এশিয়া কাপে(Asia Cup) ভারতীয় দলে রয়েছেন জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। তাঁর হাতেই যে ভারতের পেস অ্যাটাকের ব্যাটন থাকবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। জসপ্রীত বুমরাহ কী এশিয়া কাপের সবকটা ম্যাচ খেলবেন। এই প্রশ্ন এখন সব জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। প্রাক্তন ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ(Bharat Arun) কিন্তু জসপ্রীত বুমরাকে সবকটা ম্যাচ খেলার বার্তাই দিচ্ছেন। সেইসঙ্গে বুমরার(Jasprit Bumrah) রিদিম ধরে রাখার ব্যপারটা যে একটা বড়সড় ফ্যাক্টর হবে তা বলতে কোনও দ্বিধা নেই ভরত অরুণের।
কয়েকদিন আগেই শেষ হয়েছে ইংল্যান্ড বনাম ভারত(ENGvIND) টেস্ট সিরিজ। সেখানে পাঁচ ম্যাচের সিরিজের মধ্যে মাত্র তিনটি ম্যাচই খেলেছিলেন জসপ্রীত বুমরাহ(Jasprit Baumrah)। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই যে এমন সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। আর ভরত অরুণও কিন্তু সেদিকেই বাড়তি নজর দিচ্ছেন। জসপ্রীত বুমরাহকেই বিশেষ করে দেশের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার বার্তা দিচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ।
আরও পড়ুনঃ এশিয়া কাপে প্রথম একাদশে সঞ্জুকে নিয়ে জল্পনা
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে ভরত অরুণ জানিয়েছেন, “দেশের জার্সিতে জসপ্রীত বুমরাহকে ফের একবার দেখতে সবসময়ই আমার ভালো লাগে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তো বুমরাকেই নিতে হবে। তবে আমার মনে হয় বুমরার উচিৎ সবকটা ম্যাচে খেলার সিদ্ধান্তটা নেওয়া। সেইসঙ্গে আমি এটাও মনে করি যে এই ফর্ম্যাটের প্রতিযোগিতাতে জসপ্রীত বুমরার সেভাবে বিশ্রাম নেওয়ার কোনওরকম প্রয়োজন পড়বে না। তিনি বোলিং করলে আরও একটা দিকে নজর দেওয়া উচিৎ, সেটা হল বুমরার রিদিমটা”।
ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরার(Jasprit Bumrah) ঝুলিতে উইকেট এলেও, সেভাবে চেনা ছন্দে দেখা যায়নি জসপ্রীত বুমরাহকে। তাঁর পারফরম্যান্স, ওয়ার্কলোডের জন্য সবকটা ম্যাচ না খেলতে পারার সিদ্ধান্ত নিয়েও কিন্তু নানান প্রশ্ন উঠেছিল। তবে এশিয়া কাপ হবে টি টোয়েন্টি ফর্ম্যাটে। সেখানেই জসপ্রীত বুমরার থেকে সাফল্যের আশাতেই সকলে।







