দিল্লিতে নেই স্টার্ক, আরসিবি পাচ্ছে হ্যাজেলউডকে

আইপিএল ক্রিকেট ইতিহাসে ট্রফি জিততে না পারলেও ফাইনাল খেলেছেন বিরাট কোহলিরা। এমন ঘটনা এর আগে দুবার ঘটছে। এবার সেদিকে ছুটছে আরসিবি। তার আগে অনেক লড়াই। সেই লড়াইয়ে প্রধান ভূমিকায় দেখা যেতে পারে বিরাট কোহলিকে। কিন্তু একটা কথা মাথয় রাখতে হবে, ব্যাটসম্যানরা বোর্ডে রান তুলে দেন। ম্যাচ জেতায় বোলাররা। সেদিকে তাকিয়ে আরসিবি চেষ্টা চালিয়েছে হ্যাজেলউডকে ফিট করিয়ে মাঠে নামাতে। কাঁধে চোটের কারনে আারসিবির হয়ে একটি ম্যাচ তিনি খেলতে পারেননি। তবে আইপিএল সপ্তাহখানেক বন্ধ হয়ে যাওয়ায় নিজেকে ফিট করে তোলার সময় পেয়ে যান হ্যাজেলউড। তারপর বিদেশি ক্রিকেটাররাও দেশে পিরে য়ান। এখন তাঁদের ভারতে ফিরিয়ে আনতে মরিয়া চেষ্টা দশ দলের ক্রিকেট কর্তাদের। আরসিবিও পিছিয়ে নেই। তারা হ্যাজেলউডকে তাড়াতাড়ি ফিরিয়ে আনার চেষ্টা চালিয়েছেন। শেষ খবর অস্ট্রেলীয় পেসার ভারতে ফিরছেন। এ মাসের শেষ সপ্তাহে তিনি আরসিবি শিবিরে যোগ দিচ্ছেন। তবে লিগের ম্যাচগুলি খেলতে পারবেন না। আরসিবি প্লে অফ খেলছে। সেই ম্যাচে হ্যাজেলউডকে পাওয়া যাবে। এমন খবর জানিয়েছেন হ্যাজেলউড নিজেই। এবারের আইপিএলে দশ ম্যাচে ১৮ উইকেট নিয়ে পার্পল ক্যাপের লড়াইয়ে আপাতত তিন নম্বরে আছেন হ্যাজেলউড। প্রথম দুটি জায়গা দখল করে নিয়েছেন গুজরাট টাইটান্সের প্রসিদ্ধ কৃষ ও চেন্নাই সুপার কিংসের চায়নাম্যান বোলার নুর। দুজনেই ২০টি করে উইকেট পেয়েছেন। সে যাই হোক, পার্পল ক্যাপের লড়াইয়ে এক নম্বর জায়গাটি দখল করার থেকে দলের সকলের নজর আইপিএল চ্যাম্পিয়ন হওয়া। হ্যাজেলউডের মতো ক্রিকেটার দলে থাকলে কাজ কিছুটা হলেও সহজ হবে। জানা গিয়েছে, শনিবার থেকে শুরু হতে যাওয়া আইপিএলে কেকেআর ম্যাচ হ্যাজেলউডকে খেলতে দেখা যাবে না। তিনি এ মাসের শেষদিকে ভারতে আসছেন। এবং প্লে অফ খেলবেন বলে আরসিবি কর্তাদের আশ্বস্ত করেছেন। তাই আরসিবি শিবির কিছুটা হলেও স্বস্তিতে। তাঁর খেলার উপর অনেকটাই দলের সাফল্য নির্ভর করছে। আরসিবিকে হ্যাজেলউড স্বস্তি দলেও দিল্লি ক্যাপিটালসের কাছে ভাল খবর নেই। প্রায় ১১ কোটি টাকায় তারা অকশন থেকে দলে নিয়েছিলেন মিচেল স্টার্ককে। লিগে দারুন কিছু করতে না পারলেও দলকে ভরসা দিয়েছিলেন। কিন্তু তিনি দেশে ফিরে যাওয়ার পর জানিয়েছেন আইপিএলে খেলতে তাঁরা আসা সম্ভব নয়। তাই স্টার্ককে ছাড়াই দিল্লি ক্যাপিটালসকে খেলতে হবে। তারাও প্লে অফ খেলার দৌড়ে আছে। তাই অধিনায়ক অক্ষর প্যাটেলের কাজ কিছুটা হলেও কঠিন হয়ে গেল।
ইয়ামালদের সতর্ক করলেন ফ্লিক

বার্সা কোচ ফ্লিক ম্যাচের পর কাছে টেনে নিলেন ইয়ামালকে।
জয় উদযাপনে মাতবে বার্সা

গোল করে উচ্ছ্বাসে মেতে উঠলেন ইয়ামাল।