ইন্ডিয়ার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা (Salman Ali Agha) মুখোমুখি হলেন কলম্বোয় সাংবাদিকদের। ম্যাচের আগে নানা বিতর্ক থাকলেও তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, মাঠে নামলে সবকিছুই ক্রিকেটে সীমাবদ্ধ থাকা উচিত।
পাকিস্তানের বয়কট বিতর্ক, রাজনৈতিক টানাপোড়েন সবকিছুর পর এই ম্যাচ ঘিরে উত্তেজনার শেষ নেঈ। তবে আঘা বললেন, “ম্যাচটা ভালো ভাবে হওয়া উচিত। মাঠের বাইরের জীবনটা আলাদা। মাঠে নামলে শুধু ক্রিকেটটাই আর খেলাটাই গুরুত্বপূর্ণ।”
বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পুরানো রেকর্ড খুললে, তা খাতা কলমে খুব ভালো নয় এ কথাও স্বীকার করেছেন অধিনায়ক। তবে অতীত টেনে আনতে রাজি নন।
“আমাদের রেকর্ড খুব ভালো না, সেটা জানি। কিন্তু প্রতিটা ম্যাচ নতুন করে শুরু হয়,” মন্তব্য পাকিস্তান অধিনায়কের।
টস নিয়ে বাড়তি গুরুত্ব দিতেও নারাজ আগা। তাঁর স্পষ্ট বক্তব্য, “টস ম্যাচ ঠিক করে না। ভালো ক্রিকেট খেললে জিতবে। ক্রিকেটটাই আসল, টস নয়।”
এদিকে স্পিনার উসমান তারেকের (Usman Tariq) বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক চলছেই। যদিও তাঁকে আগেই আইসিসি ছাড়পত্র দিয়েছে। এই প্রসঙ্গে আগা বলেন, “উসমানকে দু’বার আইসিসি ক্লিয়ার করেছে। এখনও কেন এত আলোচনা হচ্ছে বুঝতে পারছি না। ও এসব নিয়ে ভাবছে না।”
তারকা ব্যাটার বাবর আজ্মের Babar Azam ফর্ম নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু অধিনায়ক তাঁর উপর পূর্ণ আস্থা রাখছেন।
ভারতের ওপেনার অভিষেক সর্মার Abhishek Sharma অসুস্থতার কারণে অনিশ্চিত। তাঁকে নিয়েও ইতিবাচক মন্তব্য করেন আগা। “আমি চাই অভিষেক খেলুক। আশা করি ও দ্রুত সেরে উঠবে। আমরা সেরাদের বিরুদ্ধে খেলতে চাই।”
শেষ ম্যাচে করমর্দন ইস্যু নিয়েও প্রশ্ন ওঠে। ভারত রাজি থাকলে পাকিস্তান কি হাত মেলাবে? হাসিমুখে আগার জবাব, “কালই জানা যাবে।”
বৃষ্টি আশঙ্কা থাকলেও উত্তেজনায় কোনও ঘাটতি নেই। তবে আগার কথায় পরিষ্কার, পাকিস্তান চায় লড়াই হোক শুধুই ক্রিকেটের ময়দানে।







