টেস্ট ক্রিকেটকে সবার উপরে জায়গা দেন। সাদা বলের ক্রিকেট মানুষকে আনন্দ দিলেও পাঁচদিনের ক্রিকেট তাঁর পছন্দের। মাঠের বাইরে থাকলেও সেই ঘরানায় খেললেন সৌরভ গঙ্গাপাধ্যায়। টেস্ট থেকে বিরাট কোহলির আচমকা অবসর গোটা ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিলেও সৌরভকে খুঁজে পাওয়া যায়নি। বিরাটের অবসরের চারদিন পর সৌরভকে পাওয়া গেল। আর তিনি সামনে এলে বিরাট ইস্যু আসবে না তা হয় নাকি। মিডিয়ার সামনে সৌরভ আসতেই শুরুতে বিরাট প্রসঙ্গ চলে এল। তিনি নিজেও জানতেন শনিবার মিডিয়ার সামনে এলে কোন প্রশ্ন তাঁর কাছে আসবে। তিনি যেন তৈরি ছিলেন। তাই উত্তর দিতে দেরি করলেন না। বললেন, টেস্ট ক্রিকেট থেকে বিরাটের আচমকা অবসর আমাকে অবাক করেছে। শরীর সুস্থ ছিল না। কদিন বাড়িতেই ছিলেন। সুস্থ হয়ে তিনি শনিবার বাড়ির বাইরে বেরোলেন। সে ও আবার লেক ক্লাবে রেগাটার অনুষ্ঠানে হাজির হতে। আগে থেকে কথা দিয়েছিলেন। তাই না সে পারলেন না। রেগাটায় সফলদের হাত পুরস্কার তুলে দিলেন। খেলার মাঠে সাফল্য ও ব্যর্থতার পাঠও দিলেন। উদাহরন হিসেবে টেনে আনলেন শচীন তেন্ডুলকরকে। বললেন, খেলাধূলার পাশাপাশি পড়াশোনা সময়ের ভারসাম্য সামলে করা সম্ভব।
তারপর মিডিয়ার সামনে এসে অবাক করার কথা শোনালেন বিরাটের য়টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ অবসরে সবাই অবাক। তাঁরাও মনের কথা বলতে গিয়ে আচমকা শব্দটি টেনে এনেছেন। সৌরভও সেভাবে শুরু করলেন। বললেন, একজন ক্রিকেটার বা ক্রীড়াবিদ কখন অবসর নেবে, সিদ্ধান্ত সে নিজে ঠিক করে।
রোহিতের অবসরের পাঁচদিনের মাথায় বিরাট টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ইংল্যান্ড সিরিজের ঠিক আগে বিরাটের অবসরের সিদ্ধান্তে আপনি কি অবাক! ভেবেছিলেন এমন ঘটনা ঘটতে পারে! সৌরভ বললেন, মোটেও না। ভাবতেই পারিনি এমন কিছু হতে পারে। সত্যি ওর অবসরের সিদ্ধান্তে আমি অবাক।
বিরাট সরে গিয়েছেন। তার আগে টেস্ট থেকে সরেছেন রোহিত শর্মা। টি০ বিশ্বকাপ জয়ের পর তাঁরা দুজনেই এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। দুজনে সরে যাওয়ায় ভারতীয় ক্রিকেট এক পরিবর্তনের মধ্যে দিয়ে চলেছে। সামনেই ইংল্যান্ড সফর। যেখানে রোহিতের উত্তরসূরির খোঁজ চলছে। টেস্টে নতুন অধিনায়ক হিসেবে সবার আগে শুভমন গিলের নাম রয়েছে। তিনিও কি শুভমানকে ভোট দিচ্ছেন! এবার সৌরভ সতর্ক। বললেন, জাতীয় নির্বাচকরা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমর কিছু বলার নেই।
এবার প্রসঙ্গ ঘোরাতে হল। সপ্তাহখানেক আইপিএল বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। কিন্তু তার থেকেও বড় কথা এটাই যে আইপিএল ফাইনাল ইডেন থেকে সরতে চলেছে। স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতে গিয়ে সৌরভ বলেন, এত সহজে ম্যাচ সরে যায় নাকি। চেষ্টা চলছে ইডেনে যেন ফাইনাল হয়। এ ব্যাপারে আমি আশাবাদী।







