কেরালা ম্যাচের আগে অস্কার বনাম ক্লাব

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগেই যেন ক্লাব বনাম অস্কার। শেষ দুই ম্যাচ হারের পর পাঁচ পয়েন্ট হাতছাড়া হয়েছে ইস্টবেঙ্গলের। তাতে যে সমর্থকরা বেশ অখুশি তা শোনার পরই হঠাৎই মেজাজ গরম অস্কার ব্রুজোঁর। সোজাসুজি ক্লাবের দিকে আঙুল তুললেন তিনি। তাঁর সাফ বক্তব্য সমর্থকরা সমর্থকরা অখুশি নন, ক্লাবের কেউ কেউ নাকি অখুশি। তারাই নাকি এই কথাটা বলে বেড়াচ্ছে। একইসঙ্গে পাল্টা দিয়েছেন ক্লাব কর্তা দেবব্রত সরকারও। কার্যত কেরালা ম্যাচের আগে অন্দরেই যেন যুদ্ধ শুরু। সাংবাদিক সম্মেলনে অস্কার ব্রুজোঁ জানান, কে বলেছে আপনাদের ইস্টবেঙ্গল সমর্থকরা অখুশি। আমি যতদূর জানি কোনও ইস্টবেঙ্গল সমর্থকরা অখুশি নন। তবে আমার মনে হয় কিছু কিছু ক্লাব কর্তারা বোধহয় অখুশি। তারাই গ্যালারীতে এসে চিৎকার করেন। তারাই অখুশি হওয়ার কথা বলছেন। অস্কার ব্রুজোঁকে পাল্টা দিতে ছাড়েননি ক্লাব কর্তারাও। দেবব্রত সরকার জানান, আমাদের কোচের ওপর ভরসা রয়েছে। আর তিনি যদি এটা বলেই থাকেন তবে বোর্ড মিটিংয়ে এসে জানাক। সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অস্কার আজ আছে কাল নেই। তাঁর কথার খুব একটা গুরুত্বও নেই।
প্রয়াত ফেডারেশনের প্রাক্তন সচিব কুশল দাস

প্রয়াত ফেডারেশনের প্রাক্তন সচিব কুশল দাস। শুক্রবার একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় ক্রীড়া মহলে। ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিবের পদ সামলেছেন কুশল দাস(Kushal Das)। তাঁর হাত ধরেই আমূল বদলে গিয়েছিল ফেডারেশনের(AIFF) পরিকাঠামো। অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ(U17 World Cup) আয়োজনের পিছনে তাঁর অবদান যেমন অসামান্য, তেমনই আইএসএলের জন্য ফেডারেশনের সঙ্গে রিলায়েন্সের সঙ্গে গাঁটছড়া বাঁধার পিছনেও কুশল দাস ছিলেন অন্যতম নেপথ্য কারিগড়। এছাড়াও ভারতীয় ফুটবলের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০২২ সালে ফেডারেশনের সঙ্গে সম্পর্ক শেষ হয় কুশল দাসের(Kushal Das)। কিন্তু তাঁর তৈরি করে দেওয়া বহু পরিকল্পনা নিয়ে এখনও কাজ চলছে ফেডারেশনে। কুশল দাসের এমন আকস্মিক প্রয়ানে ফুটবল ময়দান তো বটেই, ভারতীয় ক্রীড়া মহলেও যে অপূরণীয় ক্ষতি হল তা বলার অপেক্ষা রাখে না।