হায়দারাবাদের অধিনায়ক ঈশান কিষাণ, সহ অধিনায়ক অভিষেক

টি টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের পরই বড় পুরস্কার ঈশান কিষাণের(Ishan Kishan)। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের(SRH) অধিনায়কের দায়িত্ব এবার ঈশান কিষাণের কাঁধে। শুধু তাই নয় সানরাইজার্স হায়দরাবাদের সহ অধিনায়ক হয়েছেন অভিষেক শর্মা(Abhishek Sharma)। প্যাট কামিন্স চোট সারিয়ে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। সেই জায়গাতেই এবার ঈশান কিষাণকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কামিন্স ফিরলে ঈশান কিষাণকে(Ishan Kishan) দায়িত্ব থেকে সরানো হবে কিনা সেটা তো সময়ই বলবে। ঈশান কিষাণের(Ishan Kishan) নেতৃত্বেই এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতেছে ঝাড়খন্ড। এরপর দেশের জার্সিতে টি টোয়েন্টি বিশ্বকাপেও দুরন্ত ফর্ম প্রদর্শন করেছিলেন ঈশান কিষাণ। প্রতি ম্যাচেই একের পর এক ঝোড়ো পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। পাকিস্তান ম্যাচ থেকে ফাইনাল, প্রতি ম্যাচেই ভারতের জয়ের অন্যতম প্রধান নেপথ্য কারিগড় ছিলেন এই ঈশান কিষাণ। কামিন্সেক অনুপস্থিতিতে তাঁর ওপরই এবার নেতৃত্বের ভরসা রাখছে সানরাইজার্স হায়দরাবাদ। এদিন সানরাইজার্স হায়দরাবাদের তরফে জানানো হয়েছে, “চোট সারিয়ে সুস্থ হয়ে উঠছেন, যদিও প্যাট কামিন্সকে এখনই পাওয়া যাবে না। যতদিন না প্যাট কামিন্স পুরোপুরি সুস্থ হচ্ছেন ততদিন পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের দায়িত্ব সামলাবেন ঈশান কিষাণ এবং সহ অধিনায়ক হবেন অভিষেক শর্মা”। আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে এই মরসুমের আইপিএল। প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। সেখানেই ঈশান কিষাণেরও অভিষেক হবে অধিনায়ক হিসাবে।
টি-২০ বিশ্বকাপই মানসিক শক্তি বাড়াচ্ছে অভিষেক শর্মার

একটা টি টোয়েন্টি বিশ্বকাপই যেন বদলে দিয়েছে অভিষেক শর্মাকে(Abhishek Sharma)। বিশেষ করে তাঁর মানসিক দৃড়তা অনেকটা বাড়িয়ে দিয়েছে এই টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup)। জানাচ্ছেন অভিষেক শর্মা। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপটা খুব একটা ভালো যায়নি এই মুহূর্তে শীর্ষে থাকা টি টোয়েন্টি ব্যাটারের। কিন্তু এই বিশ্বকাপ যে তাঁকে অনেক কিছু শিখিয়েছে সেটা বলতেও দ্বিধা করেননি অভিষেক শর্মা(Abhishek Sharma)। একইসঙ্গে বিশ্বকাপের সময় কেমনভাবে গম্ভীর, যুবরাজ সিং থেকে সূর্যকুমার যাদবকে তিনি পাশে পেয়েছেন সেই কথাও বলতে দ্বিধা করেননি অভিষেক শর্মা। তাঁর খারাপ পরিস্থিতিতে সবসময়ই নাকি ভারতীয় দলের অধিনায়ক থেকে কোচ মনোবল জোগানোর কাজ করে গিয়েছেন। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই শরীর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন অভিষেক শর্মা(Abhishek Sharma)। এমনকি প্রথম দিকের বেশ কয়েকটা ম্যাচেও খেলতে পারেননি অভিষেক। সেই পরিস্থিতি নিয়েই এবার মুখ খুললেন খোদ অভিষেক শর্মা। তিনি জানান, “একটা বিশ্বকাপ খেলাই সকলকে শেখাতে পারে যে মানসিক শক্তি কী জিনিস এবং কোন পদ্ধতিতে এগনো যায়। আমার কাছে সবচেয়ে শিক্ষনীয় বিষয় হয় ভারসাম্য বজায় রাখা। একটা ভালো পারফরম্যান্সের পর খুব উঁচু জায়গাতেও যেমন যাওয়া যাবে না, তেমনই ব্যর্থ হলেও ভেঙে পড়া যাবে না”