এই মরসুমে আইএসএল খেলা হচ্ছে না চার্চিলের

চেষ্টা চালালেও শেষরক্ষা হল না চার্চিল ব্রাদার্সের(Churchill Brothers)। আইএসএলের ক্লাবেরা নারাজ থাকায় এবারের মতো আর আইএসএল খেলার ইচ্ছা পূরণ হচ্ছে না চার্চিল ব্রাদার্সের(Churchill Brothers)। ক্লাবেদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে আর আইএসএলে(ISL) দল বাড়ানো সম্ভব নয়। কারণ লিগের পরিকাঠামো থেকে সমস্তকিছু ঠিক হয়ে খেলাও আরম্ভ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে নতুন দলের অন্তর্ভূক্তি কখনই মেনে নেওয়া হবে না। চার্চিল অংশগ্রহন করতে পারবে কিনা সেটা জানতে চেয়েই বুধবার ফেডারেশনের তরফে প্রতিটি আইএসএলের ক্লাবেদের চিঠি দেওয়া হয়েছিল। সেই দাবীই এবার নাকোচ করে ফেডারেশনকে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরই কার্যকরী কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত। সেখানেই ক্লাবগুলোর তরফে ফেডারেশনকে জানানো হয়েছে, “এই মরসুমের আইএসএলের স্ট্রাকচার ঠিক হয়েছে গিয়েছে। বর্তমানের পরিকাঠানো, যে দলদগুলো রয়েছে এবং অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এবারের পরিকাঠামৌ তৈরি করা হয়েছে। এই পরিস্থিতিতে কোনওরকম নতুন দলের সংযুক্তিকরণের প্রশ্নই ওঠে না”। দীর্ঘ টালবাহানার পর এবারের আইএসএল শুরু হয়েছে। কিন্তু তারপরই হঠাৎ করে আইএসএল খেলার দাবী জানাতে শুরু করে চার্চিল। এমনকি যদি তাদের আইএসএল খেলতে না দেওয়া হয় তবে তারা দলও তুলে নেবে বলে হুমকি দেওয়া হয়েছিল। শেষবার ফেডারেশন তাদের আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা করলেও, শেষপর্যন্ত কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের নির্দেশিকায় ইন্টারকাশিকেই চ্যাম্পিয়ন করা হয়েছে। কিন্তু চার্চিল যেন কিছুতেই সেটা মানতে চায় না। এর আগেও একবার ক্লাবগুলো নিজেদের সহমত না হওয়ার কথা জানিয়ে দিয়েছিল। এবারও সেটাই করল ক্লাবেরা। ফেডারেশনের শেষ একটা চেষ্টা করলেও সেটা ব্যর্থই হল।
অভিষেকের পরিবর্তে সঞ্জুকে চাইছেন সেওয়াগ

জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের মরণ বাঁচন ম্যাচ। সেই ম্যাচে নামার আগেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ প্রাক্তন তারকা বীরেন্দ্র সেওয়াগের(Virender Sehwag)। তাঁর সাফ বার্তা এই ম্যাচে অভিষেক শর্মা(Abhishek Sharma) নয়,ওপেনিংয়ে সঞ্জু স্যামসনকেই(Sanju Samson) সুযোগ দেওয়া উচিৎ ভারতীয় দলের। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো প্রথম একাদশ ঘোষণার পরই বোঝা যাবে। সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা একেবারেই ভালো হয়নি অভিষেক শর্মা(Abhishek Sharma)। একে পেটের সমস্যা নিয়ে জেরবার ছিলেন তিনি। সেইসঙ্গে খারাপ ফর্ম। সব মিলিয়েই এখন অভিষেক শর্মা বেশ চাপে রয়েছেন বলেই মনে করছেন প্রাক্তন তারকা বীরেন্দ্র সেওয়াগ। সেই কারণেই তাঁর পরামর্শ জিম্বাবোয়ের বিরুদ্ধে এই ম্যাচে অভিষেক শর্মার পরিবর্তে সঞ্জু স্যামসনকেই ব্যবহার করা উচিৎ ভারতীয় টিম ম্যানেজমেন্টের। কারণ এই ম্যাচটাই যে ভারতের পরীক্ষা করার শেষ সুযোগ। বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন, “এই পরিস্থিতিতে যদি আমি থাকতাম তবে এই ম্যাচে অভিষেককে বিশ্রাম দিয়ে সঞ্জু স্যামসনকে ব্যবহার করতাম। কারণ এই একটাই ম্যাচ যেখানে তুমি চেষ্টাটা করতে পারবে। আর এই ম্যাচ হারলে যে ভারতীয় দল বিশ্বকাপ থেকে ছিটকে যাবে তাও বলার অপেক্ষা রাখে না”। ম্যাচের আগের দিনই অবশ্য সঞ্জু স্যামসনকে খেলানো নিয়ে একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে। ঈশান কিষাণের সঙ্গে ডানহাতি ব্যাটার হিসাবে তাঁকে ভাবার কথা জানানো হয়েছিল। সেটাই এবার শেষপর্যন্ত হয় কিনা দেখার।
ক্রেসপোর পাশে দাঁড়িয়ে সওয়াল অস্কারের

