১৫ মার্চ ওল্ড ট্র্যাফোর্ডে সৌরভের হাতে বিশেষ সম্মান

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে বিশেষ সম্মান পেতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। তাও আবার খোদ ইংলিশ প্রিমিয়ার লিগে(EPL) ম্যাচ শুরু হওয়ার আগে সৌরভকে সম্বর্ধিত করবে রেড ডেভিলস(Manchester United) শিবির। বরাবরই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভক্ত তিনি। সেই দলের থেকেই বিশেষ সম্মান পাওয়ার জন্য যে বেশ মুখিয়ে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) তা বলার অপেক্ষা রাখে না। আগামী ১৫ মার্চ সৌরভের হাতে উঠবে সেই সম্মান। ছেলেবেলা থেকেই রেড ডেভিলসদের অন্ধ ভক্ত সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। যখনই লন্ডন গিয়েছেন, ইপিএলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে(Manchester United) সমর্থণ করনে গ্যালারীতে বসে পড়েছেন। সেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রন করেছে। শুধু তাই নয় তাঁকে সম্মানিতও করবে তারা। বেশ কিছুদিন ধরেই নাকি সৌরভকে আমন্ত্রণ জানাচ্ছিলেন তারা। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্বকাপের কারণে যাওয়ার সময় বের করে উঠতে পারছিলেন না। বিশ্বকাপ শেষ, বুধবারই ম্যাঞ্চেস্টারের উদ্দেশে রওনা দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। আগামী ১৫ মার্চ সংবর্ধিত হবেন তিনি। এবারের ইপিএলে বেশ ভালো ছন্দে ফিরেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এই মুহূর্তে তারা লিগের তৃতীয় স্থানে রয়েছে। ঠিক তাদের পরেই রয়েছে আবার অ্যাস্টন ভিলা। অর্থাৎ ১৫ মার্চের ম্যাচটা যে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচের মধ্যেই ঐতিহ্যের ওল্ড ট্র্যাফোর্ডে সংবর্ধিত হবেন সৌরভ। সেখানেই তাঁর স্ত্রী এবং কন্যা সানা গঙ্গোপাধ্যায়ও উপস্থিত থাকবেন।
বিশ্বকাপের পরই নিজের জায়গা হারালেন বরুণ

টি টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup) যুগ্মভাবে সর্বোচ্চ উইকেটের মালিক হওয়ার পরও আইসিসির(ICC) ক্রম তালিকায় নিজের জায়গা হারালেন বরুণ চক্রবর্তী(Varun Chakravarthy)। আর তাতেই কিন্তু সকলে বেশ হতবাক। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ১৪টি উইকেট পেলেও, একেবারেই নিজের স্বাভাবিক পারফরম্যান্স দেখাতে পারেননি বরুণ চক্রবর্তী(Varun Chakravarthy)। আর তাতেই আইসিসির ক্রম তালিকা থেকে শীর্ষস্থান হারালেন এই রহস্য স্পিনার। তাঁকে সরিয়ে শীর্ষস্থানে বসলেন আফগান তারকা রশিদ খান(Rashid Khan)। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup) ভারতের হয়ে প্রতিটি ম্যাচেই খেলেছিলেন বরুণ চক্রবর্তী(Varun Chakravarthy)। উইকেট পেলেও, কোনও ম্যাচেই সেভাবে প্রভাব ফেলতে পারেননি তিনি। বরং বারবারই ব্যাটারদের নিশানায় পড়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বরুণ একাই দিয়েছিলেন সর্বোচ্চ রান। প্রতি ম্যাচেই বরুণ চক্রবর্তীর হাত থেকে বহু রান ফস্কেছিল। এবার যেন তারই খেসারত দিলেন বরুণ। বুধবারই প্রকাশিত হয়েছে আইসিসির ক্রম তালিকা। সেখানেই নিজের শীর্ষস্থান হারালেন এবার বরুণ চক্রবর্তীকে। তাঁকে সরিয়ে সেই জায়গায় বসলেন রশিদ খান। এই মুহূর্তে বরুণ চক্রবর্তীর পয়েন্ট ৭৪০। রশিদ খানের থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে রয়েছেন বরুণ। আর তাতেই শেষপর্যন্ত নিজের জায়গা হারালেন এই তারকা ক্রিকেটার।
লন্ডনেই আইপিএলের প্রস্তুতি শুরু বিরাটের

