অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, ফের চালু হওয়া আইপিএলে যদি কোনও অসি ক্রিকেটার যেতে না চান তাহলে সংশ্লিষ্ট ক্রিকেটারের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। যার অর্থ দঁাড়াল, অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ভারতে যদি ফের চালু হওয়া আইপিএলে না খেলতে আসেন তাহলে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড নিশ্চুপ থাকতে চায়। ক্রিকেটারদের ‘ব্যক্তিগত সিদ্ধান্তকে’ গুরুত্ব দিতে আগ্রহী। প্রসঙ্গত বলা যেতে পারে, ১৭ মে থেকে চালু হচ্ছে বন্ধ হয়ে যাওয়া আইপিএল।
ভারত-পাকিস্তান সীমান্ত জুড়ে উত্তেজনা ছিল চরমে। দুটো দেশ একে অপরকে আক্রমণ করতে ছাড়েনি। তাই আইপিএল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন দুটো দেশের মধ্যে যুদ্ধ বন্ধ হয়েছে। আগের মতো সেই উত্তেজনা আর নেই। তাই আইপিএল চালু করার কথা জানিয়ে দিয়েছে বোর্ড। এমন কী ক্রীড়াসূচীও ঘোষণা করা হয়েছে। এখন দেখার সমস্ত বিদেশি ক্রিকেটাররা ফিরে আসার আগ্রহ দেখান কিনা। বাকি আছে ১৬টা ম্যাচ। বিদেশি ক্রিকেটাররা যদি ফিরে না আসেন তাহলে খেলার মান পড়তে বাধ্য। ৯ মে পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস খেলছিল ধরমশালায়। সেই ম্যাচ মাঝপথে ভেস্তে যায়। স্টেডিয়াম থেকে দ্রুত বের করে দেওয়া হয় দর্শকদের। তারপর থেকেই ক্রিকেট আঙীনায় যুদ্ধের ছায়া পড়তে শুরু করে। বিসিসিআই পরবর্তীকালে জানিয়ে দেয়, সাত দিনের জন্য আইপিএল বন্ধ রাখা হচ্ছে। তারপর পরিস্থিতি বুঝে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড। সেই সিদ্ধান্ত অনুযায়ী ঠিক হয়েছে, ১৭ মে থেকে আইপিএল চালু হবে।
১১ জুনে লর্ডসে দক্ষিণ আফ্রিকার সঙ্গে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সেইদিন থেকে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেই চ্যাম্পিয়নশিপের ম্যাচের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়া বোর্ড ঠিক করেছে আট দিনের জন্য একটা ক্যাম্প করবে। সেই ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের সকলের যোগ দেওয়া বাধ্যতামূলক। সেই তালিকায় অস্ট্রেলিয়া বোর্ড রাখতে চায় প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, মিচেল স্টার্কদের মতো তারকাদের। যেহেতু এঁরা হলেন দলের মূলস্তম্ভ। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা বোলার জশ হ্যাজেলউড চোট সারিয়ে তিনি এখন ফিট হয়ে উঠেছেন। এখন দেখার ফ্র্যাঞ্চাইজিগুলো কীভাবে তাদের দলকে ধরে রাখে। কিংবা তারকাদের অভাবে কীভাবে দলকে নতুন করে তুলে ধরতে সক্ষম হয়।

প্রেম দিবসে মোহনবাগান সমর্থকদের বিশেষ উপহার দিতে চান দিমিত্রি
Share১৪ ফেব্রুয়ারি প্রেম দিবস। সেই দিনই আবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলের প্রথম লড়াইয়ে নামছে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। সেই ম্যাচে নামার জন্য






