি সিঙ্গাপুর ওপেনে ফাইনালে উঠতে ব্যার্থ।
মালয়েশিয়ায় লড়ছেন শ্রীকান্ত

মালয়েশিয়ায় পুরোন ফর্মে ফিরছেন শ্রীকান্ত।
রবিবার থেকে শুরু সুদিরমান কাপ, কঠিন চ্যালেঞ্জের মুখে সিন্ধুরা

কঠিন, ভীষণ কঠিন চ্যালেঞ্জের মুখে লক্ষ্য সেন, পিভি সিন্ধুরা। সুদিরমান কাপে সেরা দল নিয়ে নামতে পারছে না ভারত। যা কিছু আশা পিভি সিন্ধু, লক্ষ্য সেন ও এইচ এস প্রণয়কে নিয়ে। রবিবার থেকে চিনে শুরু হচ্ছে ব্যাডমিন্টনের ঐতিহ্যশালী এই মিক্সড টিম ইভেন্ট। চোটের জন্য ছিটকে গিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ শেট্টি জুটি। ভারতের সেরা মহিলা ডাবলস জুটি গায়ত্রী গোপিচাঁদ ও ত্রিসা জলিও খেলতে পারবেন না চোটের জন্যই। ফলে যা কিছু আশা ওই সিন্ধু-লক্ষ্যদের ঘিরেই। এর সঙ্গে যোগ করুন ভারতের প্রতিপক্ষ কারা। ডি গ্রুপে আছে ভারত। যে গ্রুপকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ। গ্রুপে রয়েছে ব্যাডমিন্টনের আরও তিন সুপার পাওয়ার। এশিয়া চ্যাম্পিয়ন ইন্দানেশিয়া ইউরোপ চ্যাম্পিয়ন ডেনমার্ক ও শক্তিশালী ইংল্যান্ড। তাই বিরাট চ্যালেঞ্জ সিন্ধুদের সামনে। গ্রুপ থেকে দুটি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। ভারতের প্রথম প্রতিপক্ষ ডেনমার্ক। এমনিতে সিন্ধু, লক্ষ্য ও প্রণয় কেউই ভাল ফর্মে নেই, তবু নিজেদের দক্ষতাকে তুলে ধরে যদি সিঙ্গলসের ম্যাচ ছিনিয়ে আনতে পারেন, তারপরেও কি অনভিজ্ঞ ডাবলস জুটির পক্ষে এত বড় চ্যালেঞ্জ জেতা সম্ভব হবে? হলে সেটা মিরাকল। এখন দেখার ভারতকে কতটা লড়াইয়ে রাখতে পারেন সিন্ধু-লক্ষ্যরা।