ইমরান খানের জন্য কপিল, গাভাসকর সহ ১৪ অধিনায়কের চিঠি

পাকিস্তান সরকারকে চিঠি দিল দুই প্রাক্তন ভারতীয় অধিনাক কপিল দেব(Kapil Dev), সুনীল গাভাসকর(Sunil Gavaskar) সহ অন্যান্য দেশের প্রাক্তন অধিনায়করা। সেই নিয়েই এবার শোরগোল। ইমরান খানের(Imran Khan) পাশে দাঁড়িয়েই এবার পাক সরকারকে বেশ কড়া চিঠি দিল বিশ্বের অন্যতম সেরা অধিনায়করা। সেই তালিকায় অ্যাল বর্ডার, ক্লাইব লয়েডদের সঙ্গে রয়েছেন কপিল দেব, সুনীল গাভাসকরও। ইমরান খানের(Imran Khan) স্বাস্থ্যের দিকে যাতে সঠিকভাবে খেয়াল রাখা হয় সেই বার্তাই দেওয়া হল প্রাক্তন তারকা অধিনায়কদের তরফ থেকে। দেওয়া হল চিঠিও। পাকিস্তানের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান(Imran Khan)। তাঁর হাত ধরেই ১৯৯২ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। এরপর প্রথম ক্রিকেট অধিনায়ক হিসাবে প্রথমবার কোনও দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েও রেকর্ড গড়েছিলেন ইমরান খান। যদিও পরবর্তীতে পাকিস্তানের আভ্যন্তরীর সমস্যার জেরে তাঁর সরকার পড়ে যায় এবং বর্তমানে জেলে রয়েছেন ইমরান খান। কিন্তু বারবারই তাঁর পরিবারের তরফে এবং দলের তরফে অভিযোগ তোলা হচ্ছে ইমরান খানের শরীরের যথাযথ যত্ন না নেওয়ার। তাঁর ওপর অত্যাচার করার অভিযোগও করা হয়েছে। এমন পরিস্থিতিতেই এবার ইমরান খানের জন্য পাকিস্তান সরকারকে চিঠি দিলেন বিশ্বের প্রাক্তন অধিনায়করা। সেখানেই সই করলেন ভারতের দুই কিংবদন্তী ক্রিকেটার কপিল দেব এবং সুনীল গাভাসকর। সেখানেই তাদের পাক সরকারের উদ্দেশ্যে সাফ বার্তা ইমরান খানের সঙ্গে যেন একেবারেই খারাপ ব্যবহার না করা হয়। সেইসঙ্গেই তাঁর শরীরের যথাযথ যত্ন নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে।
পাঁচ উইকেট নিয়ে কপিলকে ছুঁলেন বুমরা, হেডিংলেতে টক্কর সমানে সমানে

হেডিংলেতে লড়াই জমজমাট। ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে দাঁড়িপাল্লা সেভাবে কোনও দিকেই ঝুঁকে নেই। বুমরার পাঁচ উইকেট সত্ত্বেও ভারত ৬ রানের বেশি লিড নিতে পারল না, কারণ ইংল্যান্ডের লোয়ার মিডল অর্ডারের দৃঢ়তা। ভারতের শেষ ৭ উইকেট যেখানে মাত্র ৪১ রানে পড়ে গিয়েছিল সেখানে ইংরেজ লোয়ার মিডল অর্ডারের জন্যই তাদের স্কোর ভারতের কাছাকাছি ৪৬৫ রানে পৌঁছে গেল। নিচের দিকে ব্যাট করতে এসে জেমি স্মিথ ৪০, ওকস ৩৮ ও কার্স ২২ রান করে দলকে সেখানে পৌঁছে দিলেন। তার আগে দিনের শুরুতে ১০৬ রানে ফিরে যান ওলি পোপ। হ্যারি ব্রুককে ৯৯ রানে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণা। তবে এদিন নজির গড়লেন সেই জসপ্রীত বুমরা। ৮৩ রানে ৫ উইকেট নিয়ে ছুঁয়ে ফেললেন কপিল দেবকে। অ্যাওয়ে সিরিজে ১২ বার ৫ উইকেট নিয়ে কপিলের রেকর্ড ছুঁলেন। তবে কপিল যেখানে ৬৬টি টেস্টে এই নজির গড়েছেন সেখানে বুমরা নিলেন ৩৪টি টেস্টে। এছাড়া দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ১০বার ৫ উইকেট নিলেন, যা আর কোনও ভারতীয় বোলার পারেননি। এরপর দ্বতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত ফিরে যান যশস্বী জয়সওয়াল। সাই সুদর্শন অভিষেকে প্রথম ইনিংসে শূন্য করার পর দ্বিতীয় ইনিংসে করলেন ৩০ রান। আইপিএলে দুর্দান্ত সাফল্য পেয়েছেন, তবে এদিন ব্যাটিং দেখে মনে হল, টেস্টের মানসিকতায় এখনও পুরোপুরি নিজেকে হয়ত নিয়ে আসতে পারেননি। রাহুল অবশ্য একই রকম ধারাবাহিক। উইকেটে আছেন ৪৭ রান করে। সঙ্গে ৬ রানে অধিনায়ক শুভমন গিল। দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ৯০। মোট লিড ৯৬ রানের। চতুর্থ ইনিংসে ইংল্যান্ডকে ব্যাট করতে হবে ঠিকই কিন্তু তার আগে ভারতকে একটা বড় রানের লিড নিতে হবে। এই ম্যাচের কি নাটকীয় পরিসমাপ্তি হবে? নাকি নিষ্প্রাণ ড্র?