ধাক্কা ইস্টবেঙ্গলে, স্পেনে ফিরে গেলেন কেভিন

আশঙ্কাটাই সত্যি হল। প্রায় একমাসের জন্য ছিটকে গেলেন কেবিন সিবিল্লে(Kevin Siville)। শুধু তাই নয় চোটের সারানোর জন্য স্পেনে ফিরে গেলেন ইস্টবেঙ্গলের(Eastbengal) এই তারকা ডিফেন্ডার। আগামী ১৬ ফেব্রুয়ারি আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু তার আগেই কেভিনের ছিটকে যাওয়াটা যে অস্কার ব্রুজোঁর(Oscar Bruzon) শিবিরে বিরাট একটা ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। বেশ কয়েকদিন আগেই নিজেদের মধ্যে একটা প্রস্তুতি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল কেভিন সিবিল্লের(Kevin Sibille)। প্রথমে চোট খুব একটা গুরুতর মনে না হলেও, এরপর পরিস্থিতিতে খারাপের দিকেই গিয়েছিল। তিনি প্রস্তুতিতেও নামতে পারছিলেন না। শেষপর্যন্ত আরও ভালো চিকিৎসার জন্য স্পেনেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কেভিন। শোনাযাচ্ছে আগামী এক মাসের আগে নাকি তাঁর ফেরার সম্ভাবনা নেই। ইস্টবেঙ্গলের প্রস্তুতি চললেও, কেভিন কিন্তু সেখানে নামতে পারছিলেন না। মাঠে আসলেও বেশিরভাগ সময় সাইড লাইনেই কাটাচ্ছিলেন। সেইসঙ্গে রিহ্যাবও শুরু করতে পারছিলেন না। এখানে চিকিৎসকদের তত্ত্ববধানেই ছিলেন তিনি। কিন্তু সেরে উঠতে সময় লাগছিল। এরপরই নিজের ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে আলোচনা করার জন্য স্পেনেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আপাতত স্পেনেই চলবে কেভিন সিবিল্লের চিকিৎসা। দ্রুত সেরে ওঠার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন কেভিন। তিনি চলে গিয়েছেন। প্রথম দিকের ম্যাচে খেলতে পারবেন না নাওরেম মহেশ। সেইসঙ্গে প্রথম ম্যাচে নেই মহম্মদ রাকিপও। আইএসএল শুরু হওয়ার আগেই যে অস্কার বেশ চিন্তায় পড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
প্রেম দিবসে মোহনবাগান সমর্থকদের বিশেষ উপহার দিতে চান দিমিত্রি

১৪ ফেব্রুয়ারি প্রেম দিবস। সেই দিনই আবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলের প্রথম লড়াইয়ে নামছে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। সেই ম্যাচে নামার জন্য মুখিয়ে রয়েছেন খোগ দিমিত্রি পেত্রাতস(Dimitri Petratos)। প্রেমের এই বিশেষ দিনটা যুবভারতীতে সমর্থকদের কাছে স্মরণীয় করে রাখতে চাইছেন মোহনবাগান সমর্থকদের দিমি(Dimitri Petratos) গড। গতবার সেভাবে সুযোগ না পেলেও, এবার লোবেরার তত্ত্ববধানে দুরন্ত ফর্মে রয়েছেন দিমিত্রি পেত্রাতস। প্রথম ম্যাচ থেকেই নিজের সেরাটা উজার করে দিতে চান দিমি। কেরালা ব্লাস্টার্সের(Kerala Blasters) বিরুদ্ধে নামার আগে দিমিত্রি পেত্রাতস জানিয়েছেন, “নতুন কোচ এসেছেন। আমাদের সব কিছু পজেটিভ আছে। আমি ১১ জনে থাকব কিনা সেটা কোচ বলবেন। আমাদের দলে সবাই ভালো ফুটবলার আছেন। আমি খুব উত্তেজিত , আমরা অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছে” সের্জিও লোবেরা(Sergio Lobera) মোহনবাগানের কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই দিমিত্রিকে(Dimitri Petratos) আবার পুরনো ছন্দে দেখা যাচ্ছে। যে দিমি মোলিনার যুগে ক্রমশই ব্রাত্য হয়ে পড়ছিলেন। সেই দিমিত্রি পেত্রাতসই যেন লোবেরার হাত ধরে ফের মোহনবাগানের আক্রমণের প্রধান অস্ত্র হয়ে উঠছেন। এখনও পর্যন্ত যেকটা প্রস্তুতি ম্যাচে মোহনবাগান নেমেছে, প্রতিটিতেই বিধ্বংসী ফর্মে দেখা গিয়েছে দিমিত্রি পেত্রাতসকে। একাই কার্যত প্রতিপক্ষ শিবিরকে শেষ করে দিয়েছেন। প্রেম দিবসে মাঠে নামছে মোহনবাগান। নিজের খেলা দিয়ে এই দিনটা সমর্থকদের কাছে স্মরণীয় করে রাখতে চাইছেন দিমিত্রি পেত্রাতস। ম্যাচের আগের দিন দিমিত্রি পেত্রাতস জানান, “আগামীকাল বিশেষ দিন প্রেম দিবস। আগামীকাল দিনটা আমাদের ফ্যানদের স্মরণীয় করে রাখতে চাইব”। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে লড়াইটা যে খুব একটা সহজ হবে না তা বোঝাই যাচ্ছে। সেখানেই শুরুটা মোহনবাগান জয় দিয়ে করতে পারে কিনা সেটাই এখন দেখার।
শূন্য থেকে শুরু করতে চান লোবেরা, কেরালার বিরুদ্ধে সমর্থকদের আহ্বান মোহনবাগানের

