পাকিস্তান সফরে যাওয়া নিয়ে দোলাচলে পড়ে গেল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরশাহিতে যাওয়া নিয়ে বাংলাদেশ ক্রিকেটারদের কোনও আপত্তি নেই। কিন্তু পাকিস্তান সফরে গিয়ে খেলার ঝঁুকি এই মুহূর্তে নিতে চাইছে না বাংলাদেশের ক্রিকেটাররা। বর্তমান রাজনীতির আঙীনায় দু-দেশের মধ্যে সম্পর্ক খুবই ভালো। সেই জায়গায় দঁাড়িয়ে বাংলাদেশ যদি পাকিস্তানে যেতে আতঙ্কিত হয়, তখন ভাবতেই হবে নিশ্চয় কিছু গন্ডগোল আছে। প্রসঙ্গত বলা যেতে পারে, ২৫ মে থেকে ৩ জুন পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। সেখানে পাকিস্তানের বিপক্ষে পঁাচটা টি-২০ ম্যাচ খেলবে। সেই সিরিজ এই মুহূর্তে বিশ বঁাও জলে।
আগে থেকে ঠিক ছিল, সংযুক্ত আরব আমিরশাহিতে বাংলাদেশ দল গিয়ে শারজায় ১৭-১৯ মে খেলবে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে সেই ম্যাচ শুরু হবে। সেখান থেকে চলে যাবে পাকিস্তান। পঁাচটা টি-২০ সিরিজ শুরু হবে ২৫ মে। কিন্তু পাকিস্তান যেতে নারাজ বাংলাদেশি ক্রিকেটাররা। ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। দু-দেশের মধ্যে সীমানা উত্তেজনা এমন চরমে গিয়ে পৌছেছে, যার দরুন দু-দেশের সবচেয়ে উত্তেজক প্রতিযোগিতা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। আইপিএল যেমন ভারত বন্ধ করেছে। পাকিস্তান তেমনি বন্ধ করেছে পিএসএল। এমন উদ্ভুত পরিস্থিতি নিয়ে এক আলোচনায় বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। সেখানে বোর্ড কর্তারা ঝুঁকির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই আলোচনায় ঠিক হয়েছে, শারজায় যেমন সফর হওয়ার কথা ছিল পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী তেমনই হবে। কিন্তু পাকিস্তান সফর নিয়ে এখন-ই নিশ্চয়তা দিতে পারছে না বাংলাদেশ। বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে আলোচনার পর এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, বিষয়টা এখন ঝুলিয়ে রাখা হল। যা হবে পরে এই নিয়ে সিদ্ধান্ত নেবে দু-দেশের বোর্ড। “পাকিস্তান সফর নিয়ে আমরা এই মুহূর্তে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছি না। দু-দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়া হবে। বিষয়টা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরে।” সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমাদের কাছে ক্রিকেটার ও তার সাপোর্ট স্টাফদের নিরাপত্তার বিষযটা অনেক বড়। তাই আমরা এই মুহূর্তে কোনও সিদ্ধান্ত নিতে পারছি না।”

পাকিস্তান ম্যাচ খেলতে শ্রীলঙ্কার পথে সূর্যের নেতৃত্বে টিম ইন্ডিয়া
Shareনামিবিয়া ম্যাচ এখন অতীত। এবার শুধুই লক্ষ্য পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে লিগ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে






