স্থগিত হয়ে যাওয়া আইপিএল পুনরায় চালু হতে চলেছে। যদিও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, ১৫ কিংবা ১৬ তারিখ থেকে চালু হবে বন্ধ হয়ে যাওয়া আইপিএল।
অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা পৌছয় চরমে। বিশেষ করে ৭ তারিখে পাক অধু্যষিত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের শিবিরে বোমা বর্ষণের পর শুরু হয়ে যায় দু-দেশের মধ্যে চরম উত্তেজনা। আপাতত দুটি দেশ সম্মত হয়েছে যুদ্ধ বিরতির। ভারত-পাকিস্তান উভয়েই চাইছে না, যুদ্ধ পরিস্থিতি ডেকে আনতে। তাই যুদ্ধ থামার বার্তা ছড়িয়ে পড়তেই ঠিক হয়েছে, বন্ধ করা আইপিএল শুরু করা হবে। ১৭টা খেলা এখনও বাকি। বোর্ড কর্তারা বসে পড়েছেন সরকারের সঙ্গে কথা বলতে। সবকিছু ঠিকঠাক চললে ১৫-১৬ মে শুরু হয়ে যাবে সাত দিন বন্ধ থাকা আইপিএল। বোর্ড কর্তারা এখন বাকি ম্যাচগুলোর ভেনু্য ও তারিখ চূড়ান্ত করতে ব্যস্ত হয়ে পড়েছে। তবে ধর্মশালায় এবারের মতো ম্যাচ করা হবে কিনা তাই নিয়ে সন্দেহ রয়েছে।
ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে এখন মস্ত বাধা হল বিদেশিরা। সাত দিন বন্ধ থাকার কথা ঘোষণা করার পর বিদেশিরা যে যার বাড়ির দিকে রওনা দিয়েছেন। তাছাড়া যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যাওয়ায় বিদেশি ক্রিকেটাররা যে যার বাড়ি ফেরার জন্য প্রচন্ড আগ্রহী হয়ে ওঠেন। আতঙ্কিত হয়ে পড়েন। বিশেষ করে আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হওয়ার কারণে সমস্যাটা আরও বাড়ে। নাহলে ফ্র্যাঞ্চাইজিগুলোর কথা মেনে চলার চেষ্টা করছিলেন বিদেশি ক্রিকেটাররা। দিল্লি ক্যাপিটেল ও পাঞ্জাব কিংসের ম্যাচ ধরমশালায় মাঝপথে বন্ধ হওয়ার কারণে বিদেশিরা ব্যাপারটা সহজ মনে মেনে নিতে পারছিলেন না। যেহেতু পরে জানা যায়, পাকিস্তান ধরমশালায় আক্রমণ করতে পারে ভেবেই বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, ম্যাচ বন্ধ করে দেওয়া হবে। সেই ম্যাচ বন্ধ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে আইপিএল বন্ধ করার কথা সরকারিভাবে ঘোষণা করে ভারতীয় বোর্ড। তাই বিদেশি ক্রিকেটাররা দিশেহারা হয়ে পড়েছিলেন। বাধ্য হয়েছিলেন যে যার দেশে ফিরে যেতে। এখন তঁাদের ফিরিয়ে নিয়ে এসে ম্যাচের আয়োজন করা খুব একটা সহজ হবে বলে মনে হয়না। তবু বোর্ড চাইছে যেভাবে হোক ইংল্যান্ড সফরের আগেই আইপিএল শেষ করতে। ভারত সরকারের কাছেও বিষয়টা চ্যালেঞ্জের। যেভাবে হোক আইপিএল চালু করতে পারলে আন্তর্জাতিক স্তরে বোঝানো যাবে ভারত অনায়াসে পরিস্থিতি নিযন্ত্রণ করার ক্ষমতা রাখে। পাকিস্তান পুরোপুরি পিএসএল বন্ধ করার কথা ঘোষণা করেছে। সুতরাং ১৫-১৬ মে চালু করতে উঠে পড়ে লেগেছে বোর্ড।

পদপিষ্ট হওয়া ১১ সমর্থকের জন্য আজীবন আসন সংরক্ষন RCB-র
Shareগতবছরের সেই ভয়াবহ ঘটনার পর এই প্রথমবার আইপিএলের(IPL) ম্যাচ আয়োজন করতে চলেছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম। কিন্তু এই মাঠে ম্যাচে নামার






