আইপিএল ১৫-১৬ মে চালু হতে চলেছে

বন্ধ হয়ে যাওয়া আইপিএল সামনের সপ্তাহে শুরু হচ্ছে।
বিশ্বকাপ তীরন্দাজিতে সোনা মধুরার

মধুরা ধামানগঁাওকর বিশ্বকাপে পেলেন প্রথম সোনা।
রবিবার ফিরছেন লিয়নডস্কি

রবিবার এল ক্লাসিকোতে বার্সেলোনা দলে ফিরছেন লিয়নডস্কি।
পাকিস্তানে ফিরতে নারাজ বিদেশি ক্রিকেটাররা

পাকিস্তান সুপার লিগ খেলার একটা মুহূর্ত। আপাতত সবই অতীত।
শুধু জয় শাহর ফোনেই সিদ্ধান্ত বদলাতে পারেন বিরাট
টেস্ট থেকে এবার অবসর নিতে চান বিরাট কোহলি, ভাবার অনুরোধ বোর্ডের

রোহিত শর্মার পর এবার বিরাট কোহলি। তিনি বিসিসিআইকে জানিয়ে দিলেন, ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান।তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে ভাবার অনুরোধ করা হয়েছে কিং কোহলিকে। কয়েক দিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তাঁর অবসর নিয়ে আলোচনাও হচ্ছ। রোহিতের সিদ্ধান্তের কারণ নিয়েও জোর চর্চা। এই পরিস্থিতিতেই এবার একই পথে হাঁটতে চাইছেন বিরাট কোহলি। খবরে প্রকাশ, কয়েক দিন আগেই নাকি বোর্ডকে এ কথা জানিয়েছেন কোহলি, এবং সম্ভবত তাঁকে ইংল্যান্ড সফরে দেখা যাবে না। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া আগেই জানিয়ে ছিলেন, মে মাসের শেষ সপ্তাহে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা হবে। তার আগেই নিজের ইচ্ছার কথা জানালেন বিরাট। এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু করবে ভারত। যদি শেষ পর্যন্ত কোহলি অবসর নেন, তাহলে ইংল্যান্ডে ভারতীয় ব্যাটিং লাইন আপ থেকে অভিজ্ঞতাটা চলে যাবে। সেক্ষেত্রে কেএল রাহুল, শুভমন গিল, যশস্বী জয়সওয়ালদের ওপরি দাঁড়িয়ে থাকবে ভারতের ব্যাটিং। ২০২৪-২৫ মরসুমে টেস্টে কোহলি খুব ভাল ফর্মে নেই। অস্ট্রেলিয়ায় তাঁকে ধারাবাহিকতার জন্য লড়াই করতে হয়েছে। পাঁচ ম্যাচে তিনি করেছিলেন মাত্র ১৯০ রান। যদিও প্রথম টেস্ট শতরান করেছিলেন, কিন্তু তারপর বাকি পাঁচ ম্যাচে করেছিলেন মাত্র ৮৫ রান। ওই সিরিজটা সত্যিই কোহলির জন্য খুব চ্যালেঞ্জিং সিরিজ গিয়েছ। এখনও পর্যন্ত ১২৩ টেস্টে মোট ৯২৩০ রান করেছেন। যার মধ্যে আছে ৩০টি শতরান। কোহলির ফর্ম নিয়ে চিন্তা আছে। বিশেষ করে মুভিং বলে তাঁর টেকনিকের সমস্যা হচ্ছে। অস্ট্রেলিয়ায় ১০বার আউটের মধ্যে ৮ বার আউট হয়েছেন উইকেটের পিছনে। সিংহভাগ স্লিপ ফিল্ডারদের হাতে। তাই কোহলি জানিয়েছেন, চান না অস্ট্রলিয়া সফরের মত আর একটা সিরিজ যাক। অতীতে যা পেয়েছেন, সেসব নিয়েই থাকতে চান তিনি। এখন দেখার বোর্ডের অনুরোধের পর মন ঘোরে কিনা বিরাটের।
কলকাতা সহ তিন শহরে আইপিএলের বাকি ম্যাচ করার ভাবনা বোর্ডের

