ভারতের বিশ্রী হারের পরই গম্ভীরের বিরুদ্ধে তোপ সম্বরণের

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ৪০৮ রানে হার। সাম্প্রতিক কাল তো বটেই, অতীতেও ঘরের মাঠে টেস্টে ভারতের এমন খরাপ ফলাফল হয়েছে কিনা তা মনে করতে পারছেন না কেউই। ভারতের এমন ভাবে ম্যাচ হারের পরই গৌতম গম্ভীরকে(Gautam Gambhir) একহাত নিলেন প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়(Sambaran Banerjee)। দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর, এই ব্যর্থতার দায় যে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) উপরই বর্তায় তা বলতে একেবারেই দ্বিধা করছেন না প্রাক্তন এই ক্রিকেটার। একইসঙ্গে দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলে দিলেন তিনি। ইডেন গার্ডেন্স(Eden Gardens) থেকে গুয়াহাটি। সব জায়গাতেই ভারতীয় দলের চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা। একটানা একদিনও ব্যাটিং করতে পারেননি ভারতীয় দলের ব্যাটাররা। সেইসঙ্গে ভারতীয় দলের তন নম্বর পজিশনে দেখা যাচ্ছে ওয়াসিংটন সুন্দরকে। কেন এমনভাবে দল নির্বাচন সেটাই বুঝতে পারছেন না সম্বরণ। একইসঙ্গে এই হারের জন্য গৌতম গম্ভীরই(Gautam Gambhir) যে একমাত্র দায়ী , তাও বলতে দ্বিধা করছেন না তিনি। ভারতের হারের পরই কার্যত ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন এই ক্রিকেটার। তিনি জানান, “এটা চরম ব্যর্থতা। আমার তো মনে পড়ছে না ঘরের মাঠে ভারত কখনোও ৪০৮ রানে হেরেছে কিনা। ঘরের মাঠে পাঁচ ম্যাচে হার। এটা সত্যিই লজ্জাজনক। ইডেনে টার্নিং ট্র্যাক করলে সেখানে হারলে। গুয়াহাটিতেও হারলে। এটার তো তদন্ত হওয়া উচিৎ। ভারতীয় দল নির্বাচন নিয়েও অনেককিছু রয়েছে। তিন নম্বরের মতো পজিশনে ব্যটিং করছেন ওয়াসিংটন সুন্দর। যে জায়গায় বিশ্বের সেরা ব্যাটাররা ব্যাটিং করছেন। এটা গৌতম গম্ভীরেরই দায়”। সম্বরণ বন্দ্যোপাধ্যায় আরও জানান, “এই ফলাফলের পিছনে কোচিরই একশো শতাংশ দায়। আমরা এখনও শিখছি এটা বলার কোনও জায়গা আছে নাকি। যখন টেস্ট ম্যাচ খেলা হচ্ছে। গৌতম গম্ভীরকে সঠিক উত্তর দিতে হবে কোন কোন জায়গা আমাদের শক্তিশালী এবং কোন জায়গা আমাদের দুর্বল। সেই জায়গা গুলো বের করো এবং দল তৈরি করো”। ভারতের হারের পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে গম্ভীরের ইস্তফা নিয়ে হৈচৈ। প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা সকলেই এর পিছনে গম্ভীরকে প্রধান দয়ী করছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।
প্রোটিয়াদের কাছে ৪০৮ রানের বিশ্রী হার, হোয়াইট ওয়াশ হল ভারত

ঘরের মাঠে কোনও দলের কাছে শেষ এমন বিশ্রীভাবে টেস্ট হেরেছে ভারতীয় দল(India Team) সই স্মৃতি হয়ত কারোরই খুব একটা টাটকা নয়। ঘরের মাঠে এক বিশ্রী রেকর্ড তৈরি করে দক্ষিণ আফ্রিকার(South Africa) কাছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হল ভারত। গুয়াহাটিতে প্রোটিয়াদের কাছে ৪০৮ রানে হারল ভারতীয় দল। আর তাতেই যে ভারতীয় দলকে(India Team) ঘিরে বহু প্রশ্ন উঠতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪০ রানেই শেষ ভারতীয় দল(India Team)। আর তাতেই হতবাক সকলে। চতুর্থ দিনই ২৭ রানের মধ্যে দুই উইকেট খুইয়েছিল। সেই জায়গা থেকে শুরু করে ভারতীয় দল ঘুরে দাঁড়াতেই পারেনি। এদিন ১৪০ রানেই শেষ ভারত। রবীন্দ্র জাদেজাকে(Ravindra Jadeja) বাদ দিলে এদিন ভারতের কোনও ব্যাটারই ২০ রানের গন্ডী টপকাতে পারেননি। এখনও পর্যন্ত ঘরের মাঠে সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই হারল গম্ভীরের(Gautam Gambhir) ভারত। ভারতের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। চতুর্থ দিনই কেএল রাহুল(KL Rahul) এবং যশস্বী জয়সওয়ালের(Yashasvi Jaiswal) উইকেট হারিয়েছিল ভারতীয় দল। সামনে বিরাট লক্ষ্য থাকলেও, ভারতের সামনে প্রধান লক্ষ্য ছিল মান বাঁচানো। সেক্ষেত্রে দায়িত্ব যে ব্যাটাদের ওপর অনেকটাই বেশি ছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। আবারও ভারতীয় ব্যটিং লাইনআপে ধস। দিনের শুরুতেই ফিরে যান কুলদীপ এবং সাই সুদর্শন। এরপর ক্রিজে বেশিক্ষণ দাঁড়াতেই পারেননি ঋষভ পন্থ, ধ্রুব জুরেলরা। ঋষভ পন্থ ফেরেন মাত্র ১৩ রানে। জুরেল করেন ২ রান। রবীন্দ্র জাদেজা একটা চেষ্টা চালালেও ৫৪ রানে তিনি থামতেই সব শেষ। এরপর ভারতের হারটা ছিল শুধু সময়ের অপেক্ষা। মাত্র ১৪০ রানেই শেষ হয়ে যায় ভারত। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার কাছে ৪০৮ রানের বিশ্রী হার। ঘরের মাঠে এখনও পর্যন্ত গম্ভীরের কোচিংয়ে সাতিট টেস্ট খেলল ভারত। সেখানে পাঁচটিতেই হারতে হল টিম ইন্ডিয়াকে।