ভারতীয় ক্রিকেটে একজন ক্রিকেটারকে এমন সন্মান দেওয়া হয়েছে। তিনি আর কেউ নন, শচীন তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেটে তাঁর অনবদ্য পারফরম্যান্সের কথা মাথায় রেখে সরকারের পক্ষ থেকে এই সন্মান দেওয়া হয়। তারপর ভারতীয় ক্রিকেটে কারোর নাম এই সন্মানের জন্য ভাবা হয়নি। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না শনিবার এক টিভি চ্যানেলে বিরাট নিয়ে কথা বলতে গিয়ে জানান, বিরাটকেও ভারতরত্ন দেওয়া উচিত। দেশের জন্য বিরাটের অবদানের কথা মাথায় রেখে এমনটা হলে সব থেকে ভাল হয়। ক্রিকেটের তিন ফরম্যাটে বিরাট যা করেছে, তা আলাদা করে বলার কিছু নেই। পরিসংখ্যান বলে দেয় বিরাট কি করেছে। তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত এ নিয়ে সরকারের সঙ্গে কথা বলা। বিরাট এমন একজন ক্রিকেটার যার জন্য বিশ্ব ক্রিকেট পাগল। ওর অবসরের কথা জানার পর বিশ্বের তারকারা সন্মান জানিয়েছে। পাশাপাশি এমন প্রশ্নও তুলেছে -এখন কেন! এটা শুধু ক্রিকেট দুনিয়া নয়, ক্রীড়াজগতের সবাই বিরাটের অবসরকে মেনে নিতে পারেনি। তাই নিজেদের এক্স হ্যান্ডেলে তাদের মনের কথা জানিয়েছে। এমন ক্রিকেটারকে বড় সন্মান দেওয়া উচিত। আমার মনে হয় ভারতরত্ন দেওয়াই যুক্তযুক্ত হবে।
রায়না এখানেই থেমে থাকেননি। শনিবার রাতে বেঙ্গালুরুতে কেকেআরের বিরুদ্ধে আরসিবির খেলা ছিল। বৃষ্টির জন্য খেলা ভেস্তে যায়। কিন্তু বিরাটকে দেখতে আরসিবি ফ্যানরা স্টেডিয়াম ভরিয়ে তুলেছিল। সবাই বিরাটের টেস্ট জার্সি গায়ে মাঠে এসেছিলেন। এট কি প্রমান করে। বিরাটের প্রতি ভালবাসা তাঁদের এভাবে মাঠে টেনে নিয়ে এসেছিল। চিন্নাস্বামী স্টেডিয়ামের রজার বিনি স্ট্যান্ডে একটি বিরাট ব্যানার নিয়ে এসেছিলেন তাঁরা। সেই ব্যানারে লেখা ছিল- আমরা সবাই তোমাকে ভালবাসি বিরাট।
বিরাট নিয়ে মানুষ কতটা যে পাগল এই একটা উদাহরনে তা প্রকাশ পায়। রায়না মনে করেন, এই ছবি দেখে একটা কথাই বলা উচিত যে বিরাটকে আলাদাভাবে সন্মান জানানো উচিত। বিরাটকে ফেয়ারওয়েল দিতে দিল্লিতে বোর্ড একটি ম্যাচের ব্যবস্থা করতে পারে। দিল্লি এই কারনেই বলছি যে সেখানে ম্যাচ হলে বিরাটের পরিবার, ওর ছেলেবেলার কোচ সবাই মাঠে এসে বিরাটকে অভিনন্দন জানাতে পারে। এর থেকে বড় কিছু তো বিরাটকে দেওয়া সম্ভব নয়। এমনটা করতে পারলে বিরাটের প্রতি বোর্ডের ভাবমূর্তিও ভাল হবে। এখন বোর্ড এ নিয়ে ভেবে দেখতে পারে।

একাধিক রেকর্ড গড়ে নামিবিয়ার বিরুদ্ধে বিরাট জয় ভারতের
Shareব্যাট, বল হাতে দুরন্ত হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গে অকুণ জেটলি স্টেডিয়ামে একাধিক রেকর্ড গড়ে নামিবিয়ার বিরদ্ধে বিরাট জয় তুলে নিল ভারত।






