জমকালো অনুষ্ঠান দিয়ে শুরু হল পঞ্চম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম(Khelo India University Game)। সোমবার রাজস্থানে সূচনা হয়ে গেল ভবিষ্যৎের প্রজন্মের প্রতিভাদের তুলে আনার প্রতিযোগিতা। সেখানেই অংশ নিচ্ছেন প্রায় পাঁচ হাজার প্রতিযোগিতা। রয়েছেন বেশ কয়েকজন অলিম্পিয়ানও। এদিনের জমকালো উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ভারতবর্ষের ক্রীড়মন্ত্রী। এছাড়াও রাজস্থানের মুখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন প্রাক্তন অলিম্পিকে পদক জয়ী তথা রাজস্থানেরই ক্রীড়ামন্ত্রীর রাজ্যবর্ধন রাঠোর(Rajyavardhan Rathaur)। নাচে, গানে…
বছরের শেষ দুটো মাস দিল্লি-এসিআরের(Delhi Ncr) দূষণের(Air Pollution) মাত্রা মাত্রাতিরিক্তভাবে বাড়তে থাকে। সেই কথা মাথায় রেখেই সেখানকার স্কুল এবং বয়স ভিত্তিক খেলার ক্ষেত্রে বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট(Suprme Court)। এমন দূষণের মধ্যে কোনোরকম স্কুল প্রতিযোগিতা করা যাবে না। সাফ জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। এই পরিস্থিতিকে শিশুদের জন্য সরাসরি গ্যাস চেম্বার বলতেও দ্বিধা করেননি তারা। নভেম্বর এবং ডিসেম্বর মাসে…
রবিবার গোটা শহর ছিল ম্যাথুজ(Lothar Matthaus) ময়। ৯০ এর বিশ্বকাপ জয়ী দুর্ধর্ষ জার্মান অধিনায়র লোথার ম্যাথুজ(Lothar Matthaus) ফুটবল মাঠ তো বটেই, ঘুরে বেড়ালেন হকি স্টেডিয়ামেও। বেটন কাপের(Beighton Cup) ফাইনাল যেমন দেখলেন, তেমনই আবার কলকাতা লিগ জয়ী ইস্টবেঙ্গল ফুটবলারদের হাতে তুলে দিলেন পুরস্কার। কলকাতার ফুটবল প্রেমিদের নিয়ে আপ্লুত। তেমনই আবার ভারতীয় ফুটবল নিয়ে দিলেন বিশেষ পরামর্শও। বিএসএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ভারতীয় ফুটবলের…
সুপার কাপের(Super Cup) সেমিফাইনালে খেলতে পারবে প্রভসুখন গিল(Prabhsukhan Gill)। দলের প্রস্তুতি শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত সেই অনুশীলনে যোগ দেননি লাল-হলুদের প্রধান গোলকিপার। টাইফয়েডে আক্রান্ত হয়েছিলেন তিনি। এখনও নাকি পুরোপুরি সেরে উঠতে পারেননি। পঞ্জাবেই নিজের বাড়িতে চিকিৎসা চলছে লাল-হলুদের প্রধান গোলকিপার প্রভসুখন গিলের(Prabhsukhan Gill)। আর এটা যে ইস্টবেঙ্গলের(Eastbengal) জন্য সত্যিই খুব একটা ভালো ইঙ্গিত নয় তা বলার অপেক্ষা রাখে না।…
আগামী ১৩ ডিসেম্বর শহরে পা রাখছেন লিওনেল মেসি(Lionel Messi)। বছরের শেষে জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস থাকলেও, মেসির(Lionel Messi) আগমনে উত্তাপের বার্তা এখন থেকেই চড়তে শুরু করছে। তার আগেই কলকাতা বাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন লিওনেল মেসি। মেসির বার্তা যে সেই উত্তাপের মাত্রা আরও খানিকটা বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধুই মেসির(Lionel Messi) শহরে পা রাখার অপেক্ষায় সকলে।…
