ইদানীং ভারতীয় ক্রিকেটে সঞ্জয় মঞ্জেরেকরকে বড় সমালোচক বলা হয়। ক্রিকেটাররা তাঁর মন্তব্যে খুশি হতে পারেন না। সেটা শচীন জমানা থেকে চলছে। কাউকেই তিনি ছেড়ে কথা বলেন না। তাই বিরাট কোহলির হঠাৎ অবসরের সিদ্ধান্ত নিয়ে সঞ্জয় কিছু বলবেন না! এটা হয় নাকি। প্রায় চব্বিশ ঘন্টা পর জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সকলের সামনে এলেন। বললেন, অফস্ট্যাম্পের বাইরের বল বিরাট কোহলির টেস্ট ক্রিকেটের কেরিয়রকে ছোট করে দিল। বলতে পারেন তাড়াতাড়ি থামিয়ে দিল।
অফস্ট্যাম্পের বাইরের বলে কোহলি বারবার আউট হচ্ছেন। গতবছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ৯ বারের মধ্যে কোহলি আউট হয়েছেন ৮ বার। সঞ্জয় বলছেন, আউট হয়ে ফিরে আসার সময় ওকে হতাশ হতে দেখেছি। ওর ব্যর্থতা দেখে ক্রিকেট ফ্যানরা যতটা না হতাশ হয়েছিলেন, তার থেকে বেশি ভেঙ্গে পড়েছেন অবসরের খবর পাওয়ার পর। কেরিয়র ঠিক করতে নিজেকে অনেক সময় দিয়েছে প্র্যাকটিসে। চেষ্টা করেছে। কিন্তু ভুল শুধরে নেওয়া গেল না। আমি জানি কোনও ক্রিকেটারের অবসরের সিদ্ধান্ত নেওয়া সহজ হয় না। নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করতে হয়। সে পারবে নাকি পারবে না। উত্তর হঠাৎ করে আসেও না। সময় দিতে হয়। তারপর মন বললে সে সরে যাবে, নইলে খেলা চালিয়ে যাবে। কোহলিও নিশ্চয় নিজেকে নিয়ে এমন অনেক প্রশ্ন করেছে। উত্তরে সাড়া পেয়ে সরে দাঁড়িয়েছে। তাই এই সিদ্ধান্ত। ব্যাটসম্যান কোহলির মতো অধিনায়ক কোহলিও নজর কেড়েছে। ২০১৪ থেকে ২০২২, এই আটবছরে টেস্টে জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে ৬৮ ম্যাচের মধ্যে জিতেছে ৪০টিতে। সাফল্যের হার প্রায় ৫৮ শতাংশ। টেস্ট ক্রিকেটে দেশকে একনম্বরে নিয়ে গিয়েছিল। এর থেকে ভাল ট্র্যাকরেকর্ড আর কি হতে পারে
অফস্ট্যাম্পের বাইরের বলে কোহলির আউট হওয়ার ঘটনা প্রথম ধর পড়ে ২০১৪ সালে ইংল্যান্ডের মাঠে টেস্ট সিরিজে। সেবার অ্যন্ডারসন কোহলির দুর্বলতা খুঁজে পেয়েছিল। অ্যান্ডারসনের বোলিংয়ে বারবার ভুল করতে দেখা যায় কোহলিকে। কিন্তু দেশে ফিরে এসে নিজেকে শুধরে নেয়। সেই সময় অনেকের কাছে জানতে চেয়েছিল কী করে এই ভুল থেকে বেরিয়ে আসতে পারবে। তারপর ইংল্যান্ডের মাঠে জবাব দেয়। ২০১৮ ও ২০২১ সালে আমরা অনয বিরাটকে দেখেছি। যার ব্যাটে শুধু রান এসেছে। কিন্তু গতবছর থেকে আবর এক ভুল। অফস্ট্যাম্পের বাইরের বলকে মারার চেষ্টা করতে গিয়ে নিজের উইকেট দিয়ে এসেছেন। আসলে নিজের ডিফেন্স ঠিক হচ্ছিল না। দেশে ফিরে মুম্বইয়ের মাঠে আবার প্র্যাকটিস। ভেবেছিলেন ইংল্যান্ড সিরিজে গিয়ে ব্যর্থতার জবাব দেবেন। কিন্তু সেটা হল কোথায়।