হাতে আর মাত্র কয়েকটা দিন। এরপরই শুরু হবে আইপিএল(IPL)। সময় নষ্ট না করে তারই প্রস্তুতিতে নেমে পড়লেন বিরাট কোহলি(Virat Kohli)। তবে ভারতে নয়। লন্ডনেই প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। আর তাঁর সঙ্গী গুজরাত টাইটান্সের সহকারী কোচ নাইম আমিন(Naeem Amin)। এর আগেও বিরাট কোহলিকে সাহায্য করেছেন। সেই আমিনের তত্ত্বাবধানেই নিজের প্রস্তুতি আরম্ভ করে দিলেন বিরাট কোহলি(Virat Kohli)। আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। সূচী এখনও প্রকাশ না হলেও শোনাযাচ্ছে উদ্বধনী ম্যাচে নাকি মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB) এবং চেন্নাই সুপার কিংস(CSK)। আর সেই ম্যাচ ঘিরে যে এই মুহূর্ত থেকেই উত্তেজনার পারদ চড়ছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে এবার সেই চেন্নাইয়েই গিয়েছেন সঞ্জু স্যামসনও(Sanju Samson)। ২০২৫ সালে শেষবার ব্যাট হাতে মাঠে নেমেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এরপর থেকে আর তাঁকে দেখা যায়নি। এরই মাঝে হয়ে গেল টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেও অবশ্য বিরাট কোহলিকে দর্শকাসনে দেখা যায়নি। দীর্ঘ বিশ্রাম কাটিয়ে একেবারে আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়লেন ভারতীয় দলের এই কিংবদন্তী তারকা। এই মুহূর্তে পাকাপাকিভাবে লন্ডনেই চলে গিয়েছেন বিরাট কোহলি। সেখানেই ব্যাট হাতে নাইম আমিনের তত্ত্বাবধানে প্রস্তুতিতে নেমে পড়েছেন বিরাট কোহলি। প্রায় এক বছরের পর টি টোয়েন্টি ফর্ম্যাটে দেখা যাবে বিরাট কোহলিকে। নিজের প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতেই নারাজ বিরাট কোহলি।
বিশ্বকাপের পরই দ্বিতীয় স্থানে ঈশান, ১৮ ধাপ উঠলেন সঞ্জুও

টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) শেষ হওয়ার পরই ক্রম তালিকায় বিরাট উন্নতি সঞ্জু স্যামসন(Sanju Samson) ও ঈশান কিষাণের(Ishan Kishan)। এল লাফে ১৮ ধাপ ওপরে উঠে এলেন সঞ্জু স্যামসন। সেইসঙ্গেই টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে নিজের জায়গা করে নিলেন ঈশান কিষাণ(Ishan Kishan)। একইসঙ্গে সঞ্জু স্যামসনও(Sanju Samson) টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় উঠে এলেন এবার ২২ নম্বর স্থানে। আইসিসি টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় এটাই নীকি সঞ্জু স্যামসনের সবচেয়ে শীর্ষ র্যাঙ্কিং। একইসঙ্গে ঈশান কিষাণের ক্রিম তালিকায় উন্নতি নিয়েও কার্যত চমকে গিয়েছেন সকলে। সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন এই দুই তারকা ক্রিকেটার। ভারতীয় হিসাবে টি টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup) দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক এবার ঈশান কিষাণ। গোটা প্রতিযোগিতায় ৩১৭ রান করেছেন ঝাড়খন্ডের এই তারকা ব্যাটার। একইসঙ্গে ভারতীয় দলের এবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান কান্ডারীই ছিলেন সঞ্জু স্যামসন। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ঈশান কিষাণের দুরন্ত অর্ধশতরান। এছাড়াও নামিবিয়া এবং ফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন ঈশান কিষাণ। আর সঞ্জু স্যামসন তো সুপার এইটে সুযোগ পাওয়ার পর থেকেই দুরন্ত ফর্মে ছিলেন। জিম্বাবোয়ে ম্যাচ দিয়ে তাঁর বিধ্বংসী ইনিংসের যাত্রাটা শুরু হয়েছিল। এরপর একে একে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড থেকে ফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সঞ্জু ঝড় দেখা গিয়েছিল। এমনকি এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটারের তকমাও উঠেছে সঞ্জু স্যামসনের গায়েই। এরপরই টি টোয়েন্টি ব্যাটারদের ক্রম তালিকায় ২২ নম্বর স্থানে উঠে আসা সঞ্জু স্যামসনের।