বিরাট কোহলি অবসর ঘোষণা করার পর থেকে ভারতীয় ক্রিকেটে একটা গভীর শূন্যতা দেখা দিয়েছে। ২০ জুন ইংল্যান্ডে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। তারজন্য এখনও অব্দি ভারতের দল ঘোষণা করা হয়নি। কিন্তু তার আগে থেকেই আসন্ন ইংল্যান্ড সফরে ভারতীয় দলকে নিয়ে দুটো প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। এক, ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে। দুই, টেস্টে চার নম্বর জায়গায় কে নামবেন। আসলে কোহলি ও রোহিত শর্মা দুজনে পিঠোপিঠি অবসর নেওয়ার কথা ঘোষণা করতেই ভারতীয় ক্রিকেটে শুরু হয়ে গিয়েছে ডামাডোল। রবিচন্দ্রন অশ্বিন তাই নিজস্ব ইউটিউব চ্যানেল আশ কি বাত-এ নিজস্ব অভিমত ব্যক্ত করতে গিয়ে জানিয়েছেন, রবীন্দ্র জাদেজাকে ভারতীয় দলের অধিনায়ক করা হলে খারাপ কী হবে।
ভারতীয় দলের নেতৃত্ব নিয়ে তিনজনের নাম বেশি করে শোনা যাচ্ছে। তিনজন হলেন, শুভমন গিল, যশপ্রীত বুমরা ও কেএল রাহুল। যশপ্রীত বুমরার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার কোন কারন ছিল না। যদি না তিনি চোটের কবলে পড়ার আশঙ্কায় না থাকতেন। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, পুরো সিরিজ খেলার জায়গায় আদৌ থাকবেন না বুমরা। তাই পুরো সিরিজে যাকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে তঁাকে অধিনায়ক করা ঠিক হবে না। কেএল রাহুলের নাম ভাসলেও তেমন জোরালো হয়নি। সেইদিক দিয়ে দেখলে অনেক এগিয়ে গিল। গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। এবার আইপিএলে ভালো জায়গায় রয়েছে গুজরাট। তাছাড়া গিলের বর্তমান পারফরম্যান্স নিয়ে কারও কোনও বক্তব্য রাখার কথা নয়। বয়স অনেক কম। বর্তমান টিম ম্যানেজমেন্ট চাইছে অভিনব রূপে দলকে তুলে ধরতে। যেখানে বয়স কম থাকা ক্রিকেটারদের সামনে এনে দলগঠন করা হবে। তাই গিল সবদিক দিয়ে বিবেচনা করলে বাকিদের টেক্কা দিয়ে অনেকটা এগিয়ে আছেন। সেই সঙ্গে গিলকে যদি চার নম্বর জায়গায় নামানো যায় তাহলে দলের মঙ্গল হবে। আর অশ্বিন প্রশ্ন তুলেছেন অন্য জায়গায়। তিনি কখনও গিলের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেননি। এমন কী গিলের পারফরম্যান্সে তিনিও যে খুশি তাও জানাতে ভুল করেননি। সিএসকে দলের স্পিনার মনে করছেন, গিলের বয়স খুব কম। মাত্র ২৫ বছর। সেই জায়গায় গিলকে যদি অসম্ভব চাপের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে ক্ষতি হবে দলের। বিশেষ করে ধরমশালায় গিলের অসাধারণ একটা সেঞ্চুরি ও ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত একটা ইনিংসের কথা তিনি উল্লেখ করেছেন।
অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে অশ্বিন ইউটিউব চ্যানেলে বলেছেন, “দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হল রবীন্দ্র জাদেজা। যদি নতুন একজনের হাতে দলের নেতৃত্ব তুলে দেওয়ার কথা বোর্ড ভেবে থাকে তাহলে তাকে উপযুক্ত প্র্যাকটিসের মধ্যে রাখা হোক। নিয়মিত দলে থেকে সবকিছু কাছ থেকে দেখুক। বুঝবার চেষ্টা করুক। সেক্ষেত্রে তাকে সহ-অধিনায়ক করা যেতে পারে। রবীন্দ্র জাদেজার অধীনে থেকে সবকিছু শিখুক। তাহলে মঙ্গল হবে ভারতীয় ক্রিকেটের। আমার মনে হয়, এই ব্যাপারটা খুবই ভাল হবে ভারতীয়ক্রিকেটের।” সেই সঙ্গে অশ্বিন মনে করছেন, ভারতীয় দলকে নেতৃত্ব দিতে সকলে চায়। প্রতিটি ভারতীয় ক্রিকেটারের কাছে এটা একটা স্বপ্ন। জাদেজার সিএসকে দলে নেতৃত্ব দেওয়ার কথা উল্লেখ করে অশ্বিন বলেছেন, “জাদেজার বয়স এখন ৩৬। যথেষ্ট অভিজ্ঞ। সিএসকে দলকে যে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছে তা বলব না। এও মানছি, আইপিএল আর টেস্ট ক্রিকেটে দলকে নেতৃত্ব দেওয়া মোটেই এক নয়। কিন্তু জাদেজার হাতে দায়িত্ব তুলে দিলে মোটেই ভারতের ক্ষতি হবে না। বরং লাভবান হবে।” তবে অশ্বিন যাই বলুন না কেন, গিল এই মুহূর্তে সকলের চেয়ে অনেকটা এগিয়ে গিয়েছেন। বিশেষ করে গুজরাটকে আইপিএলে ভাল জায়গায় নিয়ে আসার পর গিল বন্দনায় এখন ভারতীয় ক্রিকেট মহল মুখর।

ধাক্কা ইস্টবেঙ্গলে, স্পেনে ফিরে গেলেন কেভিন
Shareআশঙ্কাটাই সত্যি হল। প্রায় একমাসের জন্য ছিটকে গেলেন কেবিন সিবিল্লে(Kevin Siville)। শুধু তাই নয় চোটের সারানোর জন্য স্পেনে ফিরে গেলেন






