ভারত-পাকিস্তান টেনশনের প্রভাব এবার পড়ল ক্রিকেটে। বৃহস্পতিবার রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে আছড়ে পড়ল ড্রোন। সেখানে পাকিস্তান সুপার লিগের ম্যাচ ছিল, সেই ম্যাচ বাতিল করা হল। ৬টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে চলছে পিএসএল। খেলছেন ডেভিড ওয়ার্নার, জেসন হোল্ডারের মত একাধিক নামী আন্তর্জাতিক তারকা। এই পরিস্থিততিতে তাঁরাও উদ্বিগ্ন। অগত্যা তড়িঘড়ি পিএসএলের ভবিষ্যৎ নিয়ে জরুরি মিটিং ডাকল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিএসএলে খেলছেন এমন অন্তত দুজন ইংরেজ ক্রিকেটার এখনই দেশে ফিরে যেতে চাইছেন। তাঁরা ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছেন, তাদের কোয়ালিফাই করার সুযোগ নেই। আর মাত্র একটা ম্যাচ বাকি আছে, তাই তাদের ছেড়ে দেওয়া হোক। কয়েকজন ক্রিকেটার অবশ্য আপাতত পরিস্থিতির ওপর নজর রাখতে চান। পাকিস্তানের সেনাবাহিনী ক্রিকেটারদের কড়া নিরাপত্তার মধ্যে রেখেছে।
এ রকম পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগের ভবিষ্যৎ কী সেটা নিয়ে আলোচনা করতে ও সিদ্ধান্ত নিতে জরুরি মিটিং ডাকল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর মধ্যেই পিসিবির সিইও সলমন নাসের বিদিশি ক্রিকেটারদের সঙ্গে দেখা করে কথা বলেন। পিসিবির একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলেই তারা পিএসএলের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। নির্ধারিত সূচি অনুযায়ী আগামি ১৮ মে শেষ হওয়ার কথা পাকিস্তান সুপার লিগ।







