রিয়াল মাদ্রিদের মতোই ব্রাজিল দলকে খেলাতে চান কার্লো আনচেলেত্তি। সদ্য শেষ হওয়া মরশুমে রিয়াল যা খেলেছে তেমন নয়। অতীতের ঝলক দেখাতে চান আনচেলেত্তি। সদ্য শেষ হওয়া মরশুমে রিয়াল জিতেছিল উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। কিন্তু এই দুটো ইউরোপের তেমন বড় মাপের কোনও প্রতিযোগিতা নয়। তবে ব্রাজিলে কাজ করতে নামার আগে কার্লো আনচেলেত্তি বুঝিয়ে দিলেন, গতবারের মতো খেলা রিয়ালকে ব্রাজিল সমর্থকদের সামনে তুলে ধরতে তিনি আগ্রহী।
“এবারে ব্রাজিল গতবার রিয়াল মাদ্রিদের মতো খেলবে। আমি এটাই চাইব। জানি সবকিছু নির্ভর করে ফুটবলারদের উপর। দেখতে হবে মাঠে যেন সকলে খোলা মনে খেলতে পারে।” বলেন আনচেলেত্তি। বিশ্বের সেরা কোচদের পংক্তিতে পড়েন আনচেলেত্তি। সর্বোচ্চ পঁাচবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের তকমা তঁার সঙ্গে রয়েছে। তবু ইতালি জাতীয় দলের দায়িত্ব কোনওদিন তিনি পাননি। কেন ইতালি দলের দায়িত্ব না নিয়ে ব্রাজিলের নিলেন তার ব্যাখ্যা করতে গিয়ে ইতালিয়ান কোচ বলেন, “ব্যাপারটা খুব সহজ। ব্রাজিল হল বিশ্বের সেরা দল। তাদের জার্সিতে পঁাচটা তারা লাগানো আছে। আমার সামনে এখন ষষ্ঠবার জেতানোর চ্যালেঞ্জ। আর ইতালির কথা যদি বলেন তাহলে বলব, ওরা আমাকে ডাকেনি। এখন ইতালি জাতীয় দলের কোচ হলেন স্প্যালেত্তি। নিঃসন্দেহে তিনি সেরা কোচ। ব্রাজিল ডেকেছিল বলে এখানে এসেছি।”
আতিথেয়তার কোনও ত্রুটি রাখছে না ব্রাজিল ফুটবল কনফেডারেশন। আনচেলেত্তির জন্য দেওয়া হয়েছে চারজন নিরাপত্তা রক্ষী। সঙ্গে দেওয়া হয়েছে একটা বুলেটপ্রুফ গাড়ি। গত সোমবার তঁার সঙ্গে সকলের পরিচয় পর্ব সারা হয়েছে। আগামী সোমবার তিনি ব্রাজিল দলকে নিয়ে নামবেন মাঠে। ৬৫ বছরের কোচের প্রথম পরীক্ষা ৫ জুন। যেদিন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে নামবে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপে এই মহাদেশ থেকে ছয়টা দল খেলবে। গ্রুপ পর্বে যে ৬টা দল শীর্ষে থাকবে তারাই সরাসরি খেলার ছাড়পত্র পেয়ে যাবে। বাকি একটা দল খেলতে পারে সেক্ষেত্রে আন্তমহাদেশীয় প্লে-অফ খেলে তবেই উঠতে হবে বিশ্বকাপের মূলপর্বে।

বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন শুভমন গিল
Shareখারাপ ফর্মের জন্য দল থেকে বাদ পড়েছিলেন। তবুও বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন শুভমন গিল(Shubman Gill)। টি টোয়েন্টিতে ভালো পারফরম্যান্স






