ভারতকে এশিয়ান কাপে তুললেন সঙ্গীতা

২০২৬ অস্ট্রেলিয়ায় এএফসি এশিয়ান কাপের খেলার যোগ্যতা অর্জন করতে নামছে ভারতীয় দল। শনিবার থাইল্যান্ডে।
রেফারি বিভ্রাটে খেলা বন্ধ

দলেরা যথারীতি উপস্থিত। অথচ মাঠে এলেন না রেফারি।
চারটে শর্ত মানলে তবেই ডুরান্ড খেলবে মোহনবাগান

ডুরান্ড কাপ উন্মোচন করা হয়েছে শুক্রবার। অথচ মোহনবাগানের খেলা নিয়ে সংশয় বাড়ছে।
কিয়ান, দীপেন্দু ১১ জুলাই মাঠে নামবেন

তিন বছরের জন্য সই করানো কিয়ান নাসিরিকে এবার ঘরোয়া লিগে খেলাতে চায় মোহনবাগান।
জয় ডিএইচএফসি, ভবানীপুরেরঃ ড্র ইউনাইটেড এসসি-র

কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে শনিবার চুঁচুড়ায় পিয়ারলেস এসসি-র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ইউনাইটেড স্পোর্টস। প্রথমার্ধে দামনভালাং চাইনের গোলে পিয়ারলেস এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সাহিল হরিজনের গোলে সমতা ফিরিয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বেগুনি ব্রিগেড। কল্যাণী স্টেডিয়ামের ‘বি’ মাঠে, সাদার্ন সমিতিকে ২-০ গোলে হারালো ভবানীপুর ক্লাব। দুই অর্ধে দু’টি গোল করলেন বিজয়ী দলের বিদ্যাসাগর সিং। বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমির মাঠে, দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটে, চেন্নাইয়িন এফসি রিজার্ভ দল থেকে এসে আজই কলকাতা লিগে অভিষেক ঘটানো থাংলালসৌন গাংতের গোলের সুবাদে ডায়মন্ড হারবার এফসি ১-০ গোলে উয়াড়ী এসি-কে হারালো। অন্য একটি ম্যাচে ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম থেকে ৩ পয়েন্ট নিয়ে ফিরল ইউনাইটেড কলকাতা এসসি। অ্যাসোস রেনবো-র বিরুদ্ধে প্রথমার্ধেই দলের হয়ে জয়সূচক গোলটি করেন জ্যাকব ভানলাললিমপুইয়া। নৈহাটি বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে, খিদিরপুর এসসি ২-০ গোলে জিতলো এরিয়ান ক্লাবের বিরুদ্ধে। প্রথমার্ধে নাওমা মেইতেই ও দ্বিতীয়ার্ধে অর্ঘ্য সরকার, বিজয়ী দলের পক্ষে গোলদু’টি করেন।
কোচের কাছে কৃতজ্ঞ থাকতে চান আকাশদীপ

উইকেট নেওয়ার পর আকাশদীপকে ঘিরে ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস।
উত্তর-২৪ পরগণার ফুটবল উন্নয়নে আসছে স্পনসরশিপঃ উদ্যোগ চার প্রাক্তন জাতীয় তারকার

বাংলার ফুটবলের আঁতুরঘর বললে ভুল বলা হবে না উত্তর-২৪ পরগণাকে। ভারতের অজস্র আন্তর্জাতিক ফুটবলারের জন্ম ও ফুটবলের সাথে বেড়ে ওঠা এই জেলায়। এরকম তথ্যও খুঁজলে নিশ্চিতভাবে পাওয়া যাবে যে, গোটা দেশের সমস্ত শহর, গ্রামের মধ্যেও জাতীয় স্তরে সর্বাধিক সফল ক্রীড়াব্যক্তিত্বের সংখ্যা উত্তর ২৪ পরগণাতেই! সেই উত্তর-২৪ পরগণার ফুটবলের উন্নয়নে স্পনসরশিপ নিশ্চিত হয়েছে। এই বিষয়ে প্রধান উদ্যোক্তার নাম গৌতম মুখার্জি। সাধারণ মানুষের কাছে এই নাম কিঞ্চিৎ অজানা। কিন্তু তিনিও ফুটবল খেলতেন। গোলকিপার ছিলেন রহড়া সঙ্ঘ ক্লাবের। এই ক্লাবেরই প্রথম গোলকিপার, পরবর্তীতে কিংবদন্তি হয়েছেন ভারতীয় ফুটবলে, সেই ভাস্কর গাঙ্গুলি কোনও ম্যাচে অনুপস্থিত থাকলে গৌতম মুখার্জিকে মাঠে নামতে দেখা যেত। তার আর একটি পরিচয় আছে। তিনি স্বনামধন্য প্রাক্তন জাতীয় স্ট্রাইকার রঞ্জিত মুখার্জির ছোট ভাই। গৌতম মুখার্জি উদ্যোগ নিয়ে কলকাতার সংশ্লিষ্ট সংস্থার কর্ণধারের সঙ্গে দাদা রঞ্জিত এবং তার আরও তিন সতীর্থ, প্রাক্তন জাতীয় ফুটবলার, স্বপন সেনগুপ্ত, ভাস্কর গাঙ্গুলি এবং তরুণ বসুর সঙ্গে আলাপ করিয়ে দেন। রঞ্জিত মুখার্জি শনিবার এই প্রসঙ্গে বললেন, “উত্তর ২৪ পরগণার ফুটবল লিগে গতবছরই স্পন্সসর এসেছিল। পাশে দাঁড়িয়েছিল রাজা বিস্কুট। এবারও তারা হাত বাড়াতে পারে। সংস্থার কর্ণধারের কাছ থেকে আমরা এই আশ্বাসটা অন্তত পেয়েছি। গৌতম এই বিষয়ে একটা বড় ভূমিকা নিয়েছিল। ওর উদ্যোগেই আমাদের চার ফুটবলারের সঙ্গে স্পনসরের শীর্ষকর্তার আলোচনা হয়েছে। যা ফলপ্রসু হয়েছে। উত্তর ২৪ পরগণা জেলার তরফে স্পন্সরশিপের জন্য একটা আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। আমরা অপেক্ষা করছি ওদের সম্মতিপত্রের।” এই বিষয়ে উত্তর ২৪ পরগণা জেলা স্পোর্টস সংস্থার নতুন সচিব নবাব ভট্টাচার্যের প্রতিক্রিয়া, “ভাল উদ্যোগ। উত্তর ২৪ পরগণার ফুটবল্ আরও সমৃদ্ধ হবে এই আর্থিক সহায়তায়।” যদিও বিধাননগর এখন উত্তর ২৪ পরগণার একটি সাব-ডিভিশন বলে বিবেচিত হচ্ছে, জেলা স্পোর্টস সংস্থার এবছরের পরিকল্পনা বাকি চারটি সাব-ডিভিশন, ব্যারাকপুর, বসিরহাট, বারাসত ও বনগাঁ লিগের চ্যাম্পিয়ন ও রানার্স দলগুলোকে নিয়ে একটি নক-আউট টুর্নামেন্ট চালু করা। রঞ্জিত মুখার্জি অবশ্য বললেন, “এই নক-আউট টুর্নামেন্ট আমরাই গতবছর করার কথা ভেবেছিলাম। সময়ের অভাবে করা সম্ভব হয়নি। এবার হলে ভাল হবে।”
অপেক্ষার অবসান ঘটল সিরাজের

একের পর এক উইকেট নিয়ে এভাবেই উদযাপন করেছেন সিরাজ।
জেতা নয়, এস্তেভাও গোল করায় চেলসি উচ্ছ্বসিত
জয়ের উদযাপন করতে গিয়ে চেলসির ফুটবলাররা যেন খুশির জোয়ারে ভেসে গেলেন।