গম্ভীরকে দরাজ সার্টিফিকেট ধোনির

টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। এরপরই মুখে চওড়া হাসি গৌতম গম্ভীরের(Gautam Gambhir) মুখে। আর সেটা দেখেই আপ্লুত প্রাক্তন ভারতীয় দলের তারকা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। সেইসঙ্গে ভারতীয় দলকে দিলেন বিরাট সার্টিফিকেট। পরপর দুটো টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতীয় দলের এক সময়ের ক্যাপ্টেন কুল। বিশেষ করে ভারতীয় দল নিয়ে উচ্ছ্বসিত। সেমিফাইনাল থেকে ফাইনাল। ভারতীয় ক্রিকেটারদের মনোবল বাড়াতে স্টেডিয়ামে হাজির ছিলেন খোদ মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। ফাইনালে তো তাঁর এবং রোহিত শর্মার হাত দিয়েই এল টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিটা। যখন সকলে স্টেডিয়ামে ভারতের ট্র্যাক রেকর্ড নিয়ে বেশ চিন্তায় ছিল। সেই সময় ধোনিকে বারবার দেখা গেল যে গ্যালারী থেকেই ভারতীয় দলকে যেন মনোবল দিচ্ছেন তিনি। ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই মহেন্দ্র সিং ধোনি সোশ্যাল মিডিয়াতে লেখেন, আহমেদাবাদে তৈরি হল ইতিহাস। ভারতীয় দলের ক্রিকেটার, কোচ থেকে সাপোর্ট স্টাপ, সমস্ত সমর্থকদের অনেক অনেক শুভেচ্ছা। আর কোচ সাহেব আপনার মুখে হাসিটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। খুব ভালো খেলেছে সকলে। আর জসপ্রীত বুমরাহকে নিয়ে তো যাই লিখি না কেন সেটাই কম পড়বে। ধোনির হাত ধরেই প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর সেই তালিকায় রোহিত শর্মা এবং তারপর নতুন সংযোজন সূর্যকুমার যাদব। ভারতের জয় নিয়ে উচ্ছ্বসিত ধোনি।
সঞ্জুর জন্য গ্ল্যান্ড সেলিব্রেশনের আয়োজন তিরুবনন্তপুরমে

তিরুবন্তপরমে সঞ্জু স্যামসনকে(Sanju Samson) বিরাট ভাবে স্বাগত জানানোর পরিকল্পনা রাজ্য সরকারের। রবিবার ঘরের মাঠে প্রথম দল হিসাবে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়েছে ভারত। আর সেই বিরাট সাফল্যের পিছনে ভারতীয় দলের প্রধান নেপথ্য কারিগড় সঞ্জু স্যামসন। এমনকি বিশ্বকাপের(T20 World Cup) সেরা ক্রিকেটারের তকমাও উঠেছে তাঁরই গায়ে। সেই সঞ্জুকে(Sanju Samson) নিয়েই এবার বিরাট পরিকল্পনা রাজ্য সরকারের। বিশ্বকাপে প্রথম দিকে সুযোগ পাচ্ছিলেন না। যেদিন থেকে সুযোগ পেয়েছেন, একের পর এক সমালোচনার জবাব দিয়েছেন সঞ্জু স্যামসন। ভারতকে কঠিন পরিস্থিতি থেকে শুধু তুলেই আনেননি, ভারতের জয়ের কান্ডারীও তিনি। সেমিফাইনালের পর ফাইনালের মঞ্চেও ৮৯ রানের এক বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছিলেন সঞ্জু স্যামসন। টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটারও হয়েছিলেন তিনিই। সেই তারকা ক্রিকেটারকে নিয়েই এবার তিবুরনন্তপুরমের সরকারের বিশেষ ভাবনা। শোনাযাচ্ছে রাজ্যের রাজধানীতে তাঁকে গ্ল্যান্ড ওয়েলকাম জানানো হবে। সেইসঙ্গে তাঁকে স্বাগত জানানোর জন্য বিশেষ ব্যবস্থাও নাকি রাখা হচ্ছে সরকারের তরফে। এখন শুধুই সঞ্জু স্যামসনের তাঁর শহরে ফেরার অপেক্ষায় সকলে।
বিশ্বকাপ জয় প্রয়াত বোনকে উৎসর্গ ঈশানের

আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইতিহাস তৈরি করে বিশ্বকাপ জিতেছে ভারত। সেই সাফল্যেই ভারতের অন্যতম নেপথ্য কারিগড় ঈশান কিষাণ(Ishan Kishan)। প্রথম ম্যাচ থেকেই এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলেছিলেন। ফাইনালও তার অন্যথা নয়। এই সাফল্যটাই তাঁর প্রয়াত বোনকে উৎসর্গ করলেন ঈশান কিষাণ। ফাইনালের আগের দিনই গাড়ী দূর্ঘটনায় প্রয়াত হয়েছিলেন কিষাণের(Ishan Kishan) বোন। দেশকে চ্যাম্পিয়ন করে বোনকেই সেই কৃতিত্ব উৎসর্গ করলেন ঈশান কিষাণ। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন ঝাড়খন্ডের এই তরুণ ক্রিকেটার। বিশেষ করে প্রথম ম্যাচ থেকেই অসাধারণ ফর্মে ছিলেন তিনি। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে অসহায়ের মতো আত্মসমর্পণ করেছিলেন তাবড় তাবড় বোলাররা। ফাইনালের দিনেও দেখা গেল একই ছবি। ভারত বিশ্বকাপ জয়ের পর থেকেই উচ্ছ্বাসে ভাসছিলেন ঈশান কিষাণ। মাঠ তো বটেই সেই সেলিব্রেশন চলে ড্রেসিংরুমে ফিরে। কিন্তু এতকিছুর মধ্যেও কোথাও একটা খারাপ লাগা রয়েই যাচ্ছে ঈশানের। আর সেটা হল বোনকে হারানোর যন্ত্রনা। চ্যাম্পিয়ন হওয়ার পরই ঈশান কিষাণ জানান, “ফাইনালের আগের দিনই গাড়ী দূর্ঘটনায় আমার বোনকে হারিয়েছিলাম। বিশেষ করে তাঁর জন্য আরও ভালোভাবে খেলেছি। ম্যাচের আগে হার্দিক ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম, সেই সময় তিনি বলেছিলেন যে দেশকে সবার আগে রাখতে। এই সাফল্য আমি আমার বোনকে উৎসর্গ করছি। সেইসঙ্গেই এই দিনটাও আবার বিশ্ব মহিলা দিবস”। এবারের বিশ্বকাপে ভারতের অন্যতম প্রধান ভরসা ছিলেন ঈশান কিষাণ। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছেন। এবার নতুন লক্ষ্যে এগোতে চান তিনি।