আইপিএলের আগে হঠাৎই সেন্টার অব এক্সিলেন্সে বুমরাহ

আইপিএল শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। তার আগেই ফের চর্চায় জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। হঠাৎই বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে জসপ্রীত বুমরাহ। আর সেই খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় ক্রিকেট মহলে নতুন করে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। তবে কী আবারও চোটের কবলে ভারতীয় দলের তারকা পেসার। শুধু তাই নয় আইপিএলের মঞ্চেও যে মুম্বইয়ের অন্যতম প্রধান অস্ত্র জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাঁর সেন্টার অব এক্সিলেন্সে যাওয়ার খবর একেবারেই নিশ্চিন্ত করতে পারছে না অগুন্তী মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians) সমর্থকদের। যদিও চোট নাকি রুটিন চেকআপের জন্য তিনি সেন্টার অব এক্সিলেন্সে গিয়েছেন তা অবশ্য এখনও পর্যন্ত সেভাবে পরিস্কার নয়। শেষপর্যন্ত দেখা যাক কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। যদিও মহেলা জয়বর্দনে অবশ্য বেশ কয়েকদিন আগেই জানিয়েছিলেন যে বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা যারা স্কোয়াডে রয়েছেন তাদের কয়েকদিন বাড়তি ছুটি দেওয়া হয়েছে। সেই পরিস্থিতিতেই বুমরার সেন্টার অব এক্সিলেন্সে যাওয়াটা চর্চার বিষয় হতে পারে বলেই মনে করছেন সকলে। যদিও শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। বুমরাহ অবশ্য চোট কাটিয়েই বিশ্বকাপে ফিরেছিলেন। নতুন কোনও চোট পেয়েছেন বলেও শোনাযাচ্ছে না। আগামী ২৯ মার্চ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে যাত্রা শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স।
হর্ষিত রানার পরিবর্ত নিয়ে এখনই ভাবছে না নাইট রাইডার্স

এখনই হর্ষিত রানার(Harshit Rana) পরিবর্ত ক্রিকেটার নেওয়ার ভাবনা নেই কলকতা নাইট রাইডার্সের(KKR)। আরও কয়েকটা দিন অপেক্ষা করে তবেই হয়ত সিদ্ধান্ত নিতে চাইছে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট(KKR)। টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই প্রস্তুতি ম্যাচের সময় চোট পেয়েছিলেন হর্ষিত রানা(Harshit Rana)। সেই থেকেই আর মাঠে নামতে পারেননি তিনি। এমনকি কেকেআর-এর হয়ে আইপিএলেও তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে জোর জল্পনাও। মনে করা হচ্ছে এবারের আইপিএলে নামতে পারবেন না হর্ষিত রানা। কিন্তু কেকেআর এখনও অপেক্ষা করতে চাইছে। বিশেষ করে তাঁর পরিবর্ত ক্রিকেটার নিতে চাইছে না কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই নাইট(KKR) শিবির থেকে ছিটকে গিয়েছেন আকাশদীপ। সেই জায়গায় অবশ্য তরুণ পেসার সৌরভ দূবেকে দলে নিয়েছে নাইট শিবির। কিন্তু হর্ষিত রানার পরিবর্ত হিসাবে কাওকে এখনই ভাবছে না নাইট রাইডার্স। শেষবার নমন অ্যাওয়ার্ডের সময় যখন হর্ষিত এসেছিলেন, সেই সময় ক্রাচের ভরসাতেই হাঁটতে হচ্ছিল তাঁকে। খেলার মতো পরিস্থিতিতে একেবারেই নেই হর্ষিত রানা।
দিল্লি ক্যাপিটালসের ওপেনার এবার কেএল রাহুল

মরসুম শুরু হওয়ার আগেই দলের ওপেনিং পার্টনারশিপ ঘোষণা করে দিল দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals)। এবার দিল্লি ক্যাপিটালসের ওপেনার হিসাবে দেখা যাবে কেএল রাহুলকেই(KL Rahul)। গতবার সবচেয়ে বেশি ওপেনিং পার্টনারশিপ বদল করেছিল দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএলে নামার আগে সেদিকেই সবচেয়ে বেশ নজর রয়েছে দিল্লি ক্যাপিটালস শিবিরের। কেএল রাহুলের(KL Rahul) ওপরই এবার ওপেনিংয়ের ভরসা রাখছে দিল্লি ক্যাপিটালস শিবির। গতবার সবমিলিয়ে মোট সাতবার ওপেনিং পার্টনারশিপ নিয়ে পরীক্ষা নীরিক্ষা চালিয়েছিল দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট। কিন্তু শেষরক্ষা করতে পারেনি। বরবারই ব্যর্থ হয়েছিল। সম্প্রতি টি টোয়েন্টি ফর্ম্যাটে যে ওপেনিং পার্টনারশিপের সাফল্যটা প্রধান চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই কথা মাথায় রেখেই এবার শুরু থেকেই ভালো ওপেনিং পার্টনারশিপের লক্ষ্যে দিল্লি। কেএল রাহুল ২০২৫ সালে ব্যাট হাতে দিল্লির জার্সিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। সেখানে ১৫০ স্ট্রাইকরেটের পাশাপাশি ৫৩৯ রানও করেছিলেন কেএল রাহুল(KL Rahul)। এবার সেই রাহুলকেই দেখা যাবে দিল্লি ক্যাপিটালসের ওপেনার হিসাবে।