নতুন পোপের সাথে দেখা করে টেনিস খেলার জন্য প্রস্তাব দিলেন জানিক সিনার। শুধু খেলার প্রস্তাব দিয়েছেন তাই নয়, তঁার হাতে তুলে দেন একটা টেনিস রাকেট। নতুন পোপ হলেন টেনিস ভক্ত। তাই তঁাকে ইতালি ওপেনে খেলতে এসে এমন প্রস্তাব দিয়েছেন সিনার।
এই প্রথম আমেরিকান পোপ লিও হলেন একজন টেনিস প্রেমী। এক সময় তিনি চুটিয়ে টেনিস খেলতেন। এই সপ্তাহের শুরুতে এক সাংবাদিক তঁাকে প্রশ্ন করার সময় প্রস্তাব দিয়ে বসেন, একটা প্রদর্শনী টেনিস খেলায় আপনি কি যোগ দেবেন? সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলেন পোপ লিও। সেই সময় রসিকতার সুরে লিও বলে বসেন, “সিনারকে তাহলে আমন্ত্রণ জানানো হোক।” ভ্যাটিকানের অডিটোরিয়ামের অভ্যর্থনা সভায় পৌছে তাই সিনার ও তাঁর বাবা-মা এদিন বলেন,“পোপের কাছ থেকে এমন সম্মান অবশ্যই আমরা সারা জীবন মনে রাখব।” পোপ লিও-র হাতে একটা রাকেট দিয়ে সিনার তখন বলে বসেন, দ্রুত ভলি মেরে দেখাতে। চারিদিকে তাকিয়ে ৬৯ বছরের শিকাগো বাসী লিও বলেন,“ভলি মারা এখানে ঠিক উচিত হবে না।” সেই ঘরে প্রচুর প্রত্নতাত্ত্বিক আসবাব পত্র রয়েছে। তারপরে দেখা যায় পোপকে রসিকতা করতে। বিশেষ করে উইম্বলডনে সাদা পোশাকের চল রয়েছে। সম্ভবত সেই দিকটা তুলে ধরে তিনি তঁার সাদা ক্যাসককে মেলে ধরেন। পরমুহূর্তে দেখা যায় িতনবার গ্র্যান্ড স্লাম জয়ীর কাছে ইতালিয়ান ওপেন কেমন চলছে তাই নিয়ে জানতে চান পোপ। সঙ্গে সঙ্গে সিনার তখন বলে বসেন, “এখন খেলা চলছে। আমি সেখানে সবে খেলা শুরু করেছি। তারজন্য আমার কাছে কিছুটা কঠিন মনে হচ্ছে।” আসলে সিনার ডোপিং-এ ধরা পড়ায় তিন মাসের জন্য সাসপেন্ড ছিলেন। ইতালিয়ান ওপেন দিয়ে শুরু হল তঁার নিষেধাজ্ঞা পর্যায়ের পরবর্তী অধ্যায়। বৃহস্পতিবার তিনি কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামবেন। প্রতিপক্ষ হবেন সদ্য মাদ্রিদ চ্যাম্পিয়ন ক্যাসপার রুড-জাউমে মুনারের মধ্যে বিজয়ী। ১৯৭৬ সালে ইতালিয়ান ওপেনে আদ্রিয়ানো পানাত্তার পর কোনও ইতালিয় কখনও এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হননি। তাই সিনার চেষ্টা করছেন, দীর্ঘদিনের খরা কাটাতে।
নতুন পোপ যে খেলাধূলো প্রিয় তা আপ্লুত করেছে ক্রীড়াপ্রেমীদের। তাই ইতালীয় টেনিস ফেডারেশনের প্রধান অ্যাঞ্জেলো বিনাঘি এদিন বিশেষ সম্মানে সম্মানিত করেছেন পোপ লিওকে। সম্মানিত করার সময় অ্যাঞ্জেলোকে বলতে শোনা যায়,“চর্তুদশ লিও একজন ক্রীড়াপ্রেমী। তঁার খেলার প্রতি আবেগ আমরা প্রতিটি মুহূর্তে অনুভব করেছি। তারজন্য আমরা গর্বিত।” সেই সঙ্গে তিনি বলেন, “আমরা নিশ্চয় খুব শীঘ্রই পবিত্র ফাদারের সান্নিধ্য পাব। সেই সান্নিধ্য ঘটবে সম্ভবত কোন টেনিস কোর্টেই।” পরে দেখা যায় ডেভিস কাপ ট্রফির সামনে সিনারের সঙ্গে পোপ ছবি তুলছেন। টানা দ্বিতীয়বার ডেভিস কাপ জিতেছে ইতালি। এর পিছনে রয়েছে সিনারের মূল কৃতিত্ব। তাছাড়া ইতালি গতবার বিলি জিন কিং কাপ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়। এই ট্রফি হল মেয়েদের দলগত প্রতিযোগিতার বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট। সেই ট্রফিও দেখেন পোপ। পরে সিনারও পোপকে উদ্দেশ্য করে বলেন, “টেনিস খেলোয়াড়দের কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয় হল, নতুন পোপ একজন টেনিস প্রেমী। তাই টেনিস খেলোয়াড়দের কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয়।” তবে লিও শুধু টেনিস ভক্ত তাই নন, তিনি বেসবলের প্রতি প্রচন্ড আগ্রহী। তঁার পূর্বসূরী পোপ ফ্রান্সিসও ছিলেন বুয়েনস আইরেসে সান লরেঞ্জো ক্লাবের একজন ফুটবল সমর্থক।

ধাক্কা ইস্টবেঙ্গলে, স্পেনে ফিরে গেলেন কেভিন
Shareআশঙ্কাটাই সত্যি হল। প্রায় একমাসের জন্য ছিটকে গেলেন কেবিন সিবিল্লে(Kevin Siville)। শুধু তাই নয় চোটের সারানোর জন্য স্পেনে ফিরে গেলেন






