মার্চেও নেই কেভিন সিবিল্লে!

কবে থেকে মাঠে নামতে পারবেন কেভিন সিবিল্লে(Kevin Sibille)। শোনাযাচ্ছে সবকিছু ঠিকঠাক চললে মার্চ নয়, এপ্রিল মাসেই তাঁকে নাকি ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠে দেখে যেতে পারে। অর্থাৎ চলতি মাসের শেষে শহরে ফিরে এলেও, এখনই কেভিন সিবিল্লের(Kevin Sibille) লাল-হলুদ(Eastbengal) জার্সিতে ম্যাচে নামার কোনও সম্ভাবনাই নেই। সিবিল্লের পাওয়ার অপেক্ষাটা বাড়াটা যে ইস্টবেঙ্গলের চিন্তা বাড়াচ্ছে তা বলাই যায়। প্রস্তুতিতেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন কেভিন। এরপর কয়েকদিন এখানে থাকার পরই স্পেনে ফিরে গিয়েছেন এই আর্জেন্তাইন ডিফেন্ডার। সেখানে তাঁর ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্ববধানেই চটের অবস্থা দেখে নিতে চাইছেন কেভিন। শোনাযাচ্ছে ফেব্রুয়ারির শেষেই শহরে ফিরছেন। কিন্তু তিনি কতটা সুস্থ, সেই সম্বন্ধে কোনও আশার বাণী পাওয়া যাচ্ছে না। শহরে ফেরার পর এখানে ইস্টবেঙ্গলের(Eastbengal) মেডিক্যাল দলের তত্ত্বাবধানে থাকবেন তিনি। তাদের পরীক্ষা নীরিক্ষার পরই রিহ্যাব শুরু করার ছাড়পত্র পাবেন কেভিন সিবিল্লে। এরপরই মাঠে নামার সিদ্ধান্ত। অর্থাৎ এই মার্চ মাসেও কেভিন সিবিল্লেকে ছাড়াই মাঠে নামতে হবে ইস্টবেঙ্গলকে।
ইঞ্জেকশন নিয়েই মাঠ নামছেন মিগুয়েল

যেমন করেই হোক মিগুয়েলকে মাঠে চাই কোচ অস্কার ব্রুজোঁর(Oscar Bruzon)। আর সেই কারণেই তো ইঞ্জেকশন দিয়েই মাঠে নামাচ্ছেন লাল-হলুদের মাঝমাঠের চালিকা শক্তি মিগুয়েল ফেরেরাকে(Miguel)। গত ম্যাচেও দেখা গিয়েছে যে মিগুয়েলের ঘারে বেশ সমস্যা রয়েছে। তাঁকে ইঞ্জেকশন দিয়েই খেলাচ্ছে ইস্টবেঙ্গল(Eastbengal)। প্রথম ম্যাচের আগে থেকেই চলছে এই প্রক্রিয়া। এমনকি গত মঙ্গলবারও তাঁকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল বলেই বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ অস্কার ব্রুজোঁ। এই মুহূর্তে ইস্টবেঙ্গলে সুপারহিট জুটি মিগুয়েল(Miguel) ও ইউসেফ এজ্জেজারি। গত ম্যাচে কার্যত মিগুয়েলের একের পর এক বাড়ানো বল প্রতিপক্ষ রক্ষণকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। আর সেই পাস কাজে লাগিয়ে লাল-হলুদের রক্ষণে আক্রমণ শানাচ্ছিলেন ইউসেফ এজ্জেজারি(Yuseff Ezzejjari)। কিন্তু এমন অবস্থায় মিগুয়েলের প্রস্তুতি না করা নিয়ে হঠাৎই বেশ জল্পনা শুরু হয়েছিল। অবশেষে লাল-হলুদের অন্দরমহলে কান পেতে শোনা গেল আসল কারণ। তাঁর ঘারের সমস্যাটা রয়েছে। কিন্তু তিনি ছাড়া ইস্টবেঙ্গলের আক্রমণ দানা বাঁধাই সম্ভব নয়। সেই কারণেই মিগুয়েলকে ইঞ্জেকশন দিয়ে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন অস্কার ব্রুজোঁ। সামনেই রয়েছে এবার জামশেদপুর এফসি ম্যাচও। সেই ম্যাচেও মিগুয়েলকে যে প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণে তো মঙ্গলবারই তাঁকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আর সেই জন্যই প্রস্তুতিতেও বিশ্রাম দেওয়া হয়েছিল। বুধবারই ফের মাঠে নেমে পড়েছিলেন ইস্টবেঙ্গলের তারকা মিডফিল্ডার মিগুয়েল ফেরেরা। তবে হাল্কা অনুশীলনই সেরেছেন তিনি। জামশেদপুরের বিরুদ্ধেও ফের একবার মিগুয়েল-এজ্জেজারি জাদু দেখা জায় কিনা সেটা তো সময়ই বলবে।
এশিয়ান কাপের আগে ছিটকে গেলেন অঞ্জু তামাঙ

