পিছিয়ে গেল আইএসএল-এ ইস্টবেঙ্গলের ম্যাচ

পিছিয়ে গেল ইস্টবেঙ্গলের(Eastbengal) মহমেডানের বিরুদ্ধে ম্যাচ। আগামী ২১ মার্চ নয়, ২৩ মার্চই যুবভারতীতে মহমেডানের(Mohammedan Sc) বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড। ২১ মার্চ ঈদ। শহরে যেহেতু উৎসব, সেই কারণেই ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তার দিতে না পারার কথা পুলিশের তরফে জানানো হয়েছিল। এরপরই শুরু হয়েছিল বৈঠক। অবশেষে ম্যাচ পিছনোরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফেডারেশনের(AIFF) তরফে। আগামী ২১ মার্চ ম্যাচ হওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত সেই ম্যাচ হবে ২৩ মার্চ। অন্যদিকে ছুটি কাটিয়ে বুধবার থেকেই মহমেডান ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়ল অস্কারের ইস্টবেঙ্গল(Eastbengal) ব্রিগেড। আইএসএলে শুরুটা ভালোভাবে করলেও শেষপর্যন্ত সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল। শেষ তিন ম্যাচে সাত পয়েন্ট হাতছাড়া করতে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। এবার মহমেডানের বিরুদ্ধে খেলতে লাল-হলুদ ব্রিগেডকে। এই ম্যাচ দিয়ে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।