নিজেদের পাতা ফাঁদে যে ভারত নিজেরাই পড়েছে, সেই কথা এবার মেনে নিচ্ছে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাও(Temba Bavuma)। সরাসরি না বললেও, তাঁর বক্তব্য কিন্তু এমনটাই। ভারত স্পিন বান্ধব পিচ চেয়েছিল সেই কথাই বারবার উঠে এল টেম্বা বাভুমার(Temba Bavuma) মুখেও। ইডেন গার্ডেন্সে(Eden Gardens) হাতে আড়াই দিন। লক্ষ্য ছিল মাত্র ১২৪ রান। কিন্তু সেই রানই করতে পারেননি ভারতীয় দলের ব্যাটাররা।
এরপর থেকেই ভারতীয় দলকে ঘিরে বহু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। বিশেষ করে ম্যাচের পর গৌতম গম্ভীরের(Gautam Gambhir) বিস্ফোরক সাংবাদিক সম্মেলন। যেখানে কার্যত তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে তাদের দাবী মতোই নাকি পিচ হয়েছে। কিন্তু এতকিছুর পরও হারতে হয়েছে ভারতকে। তাও আবার বিশ্রীভাবে ঘরের মাঠে হার। এই নিয়ে এখন ভারতীয় ক্রিকেট মহলে সমালোচনার ঝড় শুরু হয়েছে।
সেখানেই টেম্বা বাভুমার(Temba Bavuma) এই কথা যে সেই সমালোচনার আগুনে আরও ঘি ঢালার কাজটা করে ফেলল তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচ শেষে স্বভাবিক ভাবেও বাভুমার কাছে পিচ নিয়ে প্রশ্ন উঠেছিল। ইডেন টেস্টের প্রথম দিনের পর থেকেই পিচ নিয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছিল দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট। সেখানেই ম্যাচ শেষে বাভুমার(Temba Bavuma) বার্তা, তারা নাকি এখানে আসার আগেই শুনেছিল একটা পক্ষের দাবী মতো পিচ তৈরি করতে হচ্ছে। আর সেট নাকি স্পিন সহায়ক হচ্ছে।
বাভুমা বলেন, “হ্যা, সম্ভাব্য এটাই হয়ত সত্যি। এই পিচ যেভাবে তৈরি হয়েছিল, আমি যতটুকু বুঝতে পেরেছি যে কোনও একটা পক্ষের কথাতেই হয়ত তৈরি হয়েছিল এই পিচ। আমার এখানে আসার আগে থেকেই জানতাম যে পিচ স্পিন সহায়ক তৈরি হতে চলেছে”।
ইডেন টেস্টের ভয়ঙ্কর এই পিচে একমাত্র অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন টেম্বা বাভুমা(Temba bavuma)। কার্যত তাঁর সেই অধনায়কোচিত ইনিংসের জন্যই যে দক্ষিণ আফ্রিকা জয়ের পথে পৌঁছতে পেরেছিল তা বলার অপেক্ষা রাখে না।
ইডেনে নিজেদের সুবিধা মতো পিচ বানিয়ে হারতে হয়েছে ভারতকে। এবার খেলা অসমের গুয়াহাটিতে। সেখানে কী করবে টিম ইন্ডিয়া, এই নিয়েই কিন্তু প্রশ্নও উঠতে শুরু করে দিয়েছে।