মহিলাদের এএফসি এশিয়ান কাপে(AFC Asian Cup) নামার আগে বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন তাদের অন্যতম প্রধান ভরসা অঞ্জু তামাঙ(Anju Tamang)। এশিয়ান কাপের মঞ্চে নামার আগে এটা যে ভারতীয় শিবিরের চিন্তা বেশ খানিকটা বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে ভারতের সামনে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ খেলার হাতছানি রয়েছে। কিন্তু সেখানেই অঞ্জুকে(Anju Tamang) না পাওয়াটা যে চিন্তা বাড়াচ্ছে তা বলাই যায়। ভারতীয় দলের এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের জন্যও অঞ্জুর অবদান প্রচূর। কিন্তু বেশ কয়েকদিন আগেই অনুশীলনে চোট পেয়েছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার অঞ্জু তামাঙ। সেই থেকেই আশঙ্কাটা বাড়তে শুরু করেছিল। এরপর সেটাই সত্যি হল। চোটের কারণে ছিটকেই গেলেন অঞ্জু। ভারতীয় দলের হয়ে ৭০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে অঞ্জু তামাঙয়ের(Anju Tamang)। কিন্তু শেষরক্ষা হল না। আগামী ৪ মার্চ এশিয়ান কাপের প্রথম ম্যাচে নামবে ভারতীয় মহিলা ফুটবল দল। তার আগে অঞ্জুর ছিটকে যাওয়াটা বেশ সমস্যায় ফেলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। এই প্রতিযোগিতায় প্রথম ছয়ের মধ্যে থাকতে পারলেই ফিফা মহিলা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে ভারত। ২০২২ সালেও অবশ্য এশিয়ান কাপ খেলার সুযোগ হাতছাড়া হয়েছিস অঞ্জু তামাঙয়ের। কারণ সেবার কোভিডে আক্রান্ত হয়েছিল বহু ফুটবলার। সেই কারণেই শেষপর্যন্ত প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় দল। এবার চোটের কারণে নেই ইস্টবেঙ্গলের হয়ে শেষবার আইডব্লুএল চ্যাম্পিয়ন অঞ্জু। তাঁর পরিবর্তে ভারতীয় দলে সুযোগ পেলেন করিশ্মা শিরভাইকার।
স্বস্তি ধওয়ানের, আয়েশাকে টাকা ফেরানোর নির্দেশ কোর্টের

বিয়ের পরই স্বস্তিতে শিখর ধওয়ান। দিল্লি ফ্যামিলি কোর্টের রায়ে বিপাকে শিখর ধওয়ানের প্রাক্তন স্ত্রী আয়েশা মুখার্জী। কোনওরকম ক্ষতিপূরণ দিতে হবে না ধওয়ানকে। বরং আদালতের রায়ে আয়েশা মুখার্জী এবার ৫.২ কোটি টাকা ফেরত দেবেন শিখর ধওয়ানকে। আয়েশার বিরুদ্ধে ফ্রড, ব্ল্যাকমেল এবং মানসিক অত্যাচারের অভিযোগ মেনে নিয়েই এমন সিদ্ধান্ত ঘোষণা করল দিল্লি ফ্যামিলি কোর্ট। আর তাতে যে এখন বেশ খানিকটা স্বস্তিতে ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার শিখর ধওয়ান। গত ২০২৩ সালে বিবাহ বিচ্ছেদ হয়েছিল শিখর ধওয়ানের। এরপরই অস্ট্রেলিয়ার আদালতে শিখর ধওয়ানের থেকে সম্পত্তি এবং অর্থ দাবী করে কেস করেছিল তাঁর প্রাক্তন স্ত্রী। পাল্টা দিল্লি ফ্যামিলি কোর্টেও মামলা হয়। সেই সময় মানসিক অত্যাচারের মামলাই করেছিলেন ধওয়ান। সেখানেই রায় গিয়েছে শিখর ধওয়ানের পক্ষে। আয়েশার দাবী নস্যাৎ তো করাই হয়েছে, সেইসঙ্গে তাঁকে ৫.২ কোটি টাকা ধওয়ানকে ফেরানোরও আদেশ দেওয়া হয়েছে। কয়েকদিন আগেই শিখর ধওয়ান নতুন বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছেন। সেই সময় থেকেই তিনি চর্চায় এসেছিলেন। সোশ্যাল মিডিয়ায়ে ধওয়ানের একটি পোস্ট ঘিরেও কম জলঘোলা হয়নি। তবে দীর্ঘদিন পর শিখর ধওয়ান যে সত্যিই অনেকটা স্বস্তি পেলেন তা বলার অপেক্ষা রখে না।
চিপকে ফিরতে পারেন সঞ্জু স্যামসন

চিপক স্টেডিয়ামেই কী ভারতীয় দলের জার্সিতে ফিরতে চলেছেন সঞ্জু স্যামসন(Sanju Samson)। ম্যাচের আগের দিন ভারতীয় দলের ব্যাটিং কোচের ইঙ্গিত তো তেমনই। সবকিছু ঠিকঠাক চললে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওপেনিংয়ে বড়সড় বদল আসতে চলেছে। শোনাযাচ্ছে অভিষেক শর্মার(Abhishek Sharma) পরিবর্তে নাকি ভারতীয় দল এই ম্যাচে সঞ্জু স্যামসনকে(Sanju Samson) খেলাতে চাইছে। কারণ হিসাবে জানাযাচ্ছে ওপেনিংয়ে এই ম্যাচে রাইট অ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটিং কম্বিনেশন ব্যবহার করতে চাইছে ভারতীয় দল। এই মুহূর্তে ভারতের প্রথম তিন ব্যাটারই বাঁহাতি। সেই দিকেই বিশেষ নজর। একইসঙ্গে জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে আরও কয়েকটা দিক নিয়ে চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট(India Cricket Team)। এক হল ভারতীয় ব্যাটাররা যে স্পিনের বিরুদ্ধে এখন কতটা দুর্বল সেটা সকলেই জেনে গিয়েছে। সেই দিকেই বিশেষ নজর রয়েছে গৌতম গম্ভীরের। ম্যাচের আগের দিন সেভাবেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সঞ্জু স্যামসনের আসা ছাড়া জিম্বাবোয়ের বিরুদ্ধে সেভাবে কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানিয়েছেন, “হ্যাঁ সঞ্জুকে নিয়ে আলোচনা হয়েছে আমাদের মধ্যে। যে পরিবর্তনের কথা আমরা ভাবছি সেটা দলের ওপেনিং পার্টনারশিপ নিয়ে। আমাদের দলের ওপেনিং পার্টনারশিপের দুজনই বাঁহাতি ব্যাটার। সেইসঙ্গে ফার্স্টডাউনেও যে খেলা হয় সেও বাঁহাতি। সেই কথা ভেবেই এমন চিন্তা ভাবনা রয়েছে আমাদের”। জিম্বাবোয়ে শিবিরে রয়েছেন সিকান্দার রাজা। এছাড়াও তাদের স্পিন আক্রমণও বেশ শক্তিশালী। সেই দুর্বলতা কাটাতেই এখন বিশেষ নজর সূর্যকুমার, তিলর বর্মা থেকে ঈশান কিষাণ সহ বাকি ব্যাটারদের। জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারত জয় পায় কিনা সেটাই এখন দেখার।
জিম্বাবোয়ে ম্যাচের আগে ভারতী শিবিরে যোগ রিঙ্কুর

টি টোয়েন্টি বিশ্বকাপ চলার মাঝেই শিবির ছেড়ে যেতে হয়েছিল রিঙ্কু সিংকে(Rinku Singh)। আর সেই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়ে গিয়েছিল জোর জল্পনা। তবে কী রিঙ্কুকে বিশ্বকাপের আগামী ম্যাচ গুলোতে আর দেখা যাবে না। তবে তেমন কোনও সম্ভাবনা নেই। বুধবার ভারতীয় শিবিরে যোগ দেবেন রিঙ্কু সিং এবং আগামী ম্যাচ গুলোতেও যে এই তরুণ ক্রিকেটার ভারতীয় দলের হয়ে খেলবে তাও বেশ স্পষ্ট করে দিলেন ভারতের ব্যাটিং কোচ। গত ২৩ ফেব্রুয়ারিই দলের সঙ্গে চেন্নাই পৌঁছে গিয়েছিলেন রিঙ্কু সিংও। সেই সময়ই নাকি খবর এসেছিল যে তাঁর বাবার অবস্থা খুবই খারাপ। সেই খবর পাওয়ার পরই পরিবারের পাশে থাকার জন্য ম্যানেজমেন্টের অনুমতি নিয়েই নাকি ভারতীয় শিবির থেকে ছুটি নিয়ে চলে গিয়েছিলেন রিঙ্কু সিং। তবে এই ঘটনা নিয়ে চিন্তার কিছু নেই বলেই জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে। বুধবার রাতেই নাকি ভারতীয় শিবিরে যোগ দেবেন রিঙ্কু। চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই রিঙ্কু সিংকে খেলিয়েছে ভারতীয় দল। যদিও রিঙ্গু সেভাবে নিজের পারফরম্যন্স দেখাতে পারেননি। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে মাত্র ২৪ রান করেছেন রিঙ্কু সিং(Rinku Singh)। তাঁর পারফরম্যান্স নিয়েও বেশ চিন্তার কথাই প্রকাশ করেছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। তবে সামনেই রয়েছে জিম্বাবোয়ে ম্যাচ। সেখানেই জিম্বাবোয়ের বিরুদ্ধে রিঙ্কু বড় রান পায় কিনা সেটাই এখন দেখার।