ম্যাচের শেষে দীর্ঘশ্বাস ছাড়লেন সাবালেঙ্কা

লরা সিগেমুন্ডের বিরুদ্ধে কঠিন লড়াই লড়ে জেতার পর প্রবল উল্লাসে ফেটে পড়লেন সাবালেঙ্কা।
ব্যারাকপুরের মাঠকে দুষছেন তারক

হাসপাতালের বিছানায় শুয়ে তারক হেমব্রম। সোমবার মোহনবাগানের সঙ্গে খেলায় গুরুতর চোট পেয়েছেন।
লর্ডসের পিচ হচ্ছে বোলারদের জন্য বললেন কোটাক

লর্ডসের মাঠে ভারতীয় দল নেমে পড়ল প্র্যাকটিশে। মঙ্গলবার।
মা লাডোলা চান আকাশ দেশকে গর্বিত করুক

মা লাডোলা দেবী ও দিদি জে্যাতি সিং আকাশদীপের পারফরম্যান্সে উচ্ছ্বাসের সাগরে ভাসছেন।
ইংল্যান্ড কোচের অনুরোধ মেনে লর্ডসে সবুজ ঘাসের পিচ!

এখনও তিন দিন বাকি লর্ডসে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট শুরু হতে। ইংল্যান্ডের চিফ কোচ ব্রেন্ডন ম্যাকালামের অনুরোধ ছিল লর্ডসের পিচ কিউরেটরের কাছে লর্ডসে যেন সবুজ ঘাসের পিচ তৈরি করা হয়। যাতে ইংল্যান্ডের পেসাররা বাড়তি সুবিধে পান পিচ থেকে। মঙ্গলবার গৌতম গম্ভীর আর ব্যাটিং কোচ সীতাংশু কোটাক লর্ডসে নেমে সেই পিচই চাক্ষুষ করলেন। ‘গ্রিন-টপ’ পিচ বানানো হয়েছে! সবুজ ঘাসের আস্তরণ আগামি তিন দিনে আর কতটাই বা ফিকে হবে? জুনেই এই লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা। যে টেস্টে প্রাধান্য ছিল পেসারদেরই। দু’দলই ২০০ রান তুলতে হিমসিম খেয়েছে। যদিও চতুর্থ ইনিংসে ব্যাটিং করা সহজ হয়ে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকা ২৮২ রানের টার্গেটে পৌঁছেছিল পাঁচ উইকেট হারিয়ে। সেঞ্চুরি করেছিলেন এইডেন মাকরাম। দক্ষিণ আফ্রিকার ৩টে উইকেট নিয়েছিলেন স্পিনাররা। ভারত কি তাহলে একজন স্পিনার নিয়ে খেলবে? পাঁচ টেস্টের সিরিজ এখন ১-১ হয়ে আছে। তৃতীয় টেস্টের আকর্ষণ স্বাভাবিকভাবেই তুঙ্গে। মঙ্গলবার ‘ঐচ্ছিক ট্রেনিং’ ছিল ভারতীয় দলের। মাত্র ১১ জন ক্রিকেটারকে নেটে দেখা গিয়েছে প্র্যাক্টিস করতে। শুবমান গিল, ঋষভ পন্থ, সিরাজ, আকাশদীপরা অনুশীলন করেননি। নেটে ঘাম ঝরালেন সাত বছর পর জাতীয় দলে ফেরা করুণ নায়ার। সাই সুদর্শনের জন্য প্রথম একাদশে ঢুকতে পারেননি এখনও পর্যন্ত। তবু হাল ছাড়ছেন না এই মিডল-অর্ডার ব্যাটসম্যান।
শুধু লারার জন্য……!

তখন তিনি ৩৬৭ রানে অপরাজিত! লাঞ্চ এগিয়ে আসছে। ৪০০ রানের মাইলফলকটাও খুব কাছে। মাত্র ৩৩ রান দূরে। তখন থেকেই কি উইয়ান মুল্ডারের চোখে ভাসছিল কিংবদন্তির মুখটা? ৪০০ রানেই মাইলফলকে মুল্ডার পৌঁছননি। অধিনায়ক হওয়ার সুযোগটা নিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেন এই ব্যাটসম্যান। ম্যাচের পর মুল্ডার বলেছেন ব্রায়ান লারাকে সম্মান জানাতেই তার এই সিদ্ধান্ত। “প্রথমত, আমি ভেবেছিলাম অনেক রান হয়ে গিয়েছে। এবার আমাদের বল করা উচিত। দ্বিতীয়ত, ব্রায়ান লারা এক জন কিংবদন্তি। ওঁর মতো মাপের একজন ক্রিকেটারের কাছে যোগ্য ভাবেই এই নজির থাকা উচিত। যদি আবার আমার কাছে সুযোগ আসে, আবারও একই কাজ করব আমি। শুক্সের (দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড) সঙ্গে আলোচনা করেছিলাম। ও একই কথা বলল। লারা কিংবদন্তি বলেই নজিরটা ওঁর নামের পাশে থাকা উচিত।” ৬০, ৭০, ৮০-র দশকে ক্রিকেট মাঠে এরকম ঘটনা দেখা যেত। রামাকান্ত দেশাইয়ের বাউন্সারে অ্যালান ডেভিডসনের টুপি মাটিতে পড়ে যাওয়ার পর টুপিটা তোলার সময় দেশাইকে কুর্ণিশ করা ডেভিডসনের। গোটা ইডেন গার্ডেন্স কুর্ণিশ করেছিল ডেভিডসনের স্পোর্টসম্যানশিপে! মার্ক টেলরও এই স্পোর্টসম্যানশিপের সাম্প্রতিক উদাহরণ। ১৯৯৮-এ পাকিস্তানের বিরুদ্ধে ৩৩৪ রানে অপরাজিত থাকা দক্ষিণ আফ্রিকার সেই সময়ের অধিনায়ক ইনিংস ডিক্লেয়ার করে দেন। যাতে ব্র্যাডম্যানের রান টপকে না যেতে হয়! বিশ্বক্রিকেটে স্পোর্টসম্যানশিপের ঘটনার তালিকায় দক্ষিণ আফ্রিকাও উদাহরণ হয়ে থাকছে!