হোসে মোলিনার হাত ধরে গতবার ডাবল করেছিল মোহনবাগান(MBSG)। কিন্তু নতুন মরসুমে যাত্রা শুরুর আগে নতুন কোচ সের্জিও লোবেরা(Sergio Lobera) তা নিয়ে একেবারেই চিন্তিত নন। নতুন মরসুমে একেবারে শূন্য থেকেই শুরু করতে চান মোহনবাগান(MBSG) কোচ সের্জিও লোবেরা। অতীত নিয়ে একেবারেই ভাবতে তিনি যেমন নারাজ, তেমনই দলের ফুটবলারদেরও সেই কথা বুঝিয়ে দিয়েছেন। শূন্য থেকে আরম্ভ করে নতুনভাবে চ্যাম্পিয়ন হওয়াই এখন প্রধান লক্ষ্য সের্জিও লোবেরার(Sergio Lobera)। এবারের আইএসএল সম্পূর্ণ আলাদা ফর্ম্যাটে হচ্ছে। সেই কারণেই তো পুরনো সমস্ত ভুলে একেবারে নতুনভাবে আরম্ভ করছেন লোবেরা। প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। এবার শুধুই মাঠে নামার অপেক্ষা। সের্জিও লোবেরা জানান, “এই দলটি প্রায় নতুন তারা নতুন প্লেয়ার সই করিয়েছে। আমাদের ফোকাস সব দলকে নিয়ে। সব থেকে গুরুত্বপূর্ণ আগামীকালের ম্যাচ নিয়ে। আমরা জানি কেরল চূড়ান্ত পর্যায়ে প্রতিদ্বন্দ্বীতা করবে”। প্রথম ম্যাচেই ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। ঘরের মাঠে খেলার চাপ যে থাকবে তা যেমন বুঝিয়ে দিচ্ছেন, তেমনই সেই চাপ কাটাতে সমর্থকদেরই পাশে চাইছেন মোহনবাগান কোচ। সমর্থকরা তাদের পাশে থাকতে মাঠ যে ভরিয়ে তুলতে সেই ব্যপারে অত্যন্ত আশাবাদী লোবেরা। সেইসঙ্গেই তিনি সমর্থকদের ভালো কিছু উপহার দেওয়ার বার্তাও দিয়ে রাখলেন। লোবেরা সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “ঘরের মাঠে লিগ শুরু করতে পেরে আমরা খুশি। আমরা আমাদের সমর্থকদের সামনে খেলতে পারব। এটা আমাদের কাছে ভালো সুযোগ। আমরা সমর্থকদের জন্য খেলি আশা করি আগামীকাল তারা স্টেডিয়াম ভরিয়ে তুলবেন তারা মাঠে এসে আনন্দ পাবেন”।
একাধিক রেকর্ড গড়ে নামিবিয়ার বিরুদ্ধে বিরাট জয় ভারতের

ব্যাট, বল হাতে দুরন্ত হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গে অকুণ জেটলি স্টেডিয়ামে একাধিক রেকর্ড গড়ে নামিবিয়ার বিরদ্ধে বিরাট জয় তুলে নিল ভারত। আর এই জয় যে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না। ড্রেস রিহার্সাল সারা হয়ে গিয়েছে। এবার মূল পরীক্ষার পালা। l এদিন টস জিতে ভারতকে প্রথম ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিল নামিবিয়া অধিনায়ক। অভিষেক হীন ভারত হলেও, শুরু থেকেই ঈশান কিষাণরা ছিলেন বিধ্বংসী ফর্মে। সঞ্জু ৮ বলে ২২ রানে ফিরে যান। কিন্তু ঈশান ছিলেন ভয়ঙ্কর আক্রমণাত্মক মেজাজে। মাত্র ৭ ওভারের মধ্যেই ১০০ রানের গন্ডী টপকে গিয়েছিল ভারত। মাঝে পরপর উইকেট খুইয়ে একটি গতি কমলেও, বড় রান করতে অসুবিধা হয়নি ভারতের। শেষের দিকে দুরন্ত ফর্মে ছিলেন হার্দিক পান্ডিয়া। শেষ মুহূর্তে তাঁর ব্যাট থেকে আসে ২৮ বলে ৫২ রানের ইনিংস। তবে হার্দিক ফিরতেই পরপর উইকেট খোয়ায় ভারত। সেটা কিন্তু গম্ভীরের দলকে খানিকটা হলেও চিন্তা রাখবে। ভারত শেষপর্যন্ত করে ২০৯ রান। জবাবে শুরুটা ভালভাবে করার চেষ্টা করলেও অর্শদীপ এবং বরুণের ধাক্কায় ৬৭ রানের মধ্যেই ২ উইকেট খোয়ায় নামিবিয়া। বরুণের স্পিনের সামনে এদিন ধসে পড়ে নামিবিয়ার টপ থেকে মিডল অর্ডার। তিনি একাই তুলে নেন তিন উইকেট। সেইসঙ্গে যোগ্য সঙ্গত হার্দিক পান্ডিয়ারও। তাঁরও শিকার ২ উইকেট। রান দিয়েছেন মাত্র ২১। ম্যাচ শেষে সেরার শিরোপাও উঠেছে সেই হার্দিকের হাতেই।