সওল ক্রেসপোকে(Saul Crespo) নিয়ে হঠাৎই শুরু হয়েছিল জোর জল্পনা। ইস্টবেঙ্গল(Eastbengal) দুটো ম্যাচ খেলে ফেললেও এখনও পর্যন্ত দেখা যায়নি দলের অধিনায়ক সওল ক্রেসপোকে(Saul Crespo)। শোনা গিয়েছিল তিনি চোট পেয়েছেন। কিন্তু এরইমাঝে হঠাৎ করেই ক্রেসপো এবং অস্কারের মধ্যে সমস্যার কথা নিয়ে বেশ গুঞ্জন শুরু হয়েছিল। এমন পরিস্থিতিতেই এবার কিন্তু বেশ চটেঠেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। তিনি তো সাংবাদিক সম্মেলনে এসেই এই প্রসঙ্গে বেশ ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটালেন। সেইসঙ্গে এমন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সওল ক্রেসপো নিজেই। অস্কারের মতে কিছু মিডিয়া মানুষকে ভুল খবর দিচ্ছেন। আর এমন খবরে যে ক্রেসপো নিজেও মানসিকভাবে ভেঙে পড়ছেন সেই কথাও বলতে দ্বিধা করেননি তিনি। নিজের ফুটবলারকে প্রোটেকশন জিতেই এদিন সওল ক্রেসপোকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন অস্কার ব্রুজোঁ। সাংবাদিক সম্মেলনে অস্কার ব্রুজোঁ জানান, আমি দেখছি সংবাদমাধ্যমে একট সম্পূর্ণ ভুল খবর প্রচারিত হচ্ছে। আর এই খবরের ফলেই আমাদের দলের অন্যতম সেরা ফুটবলার সওল ক্রেসপো মানসিক ভাবে ভেঙে পড়েছে। একজন কোচ হিসাবে তাঁর পাশে থাকাটা আমার সবসময়ের কর্তব্য। ক্রেসপোর চোট রয়েছে। মেডিক্যাল দল তাঁকে নিয়ে ম্যাচের দিন সকালে গ্রীন সংকেত দিতে অবশ্যই ক্রেসপো খেলতে পারবেন। অন্যদিকে ক্রেসপোর মতে তারা সংঘবদ্ধ ভাবে ফুটবলটা খেলে। তাঁর কাছেও সবার আগে দল। বাইরে ভুল তথ্য প্রচারিত হলেও, এখন অবশ্য আর তাতে কান দিচ্ছেন না এই স্প্যানিশ তারকা।
প্রতিপক্ষে মাধি-মেসি, বিশেষ সতর্কতা অস্কারের

সামনে জামশেদপুর। সেখানেই আবার রয়েছে ইস্টবেঙ্গলের(Eastbengal) দুই প্রাক্তন তারকা মাধি তালাল(Madih Talal) এবং মেসি বাউলি। তাদেরকে নিয়ে যেমন অস্কার(Oscar Bruzon) খানিকটা চিন্তিত, তেমনই সেই দলে রয়েছেন প্রীতম কোটালের মতো তারকারাও। সেই কথা মাছায় রেখেই ইস্টবেঙ্গলের(Eastbengal) কোচ তাঁর রক্ষণের ফুটবলারদের সবচেয়ে বেশি সতর্ক করে দিয়েছেন। তিনি সাফ বলে দিয়েছেন যে এমন কোনও ফাউল বা কড়া ট্যাকল করা যাবে না যাতে প্রতিপক্ষ ফ্রিকিকের মতো অস্ত্র পেয়ে যেতে পারে। কারণটাও অবশ্য খুবই পরিস্কার। অস্কার(Oscar Bruzon) খুল ভালোভাবেই জানেন যে মেসি এবং মাধি ফ্রিকিকে কতটা পটু। সেই মতোই তো দলকেও সাজাচ্ছেন তিনি। জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে মিগুয়েল ফেরেরার খেলা নিয়ে জল্পনা চললেও, ম্যাচের আগের দিন সেটাও পরিস্কার করে দিয়েছেন অস্কার ব্রুজোঁ। মিগুয়েলের ঘারের সমস্যা থাকলেও জামশেদপুরের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবেন তিনি। এই মুহূর্তে ইঞ্জেকশন নিয়ে খেলতে হচ্ছে মিগুয়েল ফেরেরাকে(Miguel)। গত মঙ্গলবারই ফের একবার ইঞ্জেকশন দেওয়া হয়েছে মিগুয়েলকে। খেলার জন্য এই ব্রাজিলিয়ান তারকা যে বেশ প্রস্তুত তাও স্পষ্ট বলে দিলেন অস্কার ব্রুজোঁ। তবে জামশেদপুর এফসির বিরুদ্ধে দলে কিন্তু একটা বা দুটো পরিবর্তন আসতেই পারে। যেমন ম্যাচফিট অ্যান্টন সোজবার্গকে খেলাতে পারেন অস্কার ব্রুজোঁ। কারণ ক্রেসপো এখনও পর্যন্ত খেলার মতো জায়গায় রয়েছে কিনা সেটা নিয়েই চলছে জোর জল্পনা। যদিও লাল-হলুদ কোচের বক্তব্য ম্যাচের দিন সকালে মেডিক্যাল দলের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে ক্রেসপোর খেলা। তবে মনে করা হচ্ছে তাঁর পরিবর্তে এই ম্যাচে নামতে পারেন অ্যান্টন সোজবার্গ। এছাড়া রাকিপেরও প্রথম একাদশে খেলার একটা সম্ভাবনা রয়েছে। জামশেদপুরের বিরুদ্ধে জিততে পারে শীর্ষস্থানটা আরও বেশি পাকা করে ফেলবে লাল-হলুদ ব্রিগেড। অস্কার ব্রুজোঁর নজর এখন সেদিকেই।