পাকিস্তান সরকারকে চিঠি দিল দুই প্রাক্তন ভারতীয় অধিনাক কপিল দেব(Kapil Dev), সুনীল গাভাসকর(Sunil Gavaskar) সহ অন্যান্য দেশের প্রাক্তন অধিনায়করা। সেই নিয়েই এবার শোরগোল। ইমরান খানের(Imran Khan) পাশে দাঁড়িয়েই এবার পাক সরকারকে বেশ কড়া চিঠি দিল বিশ্বের অন্যতম সেরা অধিনায়করা। সেই তালিকায় অ্যাল বর্ডার, ক্লাইব লয়েডদের সঙ্গে রয়েছেন কপিল দেব, সুনীল গাভাসকরও। ইমরান খানের(Imran Khan) স্বাস্থ্যের দিকে যাতে সঠিকভাবে খেয়াল রাখা হয় সেই বার্তাই দেওয়া হল প্রাক্তন তারকা অধিনায়কদের তরফ থেকে। দেওয়া হল চিঠিও।
পাকিস্তানের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান(Imran Khan)। তাঁর হাত ধরেই ১৯৯২ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। এরপর প্রথম ক্রিকেট অধিনায়ক হিসাবে প্রথমবার কোনও দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েও রেকর্ড গড়েছিলেন ইমরান খান। যদিও পরবর্তীতে পাকিস্তানের আভ্যন্তরীর সমস্যার জেরে তাঁর সরকার পড়ে যায় এবং বর্তমানে জেলে রয়েছেন ইমরান খান।
কিন্তু বারবারই তাঁর পরিবারের তরফে এবং দলের তরফে অভিযোগ তোলা হচ্ছে ইমরান খানের শরীরের যথাযথ যত্ন না নেওয়ার। তাঁর ওপর অত্যাচার করার অভিযোগও করা হয়েছে। এমন পরিস্থিতিতেই এবার ইমরান খানের জন্য পাকিস্তান সরকারকে চিঠি দিলেন বিশ্বের প্রাক্তন অধিনায়করা। সেখানেই সই করলেন ভারতের দুই কিংবদন্তী ক্রিকেটার কপিল দেব এবং সুনীল গাভাসকর।
সেখানেই তাদের পাক সরকারের উদ্দেশ্যে সাফ বার্তা ইমরান খানের সঙ্গে যেন একেবারেই খারাপ ব্যবহার না করা হয়। সেইসঙ্গেই তাঁর শরীরের যথাযথ যত্ন নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে।







