পয়লা বৈশাখের দিন সকালে ক্লাব তঁাবুতে পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান। আইএসএল লিগ শিল্ড জেতার পর ক্লাবে পতাকা উত্তোলন হয়েছিল। সেবার পতাকা উত্তোলন করেছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য-সহ আরও অনেকে। ছিলেন সচিব দেবাশিস দত্ত। তবে বর্তমান দলের কোনও ফুটবলারকে সেই পতাকা উত্তোলনে সামিল হতে দেখা যায়নি। মঙ্গলবারও সেই পতাকা উত্তোলন অনুষ্ঠানে বর্তমান দলের কোনও ফুটবলার থাকবেন কিনা তা জোর দিয়ে বলা যাচ্ছে না। সচিব দেবাশিস দত্তের কথাতেও তা স্পষ্ট ধরা পড়েনি। “পয়লা বৈশাখের দিন সকালে প্রতিবার যেমন একটা অনুষ্ঠান হয় এবারও তেমন হবে। বারপুজো হবে, খাওয়া-দাওয়া যেমন হয়ে থাকে তেমনই হবে। তবে সেইদিন আমরা সিদ্ধান্ত নিয়েছি, তিনটে ট্রফি রাখা থাকবে ক্লাব লনে। সাধারণ সমর্থকরা যাতে সেই ট্রফি স্বচক্ষে দেখতে পারেন। এক, আইএসএল লিগ শিল্ড, আইএসএল কাপ ও হকি লিগ চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি, এই তিনটে ট্রফিকে আমরা ক্লাব লনে রাখব। যাতে সমর্থকরা এসে পয়লা বৈশাখের দিন এসব দেখতে পান।” বললেন দেবাশিস। তবে সচিব বলতে পারেননি পয়লা বৈশাখের দিন বারপুজোতে বর্তমান দলের ফুটবলাররা থাকবেন কিনা। সচিব শুধু এটুকু বললেন,“বারপুজোতে বরাবর ফুটবলাররা অংশগ্রহণ করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হবে না। যথারীতি ফুটবলাররা থাকবেন। তবে কতজন থাকবেন বা কারা থাকবেন তা সেইদিন সকালের অনুষ্ঠানে এলে বুঝতে পারবেন।” যদিও শহরে বিদেশি ফুটবলাররা কেউ নেই। সকলে চলে গিয়েছেন যে যার দেশের বাড়িতে। কোচ আছেন ঠিকই, কিন্তু তিনিও সেদিন শহরে থাকবেন না। দেশীয় ফুটবলারদের মধ্যে কতজন শহরে সেদিন থাকবেন তা নিয়েও সন্দেহ আছে। সব মিলিয়ে বর্তমান ফুটবল দলের সদস্যরা মনে হয়না তেমন থাকবেন। আসলে শনিবার ম্যাচ খেলার পর ফুটবলাররা হোটেলে গিয়ে মেতে উঠে ছিলেন উতসবে। শ্যাম্পেনের বোতল খুলে উচ্ছ্বাসে ভেসে যান ফুটবলাররা। রেকর্ড বাজিয়ে চলে গানের তালে নাচ। তবে এই উচ্ছ্বাসের সাগরে ভাসতে বিশেষ দেখা যায়নি ম্যাকলারেন, পেত্রাতোসদের। যেহেতু তঁারা রবিবার সকালের ফ্লাইট ধরে বাড়ি যাবেন তাই এই অনুষ্ঠানে তঁাদের যোগ দিতে দেখা যায়নি। ভিনরাজ্যের ফুটবলাররা রাত তিনটে পর্যন্ত নাচ-গান করে চলে যান যে যার ফ্ল্যাটে। দেবাশিস দত্তকে দেখা গেল কোচকে নিয়ে দারুন উচ্ছ্বসিত। তিনি বলে ফেললেন, “মলিনা হলেন আমার দেখা শ্রেষ্ঠ কোচ। তঁার মধ্যে অভিব্যক্তির মাত্রা এতটাই কম যে মনে হয় তিনি একজন রাফ এন্ড টাফ। আবার অনেক সময় দেখেছি, তিনি কঠিন মুহূর্তে নিজের উচ্ছ্বাসকে ধরে রাখতে পারেননা। তবে মলিনাকে সবদিক দিয়ে বিচার করলে শ্রেষ্ঠত্বের আসনে তঁাকে না বসিয়ে উপায় নেই।

পদপিষ্ট হওয়া ১১ সমর্থকের জন্য আজীবন আসন সংরক্ষন RCB-র
Shareগতবছরের সেই ভয়াবহ ঘটনার পর এই প্রথমবার আইপিএলের(IPL) ম্যাচ আয়োজন করতে চলেছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম। কিন্তু এই মাঠে ম্যাচে নামার






