টেস্ট ক্রিকেটে পাঁচশোর উপর উইকেট। প্রায় একই সঙ্গে টেস্ট কেরিয়ার শুরু রবিচন্দ্রন অশ্বিনের। রোহিত শর্মা ও বিরাট কোহলিদের সঙ্গে কত সাফল্য ভাগ করে নিয়েছেন। ব্যর্থতাও পিছু ছাড়েনি। কিন্তু সাফল্যের ছবি বেশি দেখেছেন। তাই রোহিত ও বিরাটের অবসর মন থেকে মেনে নিয়ে পারছেন না। গতবছর অস্ট্রেলিয়ার মাঠে হঠাৎ করে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন অশ্বিন। একদিন রোহিতের পাশে বসে মিডিয়ার সঙ্গে কথা বলতে এসে অশ্বিন জানিয়ে দিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে আর নয়। লোকাল ক্রিকেট ও আইপিএল খেলবেন। কিন্তু এর বেশি নয়। সেই অশ্বিন আশা করেছিলেন, ভারতীয় দলের আসন্ন ইংল্যান্ড সিরিজে রোহিত দলকে নেতৃত্ব দেবেন। মিডলঅর্ডারের দায়িত্ব সামলাবেন বিরাট। কিন্তু তাঁদের অবসরে অনেকের মতো অবাক অশ্বিনও। বলছেন, ২০ জুন লিডসে ভারতীয় দল প্রথম টেস্ট খেলতে নামবে। সেদিনের লাইন আপে রোহিত ও বিরাটকে দেখতে পাওয়া যাবে না। সবাই মিস করবে। একটা অনভিজ্ঞ দল নিয়ে ভারত খেলতে নামবে। আমি এখনও বিশ্বাস করি, রোহিতের কম্পোজার এবং বিরাটের এনার্জি দলকে সামনের দিকে টেনে নিয়ে যেত। ওদের এখনও দেশকে অনেক কিছু দেওয়ার ছিল। ওরা হারিয়ে যায়নি। কিন্তু হঠাৎ করে অবসর নিয়ে নিজেদের সরিয়ে নিল। গত দশ-বারো বছর ধরে দেখে আসছি বিরাট ও রোহিত কীভাবে দলকে টেনে নিয়ে এসেছে। প্রথমে বিরাট অধিনায়ক ছিল। কত সাফল্য আমরা পেয়েছি। তরপর রোহিত আসার পর সাফল্য আমাদের ছেড়ে যায়নি। অভিজ্ঞতা একদিনে আসে না। কোথাও কিনতে পাওয়া যায় ন। তাই ইংল্যান্ড সিরিজে ওকে খুব দরকার ছিল। তারপর না হয় অন্য কিছু ভাবা যেত। যাক, সে আর হল কোথায়! এখন নতুনদের নিয়ে চলতে হবে।
রোহিতের পর এবার দলকে কে নেতৃত্ব দেবেন! এই প্রশ্ন উঠেছে। তবে কি বুমরা। তিনি অস্ট্রেলিয়ার মাঠে পারথ টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছিল। তারপর শেষ টেস্টে রোহিতের অবর্তমানে বুমরার কাঁধে দলের নেতৃত্বের ভার ওঠে। এবর কি তাহলে বুমরা! অনিল কুম্বলে, হরভজন সিংর এ ব্যাপারে বুমরাকি এগিয়ে রেখেছেন। অশ্বিন উল্টোপথে হাঁটলেন না। তিনি বলছেন, এই দলের মধ্যে সিনিয়র ক্রিকেটার বুমরা। ওর উচিত দলকে নেতৃত্ব দেওয়া। তাছাড়া অস্ট্রেলিয়ার মাঠে দলকে নেতৃত্ব দিয়েছে। এখন এটা পুরোপুরি নির্ভর করবে নির্বাচকদের উপর। শুনছি, শুভমন গিলকে নাকি অধিনায়ক রর হবে। ঋষভ পন্থ সহ অধিনায়ক। বুমরা চোটের কারনে নিজেকে সরিয়ে নিয়েছে। বুমরা সরে দাঁড়ালে অন্য কথা। নির্বাচকরা না চাইলে আলদা। তবে আমর ভোট বুমরার দিকে থাকবে। েখন দেখার ব্যাপার, কাকে অধিনায়ক করা হয়।
শুধু অস্ট্রেলিয়া নয়, ভারতীয় দলের শেষ ইংল্যান্ড সফরে রেহিতের অধিনায়কত্বে ভারত সিরিজ ২-১ করেচিল। শেষ টেস্টে রোহিত চোটের কারনে সরে দাঁড়ান। তখন বোর্ডের পছন্দের তালিকায় থাকা বুমরা অধিনায়ক হন। তিনি দলকে নেতৃত্ব দেন। ভারত অবশ্য সেই ম্যাচ হারে। সিরিজ ২-২ হয়। তাই অভিজ্ঞতা বুমরা আছে। এখন দেখার ব্যাপার অভিজ্ঞতা তারুন্যের কাছে হার মানে কিনা।







