আইপিএল ফাইনাল ইডেনে করতে হলে বৃষ্টির সঙ্গে লড়াই করতে হবে। তাই ৩ জুন আইপিএল ইডেন থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা বোর্ডের। ভাবনা বললে ভুল হবে। সরকারি সিলমোহর না পড়ায় নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আমেদাবাদে ফাইনাল হওয়া একপ্রকার নিশ্চিত।
৩ জুন আসতে অনেক দেরি। তার আগে স্থগিত থাকা আইপিএলের প্রথমদিনের ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এমনই আশঙ্কা আবহাওয়াবিদদের খবরে। তাই চাপে কেকেআর। খেলা না হলে পয়েন্ট ভাগ হয়ে যাবে। আর তা হলে আরসিবির প্লে অফে চলে যাওয়া নিয়ে প্রশ্ন থাকবে না। কিন্তু কেকেআর। তারা ভেবেছিল ১৫ পয়েন্ট নিয়ে বসে থাকবে। যদি সুযোগ আসে তা হলে প্লে অফ খেলবে। না হলে বাপি বাড়ি যা। কিন্তু শনিবার খেলা না হলে কেকেআর বড় জোর ১৪ পয়েন্টে যেতে পারবে। সেটা হলে কেকেআরের প্লে অফ খেলার আশা ছেড়ে দিতে পারে। এমন হলে বেঙ্গালুরুর ম্যাচ কেন সরিয়ে নেওয়া হল না। কেন প্রশ্ন তোলা হল না এমন আবহাওয়া হলে বেঙ্গালুরুতে খেলা করা সম্ভব নয়। বোর্ড বলবে না। কারন ম্যাচ না হলে পয়েন্ট ভাগ হয়ে যাবে। আর এটা নিয়ে বোর্ড কর্তাদের মাথাব্যথা নেই। কিন্তু ফাইনালে তো পয়েন্ট ভাগ করা সম্ভব নয়। রিজার্ভ ডে থাকলে পরদিন খেলা হবে। তাই ইডেন চলে গেল হিসেবের বাইরে।
সে যাই হোক, আরসিবি ম্যাচে ফিরে আসা যাক। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিরাট কোহলি আবার মাঠে নামছেন। মনে হয় না এই ম্যাচে মানসিক দিক থেকে তিনি চাপ অনুভব করবেন। অনেক ভেবে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তাই নিজের ডেরায় খেলতে নামার আগে আবেগ কাজ করবে না। বরং আরসিবি ফ্যানদের কিছু ফিরিয়ে দিতে চাইবেন। ফিরিয়ে দেওয়া মানে ট্রফি জিতে তাদের হাতে তুলে দেওয়া। এবার সেদিকে ছুটবেন বিরাটরা। তবে লক্ষ্যে পৌঁছতে অনেকটা পথ ছুটতে হবে। বিরাট আছে। তাই স্বপ্ন দেখতে ক্ষতি কি।
ইডেনে আইপিএলের প্রথম ম্যাচ হয়েছিল বিরাট বনাম রাহানের লড়াইয়ের মধ্যে। সেই ম্যাচে আরসিবি জিতেছিল। তাই ফিরতি ম্যাচে জয়ের সঙ্গে বদলা কথাটা জড়িয়ে আছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমদিনের প্র্যাকটিসে রাহানের সঙ্গে দেখা হয় বিরাটের। এক সপ্তাদে ক্রিকেটের দুই নক্ষত্রের অবসরে রাহানেও অবক হয়ে গিয়েছেন। তাই দেখা হতে জড়িয়ে ধরেন বিরাটকে। কি কথা হল তা অবশ্য জান যায়নি। রাহানে মিডিয়ার সঙ্গে কথা বললে হয়েতো কিছুটা জানা যেত। কিন্তু সেট আর হল কোথায়। নিজে না এসে পাঠিয়ে দিলেন মণীষ পান্ডেকে। এখন তাঁর কথা শুনে কি আর হবে। তাই সেদিকে কান না দিয়ে অঙ্কের হিসেবে সকলে ব্যস্ত হয়ে পড়লেন। আরসিবির খেলা বলে চমক দেওয়ার অপেক্ষায় আরসিবি ফ্যানরা। ম্যাচের থেকে তাঁদের নজর সেদিকে বেশি। তবু ক্রিকেট আছে। থাকবেও। আর তাঁদের মধ্যে থাকবেন বিরাট। একটা দারুন ইনিংসের সঙ্গে জয় দেখতে পেলে আরসিবি ফ্যানদের পয়সা উশুল।
তবে পয়সা উশুল হবে কিনা তা নিয়ে চিন্তা থেকে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, শনিবার সাড়ে সাতটা থেকে বৃষ্টি শুরু হবে। হালকা থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে। রাত যত বাড়বে, বৃষ্টি সেই হারে বাড়বে। তাই কেকেআরের চিন্তা সেই বৃষ্টি নিয়ে। পয়েন্ট ভাগ হয়ে গেলে শেষ ম্যাচের গুরুত্ব থাকবে না। তাই জয় দিয়ে শেষ করা ভাবনায় থাকলেও আবহাওয়া দপ্তরের আগাম খর তাদের স্বস্তি দিচ্ছে না। তাই খেলা নিয়ে অনিশ্চয়তা বেঙ্গালুরুতে বেড়েই চলেছে।







