সান্তিয়াগো বার্নাবু্য এমনিতেই ফঁাকা ছিল। প্রথম একাদশের অনেকেই চোটের কবলে পড়েছেন। তাছাড়া প্রিয় দলকে নিয়ে সমর্থকদের মনে যাবতীয় হতাশা গ্রাস করে ফেলেছে। তাই ভাঙাচোরা দল নিয়ে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তার উপর খেলা শুরুর ১১ মিনিটের মাথায় প্রতিপক্ষ দল মায়োর্কার হয়ে সেন্টারব্যাক মার্টিন ভালিয়েন্তে গোল করে দলকে এগিয়ে দিলেন। গোল খেতেই গ্যালারি থেকে ক্রমাগত শুরু হল নিজ দলের ফুটবলারদের উদ্দেশ্যে বিদ্রুপ। অনেক সমর্থক ফুটবলারদের নিয়ে রসিকতা করা শুরু করে দিলেন। অন্যদিকে প্রায় উত্্সব শুরু হয়ে গিয়েছিল চিরশত্রু শিবিরে। বার্সেলোনা তখন ধরেই নিয়েছে বৃহস্পতিবার তারা খেলতে নামবে জয়ডঙ্কা বাজিয়ে। যেহেতু লিগ চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে যাবে। কিন্তু কে জানতো বিরতির পর এমন বেরসিক হয়ে উঠবে রিয়াল। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা দল কিনা মাঠ ছাড়ল ২-১ গোলে জিতে। রিয়ালের হয়ে গোল দুটি করলেন ৬৮ মিনিটে কিলিয়ান এমবাপে ও খেলা শেষের যোগ করা সময়ের ৫ মিনিটের মাথায় ডিফেন্ডার ইয়াকোবো রামন।
এই মুহূর্তে লা লিগার যা পরিস্থিতি তাতে তিনটে ম্যাচের মধ্যে একটা জিতলেই ফ্ল্যাগ তুলে দেবে বার্সেলোনা। তবে মায়োর্কার কাছে রিয়াল যদি হেরে যেত তাহলে লিগ জয় অপেক্ষার অবসান ঘটতো বার্সার। বৃহস্পতিবার বার্সেলোনা মুখোমুখি হবে এস্পানিওলের। যদি সেই ম্যাচ বার্সা জিতে যায় তাহলেই লিগ জয়ের উত্্সব শুরু করে দিতে পারেন ইয়ামালরা। ২৮তম লিগ জয়ের তালিকায় ঢুকে পড়বে হ্যান্সি ফ্লিক বাহিনি। এই মুহূর্তে লা লিগার লিগ টেবিলে ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে বার্সা শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট হল ৩৬ ম্যাচে ৭৮। রিয়াল শেষ ম্যাচে জিতে যাওয়ায় সেই অপেক্ষা কিছুটা বাড়ল ফ্লিক বাহিনির। বৃহস্পতিবার বার্সেলোনা জিতে গেলে বাকি দুটি ম্যাচ রিয়ালের কাছে নিয়মরক্ষার হয়ে দঁাড়াবে। তখন শেষ হয়ে যাবে লিগের যাবতীয় জৌলুস। সব ধরা ছেঁায়ার বাইরে চলে যাবেন রাফিনিয়া, ইয়ামালরা।
এখন রিয়ালের আশা ভরসা বলতে গেলে একজন। তিনি আর কেউ নন কিলিয়ান এমবাপে। রিয়ালের যেন গোল মেশিন হয়ে উঠেছেন। প্রতিটি ম্যাচে তঁার গোল করা এখন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মরশুমে ফরাসি তারকা গোল করে ফেললেন ৫৪ ম্যাচে ৪০। প্রথম মরশুমে খেলতে এসে রিয়ালের হয়ে কেবলমাত্র একজনই এমন ঘটনার সাক্ষী থেকেছেন। তিনি হলেন ব্রাজিলের রোনাল্ডো নাজারিও। ১৯৯৬-৯৭ মরশুমে তিনি নিজে গোল করে ছিলেন ৪০টা। তবে রিয়ালের হয়ে আরও কিছু ম্যাচ খেলবেন এমবাপে। তাই ধরে নেওয়া যায়, ব্রাজিলিয়ান কিংবদন্তীকে তিনি ছাপিয়ে যাবেন। খেলার শেষে দলের জয় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কোচ কার্লো আনচেলেত্তি বলেন, “চোটের কারণে একসঙ্গে ১২জন খেলোয়াড়কে একটা দল না পেলে অনেক সময় অদ্ভুত লাগে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তবে দল ও ব্যক্তিগত স্তরে ছেলেরা যেভাবে ভালো খেলেছে তার দরুন আমরা জয়টা তুলে নিতে পারলাম। এই জয় আমাদের প্রাপ্য ছিল।”

পদপিষ্ট হওয়া ১১ সমর্থকের জন্য আজীবন আসন সংরক্ষন RCB-র
Shareগতবছরের সেই ভয়াবহ ঘটনার পর এই প্রথমবার আইপিএলের(IPL) ম্যাচ আয়োজন করতে চলেছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম। কিন্তু এই মাঠে ম্যাচে নামার