সীমান্তে পাক-ভারত লড়াইয়ের ফলে আইপিএল আপাতত স্থগিত। বোর্ড জানিয়েছে, এক সপ্তাহ পর এ নিয়ে তারা আলোচনায় বসবে। সবার আগে সরকারের অনুমতির প্রয়োজন। তারপর ব্রডকাস্টার ও ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলা। এসব হওয়ার পর বাকি ম্যাচগুলির সূচি ঘোষণা করা হবে। বোর্ড কর্তারা আশা করছেন, এক সপ্তাহ পর পাক-ভারত লড়াইয়ের ছবি অনেকটাই পরিস্কার হয়ে যাবে। তাই আশা করা যায়, দশদিনের মধ্যে আইপিএল শুরু করা যাবে। একথা বলে বোর্ড কর্তারা হাত গুটিয়ে বসে নেই। তাঁরা সূচি নিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। শোনা যাচ্ছে, আইপিএলের বাকি ১৬টি ম্যাচ দেসের বিভিন্ন শহরে না করে আলাদা করে জায়গা বেছে নিয়ে করা সম্ভব কিনা। এ ব্যাপারে তিনটি শহরের নাম সামনে এসেছে। সেগুলি হল কলকাতা, চেন্নাই ও বেঙ্গালুরু। এই তিন শহরে টেনশন নেই। পরেও থাকার সম্ভাবনা থাকবে না। তাই এদের আলাদা করে বেছে নিয়ে এগিয়ে যাওয়া যেতে পারে। তিন রাজ্যের ক্রিকেট কর্তাদের সঙ্গে এ নিয়ে কথা বলাও শুরু হয়ে গিয়েছে। কলকাতা প্লে অফের সঙ্গে ফাইনাল পাচ্ছে। সঙ্গে লিগের কিছু ম্যাচ দিলে তরা কি করতে পারবে। এভাবে চেন্নাই ও বেঙ্গালুরুর সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছেন কর্তারা। আইপিএল ফাইনালের দিন ধার্য ছিল ২৫ মে। কিন্তু পরিস্থিতির কারনে তা পিছিয়ে যাবে। তবে তা যেন আগামি মাসে চলে না যায়, সেটাও দেখা হচ্ছে। টুর্নামেন্ট ছোট করার জন্য প্রয়োজনে দিনে দুটি করে ম্যাচ করার কথাও ভাবা হয়েছে। তাহলে ফইনাল নিয়ে চিন্তা থাকবে না। এটা এখনও পর্যন্ত আলোচনার স্তরে আছে। হাতে সময় আছে বলে বোর্ড কর্তারা আগে বাজিয়ে দেখে নিতে চাইছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের পিএসএল টুর্নামেন্টকে আরব আমিরশাহিতে নিয়ে যাওয়ার কথা ভেবেছিল। টাদের টুর্নামেন্ট শেষ করতে অবশ্য বেশি সময় লাগবে না। আট ম্যাচ বাকি। তাই এক সপ্তাহের মধ্যে টুর্নামেন্ট শেষ কর সম্ভব। তবে এখন পর্যন্ত তরা আমিরশাহির কাছ থেকে সবুজ সঙ্কেত পায়নি। তাই বোঝা যাচ্ছে না যে সেখানে পিএসএলের বাকি ম্যাচ করা যাচ্ছে কিনা। ভারতীয় ক্রিকেট বোর্ড সব সময় আইপিএল দেশের মাটিতে করার পক্ষে। আগে চারবার বিশেষ কারনে বিদেশের মাঠে আইপিএলকে নিয়ে যাওয়া হয়েছিল। এবার কি নিয়ে যাওয়া যেতে পারে। বোর্ডের ভাবনায় এখন সেরকম কিছু নেই। বোর্ড কর্তারা আশাবাদি, টুর্নামেন্ট দেশের মাটিতে করা যাবে। তারই মধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সাহয্যের হাত বাড়িয়ে দিয়েছে। ইসিবির পক্ষ থেকে এক কর্তা জানিয়েছেন, আইপিএলের বাকি ম্যাচ ইংল্যান্ডে করা যেতে পারে। এখানে নিরাপত্তা নিয়ে ভাবনার কিছু নেই। মাঠের অভাবও হবে না। ভারতের সব থেকে বড় পাওয়া এটাই যে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামার আগে ভারতীয় ক্রিকেটাররা পরিস্থিতি ও পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগ পাবে। আমরা সব সময় ভারতের পাশে আছি। ভাল অফার। বিশেষ করে আগামির কথা ভেবে এটাই করা যেতে পারে। শুধু ভারতীয় দল নয়, আইপিএলে খেলা অস্ট্রেলিয়া ও দক্ষিন আফ্রিকার ক্রিকেটাররাও সুবিধা পাবে। তাদের দেসের বোর্ড এ নিয়ে কোনও কথা তুলবে না। কারন ১১ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া খেলবে দক্ষিন আফ্রিকার সঙ্গে। তাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত এ নিয়ে কিছু ভাবে নি। তরা প্রথমে ঘরের মাঠে টুর্নামেন্ট শেষ করতে চায়। তাই সেদিকে এখনই তাকাবার প্রয়োজন মনে করছে না।