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন। শুক্রবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফায়ার ও এমারজেন্সি সার্ভিস মন্ত্রী সুজিত বোসের হাতে উদ্বোধন হল শুধু হকির জন্য একটি স্টেডিয়াম। যুবভারতী ক্রীড়াঙ্গনের ঠিক বাইরে, যুবভারতীর কমপ্লেক্সের মধ্যে। নাম হল বিবেকানন্দ স্টেডিয়াম। দেশে শুধু হকি খেলার জন্য এরকম স্টেডিয়াম আর নেই জানালেন ক্রীড়ামন্ত্রী। দর্শকাসন ২২ হাজার। কিন্তু সেখানে রয়েছে চমক। স্টেডিয়ামের একদিকে…
আগামী শুক্রবার বেটন কাপের(Beighton Cup) উদ্বোধন। তার আগেই মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee) হাতে উদ্বোধন হয়ে গেল যুবভারতীর অত্যাধুনিক হকি স্টেডিয়াম। বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে ভার্চুয়ালি হকি স্টেডিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আন্তর্জাতিক সুবিধাযুক্ত এই স্টেডিয়ামে বেটন কাপের(Beighton Cup) মতো ঐতিহ্যশালী প্রতিযোগিতা দিয়েই শুরু হবে। ২০ কোটি টাকা খরচে তৈরি হয়েছে ২২ হাজার দর্শকাসন বিশিষ্ট এই…
পদকজয়ী এবং প্রতিভাবান ক্রীড়াবিদরা বাংলায় যথার্থ আর্থিক সহায়তা থেকে বঞ্চিত-এই সত্যি বহুদিনের। স্বপ্না বর্মণ, প্রণতি নায়েক, তিয়াশা পল, সায়নী ঘোষ, মৌমিতা মণ্ডলের মত একাধিক পদকজয়ী ক্রীড়াবিদ বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছেন যথার্থ আর্থিক পৃষ্ঠপোষকতার অভাবে। সেই নিয়ে সংবাদমাধ্যমেও লেখালেখি কম হয়নি। সেই অভাব ভবিষ্যতে দুর করার প্রচেষ্টায় উত্তর ২৪ পরগণা জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) দৃষ্টান্ত তৈরি করল। তাদের প্রতিশ্রুতি…
সুদীপ পাকড়াশীঃ শারীরিক অসুস্থতার জন্য প্রায় মাস খানেক তিনি টেবিল টেনিস বোর্ডের বাইরে। শুধু চর্চা চলছে ফিটনেস ট্রেনিংয়ের। তবু উদ্বিগ্ন নন তিনি। তার মুখে আগের মত একইরকম আত্মবিশ্বাস আর হাসির ছবি। শেষ এশিয়ান গেমসে ডাবলসে সুতীর্থা মুখার্জির সঙ্গে জুটি বেঁধে ব্রোঞ্জ পদক পাওয়া ঐহিকা মুখার্জির এবার স্বপ্ন ২০২৬-এর এশিয়ান গেমসে পদকের রঙটা বদলে দেওয়া! মঙ্গলবার উত্তর ২৪ পরগণার জেলা ক্রীড়া…
মঙ্গলবার তাদের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে উত্তর ২৪ পরগণার জেলা স্পোর্টস সংস্থার সচিব সিদ্ধার্থ ভট্টাচার্য (নবাব ভট্টাচার্য) ঘোষণা করলেন, জেলার প্রতিভাবান সাঁতারু এবং কোচদের সাঁতারের ‘আধুনিক পাঠ’ দিতে আগামি মাসে আসছেন সাঁতারের দ্রোনাচার্য প্রদীপ কুমার শ্রীধরণ। তার সঙ্গে আসছেন তারই অন্যতম সেরা ছাত্র, অলিম্পিয়ান, ২০০ মিটার বাটারফ্লাইয়ে জাতীয় রেকর্ড করা সাজন প্রকাশ। সিদ্ধার্থ ভট্টাচার্য বললেন, “উত্তর ২৪ পরগণায় প্রচুর প্রতিভাবান তরুণ…
