জানাই ছিল। বাকি ছিল শুধু সময়ের অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ঘটল বৃহস্পতিবার রাতে। লা লিগা ফের তুলে নিল বার্সেলোনা। এবার নিয়ে ২৮বার। এস্পানিওলের ঘরের মাঠে গিয়ে বার্সা জিতল ২-০ গোলে। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ইয়ামাল। খেলা শেষের আগে অতিরিক্ত সময়ে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন তোরেস। দুটো করে আরও ম্যাচ বাকি বার্সা-রিয়াল মাদ্রিদের। কিন্তু ৭ পয়েন্টে এগিয়ে থাকায় আর বার্সাকে কোনও ভাবে ছঁুতে পারবে না রিয়াল। তাই বার্সা ঠিক করেছে শুক্রবার বিজয় উত্্সবে মাতবে। এই ফঁাকে একটা তথ্য দেওয়া উচিত-নিজেদের মাঠে লা লিগা জয় যতবার পেয়েছে বার্সা তারচেয়ে বেশিবার পেয়েছে এস্পানিওলের মাঠে। ২০২৩ সালেও এস্পানিওলের মাঠেই লিগ জয় করেছিল বার্সেলোনা। তবে সবচেয়ে বেশিবার জেতার রেকর্ড রয়েছে রিয়ালের। তারা জিতেছে ৩৬বার।
এস্পানিওল অবশ্য ঘরের মাঠে শুরুটা মন্দ করেনি। বরং তারাই সুবর্ণ দুটো সুযোগ হারায়। যারমধ্যে ১২ মিনিটে জাভি পুয়েদোর শট পোস্ট ঘেঁষে চলে যায়। অপরটা ১৬ মিনিটে পেয়েছিলেন সেই পুয়েদো। এবার তিনি যে শট মারেন তা সরাসরি চলে যায় বার্সা গোলকিপার ভয়চেক সেজনির হাতে। বার্সা যে প্রথম ৪৫ মিনিটে সুযোগ পায়নি তা নয়। কিন্তু একের পর এক সুযোগ পেয়েও তাকে কাজে লাগাতে ব্যর্থ হন ইয়ামাল-তোরেসরা। ৫৩ মিনিটে এস্পানিওলের বন্ধ দরজা অবশেষে খোলে। এবার সেই দরজা খুলে দেন ইয়ামাল। তঁার বঁা পায়ের সোয়ার্ভ করা শট সরাসরি গোলে চলে যায়। বার্সার হয়ে চলতি মরশুমে ১৭টা গোল করে ফেললেন ইয়ামাল। তোরেস যে অতিরিক্ত সময়ে গোল করেছিলেন তার পাশটাও ছিল ইয়ামালের। এবার ইয়ামাল গোল করানোর ভূমিকায় থাকলেন ১৩বার। এক্ষেত্রে তিনি সকলকে টেক্কা দিয়ে গিয়েছেন। এত বেশি গোল করানোর ভূমিকায় আর কারোর নাম এবার নেই। ততক্ষণে অবশ্য ১০জনের দলে পরিণত হয়েছে এস্পানিওল। ইয়ামালকে কনুই দিয়ে আঘাত করার জন্য ৮০ মিনিটের মাথায় লালকার্ড দেখেন এস্পানিওলের ডিফেন্ডার লেয়ান্দ্রো কাবরেরা।
ম্যাচ শুরুর আগে একটা দুঃখজনক ঘটে এস্পানিওলের মাঠের সামনে। একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খেলা দেখতে আসা দর্শকদের চাপা দিয়ে বসে। জানা গিয়েছে গাড়ি চাপা পড়ে ১৩জন আহত হয়েছেন। আহতের তালিকায় শুধু বার্সার সমর্থকরা ছিলেন তা নয়, এস্পানিওলের সমর্থকও রয়েছেন। এই নিয়ে ম্যাচ বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। যদিও পরে তা শুরু করা হয়। লা লিগা জেতার মধ্যে দিয়ে ঘরোয়া সব শিরোপাই জিতে নিল বার্সা। জানুয়ারিতে জিতেছিল সুপার কাপ। গত মাসে জেতে কোপা দেল রে, এবার তুললো লা লিগা। কোচ হ্যান্সি ফ্লিকেরও প্রচুর প্রশংসা প্রাপ্য। এই প্রথম বার্সার দায়িত্ব নিয়ে এনে দিলেন তিনটে ট্রফি। ইয়ামাল, তোরেস, রাফিনিয়াদের পাশাপাশি সমর্থকদের উচ্ছ্বাসের মাঝে থাকবেন ফ্লিকও।

একাধিক রেকর্ড গড়ে নামিবিয়ার বিরুদ্ধে বিরাট জয় ভারতের
Shareব্যাট, বল হাতে দুরন্ত হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গে অকুণ জেটলি স্টেডিয়ামে একাধিক রেকর্ড গড়ে নামিবিয়ার বিরদ্ধে বিরাট জয় তুলে নিল ভারত।






