বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন শুভমন গিল

খারাপ ফর্মের জন্য দল থেকে বাদ পড়েছিলেন। তবুও বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন শুভমন গিল(Shubman Gill)। টি টোয়েন্টিতে ভালো পারফরম্যান্স করতে না পারলেও, ওডিআই এবং টেস্টে ২০২৫ সালে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন শুভমন গিল(Shubman Gill)। আর সেই কারণেই বিসিসিআইয়ের বর্ষসেরা ক্রিকেটার হতে চলেছেন ওডিআই ও টেস্ট অধিনায়ক শুভমন গিল। ১৫ মার্চ দিল্লিতে নমন অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই সেই পুরস্কার উঠবে শুভমন গিলের হাতে। টি টোয়েন্টিতে খারাপ পারফরম্যান্সের কারণে টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই দল থেকে বাদ পড়েছিলেন শুভমন গিল। তাঁর ফর্ম নিয়ে নানান কথাবার্তাও শুরু হয়েছিল। কিন্তু ওডিআই এবং টেস্ট ফর্ম্যাটে দুরন্ত ফর্মে ছিলেন শুভমন গিল। বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে শুভমন গিলের টেস্ট সিরিজে পারফরম্যান্স। এছাড়া ওডিআইতেও এশিয়া কাপে দুরন্ত ফর্মে ছিলেন শুভমন গিল। সেই শুভমন গিলকেই এবার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ২০২৫ সালে টেস্ট ফর্ম্যাটে ৯৮৩ রান করেছিলেন শুভমন গিল(Shubman Gill)। ওডিআই ফর্ম্যাটে তাঁর রান ছিল ৭৫৪। এবার সেই শুভমন গিলের হাতেই উঠতে চলেছে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার।
দ্রাবিড়কে জীবনকৃতি বিসিসিআইয়ের

ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ পুরস্কার পেতে চলেছেন রাহুল দ্রাবিড়(Rahul Dravid)। কর্ণেল সিকে নাইডু পুরস্কার অর্থাৎ বিসিসিআইয়ের(BCCI) তরফে জীবনকৃতি পুরস্কার পাচ্ছেন রাহুল দ্রাবিড়। আর তাতেই আপ্লুত সকলে। ক্রিকেটারের পাশাপাশি কোচ হিসাবেও তাঁর ভারতীয় ক্রিকেটে অবদান অনস্বীকার্য। আর সেই কারণেই এবার বোর্ডের তরফে জীবনকৃতি পুরস্কার পাচ্ছেন রাহুল দ্রাবিড়। ২০২৪ সালে দ্রাবিড়ের(Rahul Dravid) হাত ধরেই দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০২৪ সালে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ১৭ বছর পর ফের টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) জিতেছিল ভারতীয় দল। ২০২৩ সালে তাঁর তত্ত্বাবধানেই তো ওডিআই বিশ্বকাপের ফাইনালেও পৌঁছেছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। কিন্তু সেবার শেষরক্ষা করতে পারেনি ভারত। অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। শুধুমাত্র কোচিংই নয়। ভারতীয় দলের জার্সিতেও একসময় বহু সাফল্যের নায়ক রাহুল দ্রাবিড়। টেস্ট থেকে ওডিআই-তে ভারতকে বহু ম্যাচ জিতিয়েছেন তিনি। একসময় তো তাঁকে দ্য ওয়ালও বলা হত। সেই দ্রাবিড়ের হাতেই এবার উঠতে চলেছে জীবনকৃতি পুরস্কার। আগামী ১৫ মার্চ দিল্লিতে সিকে নাইডু পুরস্কার পাবেন রাহুল দ্রাবিড়। টেস্ট ব্যাট হাতে দ্রাবিড়ের ঝুলিতে রয়েছে ১৩ হাজার রান। সেইসঙ্গে ওডিআই ফর্ম্যাটে তিনি করেছেন ১০ হাজার রান। এবার দ্রাবিড়কে জীবনকৃতি পুরস্কারের সিদ্ধান্তই বিসিসিআইয়ের।