মধ্যপ্রদেশের দিওয়াসে নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলেন আন্তর্জাতিক জুৎসু খেলোয়াড় এবং মার্শাল আর্ট কোচ রোহিণী কালাম। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। ৩৫ বছরের এই অ্যাথলিট এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। পুলিশ জানিয়েছে, রাধাগঞ্জের অর্জুন নগরে ঘটনাটি ঘটেছে। রোহিণীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর বোন।…
এই টোকিওতেই(Tokyo) ইতিহাস তৈরি করেছিলেন নীরজ চোপড়া(Neeraj Chopra)। অ্যাথলেটিক্সে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে সোনা জিতেছিলেন তিনি। কিন্তু এবার সেই টোকিওই নীরজকে(Neeraj Chopra) ফেরাল একেবারে খলি হাতে। ফাইনালে পৌঁছতে যে থ্রোটা নীরজ চোপড়া করেছিলেন। ফাইনালের মঞ্চে সেই পর্যন্ত পৌঁছতেও পারলেন না নীরজ চোপড়া। অষ্টম স্থানেই থেমে যেতে হয় ভারতের সোনার ছেলেকে। ফাইনালের মঞ্চে সেভাবে নিজের পারফরম্যান্সটাই দেখাতে পারলেন না তিনি। টোকিওতে…
অভিনব উদ্যোগ নিলেন প্রাক্তন জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় জ্বালা গুট্টা (Jwala Gutta)। একটি সরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন তিনি। গত এপ্রিলে জ্বালা এবং তাঁর স্বামী অভিনেতা-প্রযোজক বিষ্ণু বিশালের দ্বিতীয় সন্তানের জন্ম হয়। এই কন্যা সন্তানের জন্মের পরেই জ্বালার এই উদ্যোগ। নিজের এক্স হ্যান্ডেলে জ্বালা এই খবর জানিয়েছেন। সমাজমাধ্যমে এই খবরটি জানিয়ে জ্বালা লিখেছেন, ‘‘মায়ের দুধ জীবন বাঁচায়।…
সুদীপ পাকড়াশীঃ ক্যারাটে তার বাঁচার ঢাল। জাতীয় এবং আর্ন্তজাতিক পদকগুলো তার নিঃশব্দ প্রতিবাদ। আর ছাত্র-ছাত্রীদের পদকগুলো তার স্বপ্নপূরণের লড়াই। শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। খেলাধুলোর শিক্ষক। কিন্তু তার স্বপ্নকে লালন করার কোনও সঙ্গী পাননি তিনি। নির্মম এক সত্যি যেখানে সন্তান তার স্বপ্ন, ইচ্ছেকে বাস্তবায়িত করার লড়াইয়ে বাবা-মা-কেও পেলেন না! পথভোলা পথিক হয়ে ঘর থেকে কুণালকে বেরিয়ে পড়তে হল তার বাবা…
যুক্তরাষ্ট্র ওপেনে কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছেন জ্যানিক সিনার। চতুর্থ রাউন্ডের ম্যাচ শেষ হয়ে গিয়েছে। সিনার তখন ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন, সুভেনির বিলোচ্ছেন। তখনই নিরাপত্তা রক্ষী দেখলেন এক ভক্ত সিনারের ব্যাগ খোলার চেষ্টা করছেন! সঙ্গে সঙ্গে সেই ভক্তকে সরালেন কোর্ট থেকে। সিনারও বুঝতে পেরে সমর্থকদের ভিড় থেকে সরে গিয়ে ব্যাগ নিয়ে দ্রুত লকার রুমের দিকে হাঁটতে শুরু করলেন। ব্যাগ থেকে নিশ্চয়ই কিছু…
অর্জুন পুরষ্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মধ্যপ্রদেশের দুই প্যারালিম্পিয়ান। কপিল পারমার এবং প্রাচী যাদব। কারণ, রাজ্য সরকার তাদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও রাখেনি। তাঁরা নগদ পুরষ্কার পেয়েছিলেন। কিন্তু তাদের কোনও কর্মসংস্থান হয়নি।। হতাশায় দুই প্যারা-অ্যাথলিট সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ফাইল আটকে রাখার অভিযোগও করেছেন। ২০২৪-এর প্যারিস প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী কপিল পারমার বলেছেন, তিনি গত একবছর ধরে মন্ত্রী এবং আধিকারিকদের কাছে বহুবার…
অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে বিশ্বসেরা হলেন হরিয়ানার তপস্যা গেহলট। বুধবার বুলগেরিয়ার সামাকভে ৫৭ কেজি বিভাগে জয়ী হয়ে বাবার স্বপ্নপূরণ করলেন তপস্যা। ছোটবেলা থেকেই প্রপিতামহ চৌধুরী হাজারি লালের দঙ্গল কাঁপানো গল্প শুনে বড় হয়েছেন তিনি। সেখান থেকেই অনুপ্রেরণা। তাঁর বাবা পরমেশ গেহলটেরও ইচ্ছা ছিল, তাঁর মেয়ে একদিন বিশ্বমঞ্চে কুস্তিতে দাপাবে। সেই তপস্যা বিশ্বসেরা হয়ে বাবার স্বপ্ন সফল করলেন। কিন্তু সাধনার সময়টা…
পদ্মশ্রী, অর্জুন পুরষ্কার-প্রাপ্ত কিংবদন্তি সাতাঁরু বুলা চৌধুরীর উত্তরপাড়ার বাড়িতে আবার চুরি হল। রাতের অন্ধকারে পেছনের দরজা ভেঙে চোরেরা ঢুকে আলমারি ভেঙে বক্স খাট খুলে সর্বস্ব নিয়ে গিয়েছে। এমনকী, পদ্মশ্রীটাও খোয়া গিয়েছে। সিসিটিভি ক্যামেরা ঢেকে চুরি করেছে চোরের দল| তদন্তে উত্তরপাড়া থানার পুলিশ| শুক্রবার দুপুরে খবর পেয়েই কলকাতা থেকে রওনা হয়েছেন বুলা। যাওয়ার পথে ফোনে বললেন, “যেহেতু ওই বাড়িতে থাকি না…
দীর্ঘ ছয় দশকের বন্ধু ভেস পেজকে হারিয়ে শোকাহত গুরবক্স সিং ৷ বৃহস্পতিবার মধ্যরাতে শহরের এক হাসপাতালে প্রয়াত হয়েছেন ১৯৭২-র মিউনিখ অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের সদ ভেস পেজ। বৃহস্পতিবার দিল্লি থেকে ফোনে কথা বলার সময় গুরবক্স বলছেন, “এক ঘন্টা আগে লিয়েন্ডারের সঙ্গে কথা হল। গতকাল রাতে ভেস পেজের স্ত্রী-র সঙ্গেও কথা হয়েছে। বলছিল কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে।” ৩০টা বছর…
প্রয়াত হলেন ভেস পেজ। ভারতের এই প্রাক্তন হকি অলিম্পিয়ানের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ভারতের টেনিস তারকা লিয়েন্ডার পেজের বাবা। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক্সে ভারত ব্রোঞ্জ জিতেছিল। সেই দলের সদস্য ছিলেন ভেস। তার আগের বছর বার্সেলোনায় হকি বিশ্বকাপেও দেশের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। ভেসের মৃত্যুর সময় লিয়েন্ডার তাঁর পাশেই ছিলেন। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন ভেস। বাড়িতেই বাবার চিকিৎসার যাবতীয়…